ঢাকা ০৪:৩৫ অপরাহ্ন, সোমবার, ২৩ নভেম্বর ২০২৬, ৯ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
ট্রেন্ডিং :
ফরিদপুরে নিষিদ্ধ পলিথিনবিরোধী অভিযান :: জব্দ ১৪ কেজি ও জরিমানা ৬৫০০ টাকা সাংবাদিক সিরাজুল ইসলাম হিরুর ছেলের প্রথম মৃত্যুবার্ষিকী পালিত টেপাখোলা প্রাথমিক বিদ্যালয় পরিদর্শনে এমপি নায়াব ইউসুফ :: শিক্ষার মানোন্নয়নে গুরুত্ব ফরিদপুরে পল্লী বিদ্যুতের অভিযান :: ১১ দোকান-মার্কেট মালিককে শেষ সতর্কবার্তা পদ্মার তলদেশে সাবমেরিন কেব্‌ল বিচ্ছিন্ন :: টানা পাঁচ মাসের বেশি সময় ধরে অন্ধকারে ফরিদপুরের ৪৩ গ্রাম ট্রাম্পের চিঠি ফেরাল পিয়ংইয়ং :: পারমাণবিক প্রশ্নে অনড় কিম জং উন আট দফা কমার পর দেশের বাজারে বাড়লো সোনার দাম :: ২২ ক্যারেটের ভরি ১ লাখ ৯৮ হাজার ১১৩ টাকা দেশ ছাড়ার চেষ্টাকালে শাহজালাল বিমানবন্দরে সুইডেন আসলাম গ্রেপ্তার ভাঙ্গায় কৃষক দল নেতা হত্যা :: নিক্সনসহ ৯৬ জনের নামে মামলা ফরিদপুর সদর হাসপাতালে দুদকের অভিযান :: ৫ টাকার টিকিট ১০ টাকা, ২০০ গ্রামের মাছ মিলছে ৮০ গ্রাম

ফরিদপুরে শাশুড়ির সঙ্গে অনৈতিক সম্পর্কের অভিযোগে জামাই গ্রেপ্তার

ষ্টাফ রিপোর্টার
  • আপডেট সময় : ০৫:৩৫:৪৪ অপরাহ্ন, বুধবার, ১ জুলাই ২০২৬ ৫২ , ০৪ বার পড়া হয়েছে
সর্বশেষ সংবাদ পেতে গুগল নিউজ অনুসরণ করুন

ফরিদপুর সদর উপজেলার মাচ্চর ইউনিয়নের ধুলদী এলাকায় শাশুড়ির সঙ্গে অনৈতিক সম্পর্কের অভিযোগে এক জামাইকে আটক করেছে পুলিশ।
এ ঘটনায় এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।
জানা যায়, আজ বুধবার ১ জুলাই সকাল সাড়ে ৭টার দিকে ধুলদী এলাকায় বেলী বেগম (৪৫)-এর বাড়িতে এ ঘটনা ঘটে।
অভিযোগ রয়েছে, বেলী বেগমের পালিত মেয়ে ভাবনা (১৮)-এর স্বামী আব্দুল খালেক (৩৫) শাশুড়ির কক্ষে প্রবেশ করে আপত্তিকর অবস্থায় ছিলেন।
এ সময় ভাবনা বিষয়টি দেখতে পেয়ে স্থানীয় লোকজনকে জানালে তারা অভিযুক্তদের আটকে রাখেন এবং জাতীয় জরুরি সেবা ৯৯৯-এ ফোন করেন।
খবর পেয়ে ফরিদপুর কোতয়ালি থানার পুলিশ ঘটনাস্থলে গিয়ে আব্দুল খালেক, বেলী বেগম ও ভাবনাকে থানায় নিয়ে আসে। পরে আব্দুল খালেককে আটক করা হয়।

পুলিশ জানায়, প্রাথমিক তথ্যে জানা গেছে, আব্দুল খালেক ও বেলী বেগম দীর্ঘদিন সৌদি আরবে কর্মরত ছিলেন। সেখানেই তাদের পরিচয় হয়। পরবর্তীতে বেলী বেগমের পালিত মেয়ে ভাবনার সঙ্গে আব্দুল খালেকের বিয়ে হয়। বিয়ের পর তারা শ্বশুরবাড়িতে একই ঘরে পার্টিশন দিয়ে বসবাস করতেন।

নিউজটি শেয়ার করুন

ফরিদপুরে শাশুড়ির সঙ্গে অনৈতিক সম্পর্কের অভিযোগে জামাই গ্রেপ্তার

আপডেট সময় : ০৫:৩৫:৪৪ অপরাহ্ন, বুধবার, ১ জুলাই ২০২৬