ঢাকা ০৪:৩৫ অপরাহ্ন, সোমবার, ২৩ নভেম্বর ২০২৬, ৯ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
ট্রেন্ডিং :
ফরিদপুরে নিষিদ্ধ পলিথিনবিরোধী অভিযান :: জব্দ ১৪ কেজি ও জরিমানা ৬৫০০ টাকা সাংবাদিক সিরাজুল ইসলাম হিরুর ছেলের প্রথম মৃত্যুবার্ষিকী পালিত টেপাখোলা প্রাথমিক বিদ্যালয় পরিদর্শনে এমপি নায়াব ইউসুফ :: শিক্ষার মানোন্নয়নে গুরুত্ব ফরিদপুরে পল্লী বিদ্যুতের অভিযান :: ১১ দোকান-মার্কেট মালিককে শেষ সতর্কবার্তা পদ্মার তলদেশে সাবমেরিন কেব্‌ল বিচ্ছিন্ন :: টানা পাঁচ মাসের বেশি সময় ধরে অন্ধকারে ফরিদপুরের ৪৩ গ্রাম ট্রাম্পের চিঠি ফেরাল পিয়ংইয়ং :: পারমাণবিক প্রশ্নে অনড় কিম জং উন আট দফা কমার পর দেশের বাজারে বাড়লো সোনার দাম :: ২২ ক্যারেটের ভরি ১ লাখ ৯৮ হাজার ১১৩ টাকা দেশ ছাড়ার চেষ্টাকালে শাহজালাল বিমানবন্দরে সুইডেন আসলাম গ্রেপ্তার ভাঙ্গায় কৃষক দল নেতা হত্যা :: নিক্সনসহ ৯৬ জনের নামে মামলা ফরিদপুর সদর হাসপাতালে দুদকের অভিযান :: ৫ টাকার টিকিট ১০ টাকা, ২০০ গ্রামের মাছ মিলছে ৮০ গ্রাম

ফরিদপুরে হামের প্রাদুর্ভাব প্রকোপ বাড়ছে : আক্রান্ত প্রায় ২ হাজার

অনলাইন ষ্টাফ রিপোর্টার
  • আপডেট সময় : ০৮:১৩:২৬ পূর্বাহ্ন, শুক্রবার, ২৯ মে ২০২৬ ৩৬ , ০৪ বার পড়া হয়েছে
সর্বশেষ সংবাদ পেতে গুগল নিউজ অনুসরণ করুন

ফরিদপুর জেলায় হামের প্রাদুর্ভাব উদ্বেগজনক হারে বৃদ্ধি পাচ্ছে। জেলা স্বাস্থ্য বিভাগের প্রকাশিত সর্বশেষ তথ্য অনুযায়ী, চলতি বছরের ১ জানুয়ারি থেকে ২৯ মে পর্যন্ত জেলায় মোট সন্দেহজনক হামে আক্রান্ত রোগীর সংখ্যা দাঁড়িয়েছে ১ হাজার ৯৯২ জনে। এ সময়ে হামে আক্রান্ত হয়ে ২ শিশুর মৃত্যুর ঘটনা ঘটেছে। গত ২৪ ঘণ্টায় (সকাল ৮টা থেকে পরদিন সকাল ৮টা পর্যন্ত) নতুন করে ৩০ জন রোগী শনাক্ত হয়েছেন। তবে এ সময়ে নতুন কোনো মৃত্যুর খবর পাওয়া যায়নি। জেলা স্বাস্থ্য বিভাগের তথ্যমতে, ফরিদপুর সদর উপজেলায় সবচেয়ে বেশি ৫৭৬ জন আক্রান্ত রোগী শনাক্ত হয়েছেন। এছাড়া বোয়ালমারীতে ২১ জন, ভাঙ্গায় ২৩ জন, চরভদ্রাসনে ১২ জন, নগরকান্দায় ১১ জন, মধুখালীতে ৬ জন, সদরপুরে ১৪ জন এবং সালথায় ২২ জন হামে আক্রান্ত হয়েছেন। বর্তমানে ফরিদপুর জেনারেল হাসপাতাল ও ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে আক্রান্ত রোগীদের চিকিৎসা দেওয়া হচ্ছে। গত ২৪ ঘণ্টায় দুই হাসপাতালে নতুন করে ৩০ জন রোগী ভর্তি হয়েছেন। বর্তমানে মোট ভর্তি রোগীর সংখ্যা ১২৯ জন। এর মধ্যে ৩৩ জন রোগী সুস্থ হয়ে হাসপাতাল ত্যাগ করেছেন। হাসপাতাল সূত্রে জানা গেছে, ফরিদপুর জেনারেল হাসপাতালে বর্তমানে ৪৮ জন এবং ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে ৮১ জন রোগী চিকিৎসাধীন রয়েছেন। স্বাস্থ্য বিভাগ জানিয়েছে, হামের বিস্তার রোধে শিশুদের নিয়মিত টিকাদান নিশ্চিত করতে হবে। পাশাপাশি আক্রান্তদের দ্রুত চিকিৎসকের পরামর্শ নেওয়ার আহ্বান জানানো হয়েছে।

নিউজটি শেয়ার করুন

ফরিদপুরে হামের প্রাদুর্ভাব প্রকোপ বাড়ছে : আক্রান্ত প্রায় ২ হাজার

আপডেট সময় : ০৮:১৩:২৬ পূর্বাহ্ন, শুক্রবার, ২৯ মে ২০২৬