ঢাকা ০৪:৩৫ অপরাহ্ন, সোমবার, ২৩ নভেম্বর ২০২৬, ৯ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
ট্রেন্ডিং :
ফরিদপুরে নিষিদ্ধ পলিথিনবিরোধী অভিযান :: জব্দ ১৪ কেজি ও জরিমানা ৬৫০০ টাকা সাংবাদিক সিরাজুল ইসলাম হিরুর ছেলের প্রথম মৃত্যুবার্ষিকী পালিত টেপাখোলা প্রাথমিক বিদ্যালয় পরিদর্শনে এমপি নায়াব ইউসুফ :: শিক্ষার মানোন্নয়নে গুরুত্ব ফরিদপুরে পল্লী বিদ্যুতের অভিযান :: ১১ দোকান-মার্কেট মালিককে শেষ সতর্কবার্তা পদ্মার তলদেশে সাবমেরিন কেব্‌ল বিচ্ছিন্ন :: টানা পাঁচ মাসের বেশি সময় ধরে অন্ধকারে ফরিদপুরের ৪৩ গ্রাম ট্রাম্পের চিঠি ফেরাল পিয়ংইয়ং :: পারমাণবিক প্রশ্নে অনড় কিম জং উন আট দফা কমার পর দেশের বাজারে বাড়লো সোনার দাম :: ২২ ক্যারেটের ভরি ১ লাখ ৯৮ হাজার ১১৩ টাকা দেশ ছাড়ার চেষ্টাকালে শাহজালাল বিমানবন্দরে সুইডেন আসলাম গ্রেপ্তার ভাঙ্গায় কৃষক দল নেতা হত্যা :: নিক্সনসহ ৯৬ জনের নামে মামলা ফরিদপুর সদর হাসপাতালে দুদকের অভিযান :: ৫ টাকার টিকিট ১০ টাকা, ২০০ গ্রামের মাছ মিলছে ৮০ গ্রাম

আইন-শৃঙ্খলার তৎপরতায় পরিবারের কাছে ফিরলো পথ হারানো শিশু

অনলাইন ষ্টাফ রিপোর্টার
  • আপডেট সময় : ০৮:১৫:৫৫ পূর্বাহ্ন, সোমবার, ৬ এপ্রিল ২০২৬ ৪৯ , ০৪ বার পড়া হয়েছে
সর্বশেষ সংবাদ পেতে গুগল নিউজ অনুসরণ করুন

ফরিদপুর শহরের আলিপুর এলাকার জনতা ব্যাংকের মোড় থেকে ৪ বছর বয়সি এক শিশুকে উদ্ধার করে কোতয়ালি থানা পুলিশ। পথ হারানো শিশুটি অবশেষে বাবা-মায়ের কাছে ফিরেছে। গত শনিবার (৪ এপ্রিল) দিনগত রাতে কোতয়ালি থানা থেকে তার বাবা মো. রিপন ছেলেটিকে বাড়িতে নিয়ে যান। এর আগে শনিবার দুপুরে শিশুটিকে শহরে একা একা ঘোরাফেরা করতে দেখে কোতয়ালি থানা পুলিশ তাকে উদ্ধার করে থানায় নিয়ে যায়। তখন শিশুটি তার নাম, বাবা ও মায়ের নাম কিংবা বাড়ির ঠিকানা কিছুই বলতে পারছিল না। তবে শিশুটি তার বাবা-মায়ের কাছে ফিরে যেতে ব্যাকুল হয়ে পড়ে। পুলিশ জানায়, শিশুটিকে খুঁজে পেয়ে থানায় নিয়ে আসা হয়। পরে তার প্রকৃত পরিচয় শনাক্ত করতে এবং পরিবারের সদস্যদের খুঁজে বের করতে পুলিশ কাজ করে। বিভিন্ন সামাজিক যোগাযোগ মাধ্যমে তার ছবি দিয়ে অনেকেই তার পরিবারের সন্ধান পেতে পোস্ট করেন। পরে শিশুটির বাবা মো. রিপন খোঁজ পেয়ে থানা থেকে তার ছেলেকে নিয়ে যান। শিশুটির বাবা মো. রিপন বলেন, তিনি শহরের একটি বিরিয়ানির দোকানে চাকরি করেন। দুপুরে শহরের পাকিস্তান পাড়ার বাসা থেকে বের হলে শিশুটি তার পিছু নেয়। কিন্তু বাবা তা খেয়াল না করায় এক পর্যায়ে শিশুটি হারিয়ে যায়। ভয়ে নাম ঠিকানা ভুলে যায়। খবর পেয়ে শিশুটিকে থানা থেকে তথ্য প্রমাণের ভিত্তিতে বাড়িতে নিয়ে এসেছি। ফরিদপুর কোতয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শহিদুল ইসলাম বলেন, শিশুটিকে তার পরিবারের কাছে নিরাপদে ফিরিয়ে দিতে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হয়। পরে তথ্য প্রমাণের ভিত্তিতে তার বাবার কাছে শিশুটিকে তুলে দেওয়া হয়েছে।

নিউজটি শেয়ার করুন

আইন-শৃঙ্খলার তৎপরতায় পরিবারের কাছে ফিরলো পথ হারানো শিশু

আপডেট সময় : ০৮:১৫:৫৫ পূর্বাহ্ন, সোমবার, ৬ এপ্রিল ২০২৬