ট্রেন্ডিং :
ফরিদপুরে ঢাকের তালে বর্ণাঢ্য যাত্রা ১৮ অক্টোবর
ষ্টাফ রিপোর্টার
- আপডেট সময় : ১২:৫০:৩৯ অপরাহ্ন, শুক্রবার, ১৬ অক্টোবর ২০২৬ ২৮ , ০৪ বার পড়া হয়েছে
শারদীয় দুর্গোৎসব উপলক্ষে ফরিদপুরে বর্ণাঢ্য ঢাকযাত্রার আয়োজন করেছে ‘শারদ সভা’। আগামী ১৮ অক্টোবর রবিবার দ্বিতীয় সপ্তমী তিথিতে এ ঢাকযাত্রা অনুষ্ঠিত হবে।
ওই দিন দুপুর ৩টা থেকে বিকেল সাড়ে ৪টা পর্যন্ত ঢাকযাত্রাটি ফরিদপুরের শ্রীধাম শ্রীঅঙ্গন থেকে শুরু হয়ে আলীপুর ব্রিজসংলগ্ন বিসর্জন ঘাটে গিয়ে শেষ হবে। বাঙালির ঐতিহ্য ও ঢাকের ধ্বনির মাধ্যমে ধর্মীয় সম্প্রীতি, সৌহার্দ্য ও সাংস্কৃতিক বন্ধনকে আরও সুদৃঢ় করাই এ আয়োজনের মূল লক্ষ্য। ঢাকযাত্রাকে সার্থক ও স্মরণীয় করে তুলতে সর্বস্তরের মানুষের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ কামনা করেছেন তাঁরা।
শারদ সভা, ফরিদপুরের আহ্বায়ক কুশল চক্রবর্তী (দীপ) ও সদস্যসচিব দীপ্ত কুমার সরকার শারদীয় দুর্গোৎসব উপলক্ষে সবাইকে আন্তরিক শুভেচ্ছা জানিয়েছেন।



















