ঢাকা ০৪:৩৩ অপরাহ্ন, সোমবার, ২৩ নভেম্বর ২০২৬, ৯ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
ট্রেন্ডিং :
সাংবাদিক সিরাজুল ইসলাম হিরুর ছেলের প্রথম মৃত্যুবার্ষিকী পালিত টেপাখোলা প্রাথমিক বিদ্যালয় পরিদর্শনে এমপি নায়াব ইউসুফ :: শিক্ষার মানোন্নয়নে গুরুত্ব ফরিদপুরে পল্লী বিদ্যুতের অভিযান :: ১১ দোকান-মার্কেট মালিককে শেষ সতর্কবার্তা পদ্মার তলদেশে সাবমেরিন কেব্‌ল বিচ্ছিন্ন :: টানা পাঁচ মাসের বেশি সময় ধরে অন্ধকারে ফরিদপুরের ৪৩ গ্রাম ট্রাম্পের চিঠি ফেরাল পিয়ংইয়ং :: পারমাণবিক প্রশ্নে অনড় কিম জং উন আট দফা কমার পর দেশের বাজারে বাড়লো সোনার দাম :: ২২ ক্যারেটের ভরি ১ লাখ ৯৮ হাজার ১১৩ টাকা দেশ ছাড়ার চেষ্টাকালে শাহজালাল বিমানবন্দরে সুইডেন আসলাম গ্রেপ্তার ভাঙ্গায় কৃষক দল নেতা হত্যা :: নিক্সনসহ ৯৬ জনের নামে মামলা ফরিদপুর সদর হাসপাতালে দুদকের অভিযান :: ৫ টাকার টিকিট ১০ টাকা, ২০০ গ্রামের মাছ মিলছে ৮০ গ্রাম নগরকান্দায় সন্ত্রাস ও নৈরাজ্যের প্রতিবাদে যুবদলের কর্মীসভা অনুষ্ঠিত

রাজবাড়ীতে ইটভাটায় মিক্সচার মেশিনে কাজ করতে গিয়ে শ্রমিক গুরুতর আহত

ষ্টাফ রিপোর্টার
  • আপডেট সময় : ১০:০৭:১৭ পূর্বাহ্ন, রবিবার, ২৫ অক্টোবর ২০২৬ ৩৮ , ০৪ বার পড়া হয়েছে
সর্বশেষ সংবাদ পেতে গুগল নিউজ অনুসরণ করুন

রাজবাড়ীর খানখানাপুরে ইটভাটার মিক্সচার মেশিনে কাজ করতে গিয়ে গুরুতর আহত হয়েছেন বলাই শেখ (৬৫) নামে এক শ্রমিক। আজ রোববার (২৫ অক্টোবর) সকাল সাড়ে ৯টার দিকে এ দুর্ঘটনা ঘটে।
আহত বলাই শেখ রাজবাড়ীর খানখানাপুরের ছোট বাগরপুর এলাকার নেওয়াজ শেখের ছেলে। কাজ করার সময় অসাবধানতাবশত তাঁর হাত মিক্সচার মেশিনের ভেতরে ঢুকে যায়। এতে তাঁর হাতের কব্জি প্রায় বিচ্ছিন্ন হয়ে যায়।

পরে ইটভাটার অন্য শ্রমিক ও স্বজনেরা তাঁকে উদ্ধার করে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যান। হাসপাতালের জরুরি বিভাগের চিকিৎসকেরা তাঁকে ট্রমা সেন্টারে ভর্তি করেন। বর্তমানে তিনি হাসপাতালের ট্রমা সেন্টারে চিকিৎসাধীন রয়েছেন।

নিউজটি শেয়ার করুন

রাজবাড়ীতে ইটভাটায় মিক্সচার মেশিনে কাজ করতে গিয়ে শ্রমিক গুরুতর আহত

আপডেট সময় : ১০:০৭:১৭ পূর্বাহ্ন, রবিবার, ২৫ অক্টোবর ২০২৬