চাঁদপুর ইউনিয়নে ইসলামী আন্দোলনের নতুন কমিটি ঘোষণা
- আপডেট সময় : ০১:০২:২৭ অপরাহ্ন, শুক্রবার, ১৬ অক্টোবর ২০২৬ ৩০ , ০৪ বার পড়া হয়েছে
ইসলামী আন্দোলন বাংলাদেশ ফরিদপুর সদর থানার চাঁদপুর ইউনিয়ন শাখার ২০২৭-২০২৮ সেশনের নতুন কমিটি গঠন করা হয়েছে।
গতকাল বৃহস্পতিবার (১৫ অক্টোবর) বাদ মাগরিব চাঁদপুর ইউনিয়ন কেন্দ্রীয় জামে মসজিদে পূর্বের কমিটি বিলুপ্ত ঘোষণা করে নতুন কমিটি গঠন করা হয়। এতে উপস্থিত ছিলেন ইসলামী আন্দোলন বাংলাদেশ ফরিদপুর সদর থানার সেক্রেটারি মো. আবু জাফর ও সাংগঠনিক সম্পাদক মুহসিন।
নবগঠিত কমিটিতে মাওলানা ইলিয়াস হুসাইনকে সভাপতি, হাফেজ ইসতিয়াক ও হাফেজ আব্দুর রশিদ ফরিদীকে সহসভাপতি, মো. সাইফুলকে সেক্রেটারি, মো. নুমান কাজীকে যুগ্ম সেক্রেটারি এবং মো. রবিউল মুন্সিকে সাংগঠনিক সম্পাদক করা হয়েছে।
এ ছাড়া মো. সেকেনকে প্রচার সম্পাদক, মাওলানা তারিক হোসাইনকে প্রশিক্ষণ সম্পাদক এবং হাফেজ মো. সাইফুল ইসলাম ইসলাহীকে নির্বাচন ও প্রতিনিধি সম্পাদক করা হয়েছে।
কমিটির সদস্য হিসেবে রয়েছেন মো. ইউনুস ফকির, মো. আলেম মোল্লা ও মো. আব্দুজ জলিল ফকির।



















