ঢাকা ০৪:৩৯ অপরাহ্ন, সোমবার, ২৩ নভেম্বর ২০২৬, ৯ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
ট্রেন্ডিং :
পদোন্নতিজনিত বিদায় :: ফরিদপুর সদর এসিল্যান্ড শফিকুল ইসলামকে সংবর্ধনা ফরিদপুরে নিষিদ্ধ পলিথিনবিরোধী অভিযান :: জব্দ ১৪ কেজি ও জরিমানা ৬৫০০ টাকা সাংবাদিক সিরাজুল ইসলাম হিরুর ছেলের প্রথম মৃত্যুবার্ষিকী পালিত টেপাখোলা প্রাথমিক বিদ্যালয় পরিদর্শনে এমপি নায়াব ইউসুফ :: শিক্ষার মানোন্নয়নে গুরুত্ব ফরিদপুরে পল্লী বিদ্যুতের অভিযান :: ১১ দোকান-মার্কেট মালিককে শেষ সতর্কবার্তা পদ্মার তলদেশে সাবমেরিন কেব্‌ল বিচ্ছিন্ন :: টানা পাঁচ মাসের বেশি সময় ধরে অন্ধকারে ফরিদপুরের ৪৩ গ্রাম ট্রাম্পের চিঠি ফেরাল পিয়ংইয়ং :: পারমাণবিক প্রশ্নে অনড় কিম জং উন আট দফা কমার পর দেশের বাজারে বাড়লো সোনার দাম :: ২২ ক্যারেটের ভরি ১ লাখ ৯৮ হাজার ১১৩ টাকা দেশ ছাড়ার চেষ্টাকালে শাহজালাল বিমানবন্দরে সুইডেন আসলাম গ্রেপ্তার ভাঙ্গায় কৃষক দল নেতা হত্যা :: নিক্সনসহ ৯৬ জনের নামে মামলা

ভাঙ্গায় গোলাপি শোভাযাত্রায় স্তন ক্যান্সার প্রতিরোধের বার্তা

ষ্টাফ রিপোর্টার
  • আপডেট সময় : ০৯:৫৩:২৫ পূর্বাহ্ন, শুক্রবার, ২৩ অক্টোবর ২০২৬ ৩৪ , ০৪ বার পড়া হয়েছে
সর্বশেষ সংবাদ পেতে গুগল নিউজ অনুসরণ করুন

ফরিদপুরের ভাঙ্গায় স্তন ক্যান্সার প্রতিরোধ ও সচেতনতা বৃদ্ধিতে গোলাপি শোভাযাত্রা ও লিফলেট বিতরণ কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে।
আজ শুক্রবার (২৩ অক্টোবর) বেলা সাড়ে ১১টায় ভাঙ্গা পৌরসভার দক্ষিণপাড় বাসস্ট্যান্ড এলাকায় ওয়ার্ল্ড ক্যান্সার সোসাইটির উদ্যোগে এ কর্মসূচি পালন করা হয়। এতে সংগঠনটির সভাপতি ডা. হুমায়ুন কবির নেতৃত্ব দেন।
কর্মসূচিতে প্রধান সমন্বয়কারী অধ্যাপক ডা. হাবিবুল্লাহ তালুকদার, শিশু সাহিত্যিক শাহ আলম, মোশাররত জাহান সৌরভসহ সংগঠনের অন্যান্য সদস্য উপস্থিত ছিলেন।
এ সময় শোভাযাত্রা শেষে পথচারীদের মধ্যে স্তন ক্যান্সার প্রতিরোধে সচেতনতামূলক লিফলেট বিতরণ করা হয়। পাশাপাশি রোগটির প্রাথমিক লক্ষণ শনাক্তকরণ, নিয়মিত স্বাস্থ্য পরীক্ষা এবং সময়মতো চিকিৎসা গ্রহণের গুরুত্ব তুলে ধরে বক্তব্য দেন আয়োজকেরা।
স্তন ক্যান্সার সম্পর্কে জনসচেতনতা বৃদ্ধি ও প্রতিরোধে মানুষকে উদ্বুদ্ধ করতেই এ কর্মসূচির আয়োজন করা হয়।

নিউজটি শেয়ার করুন

ভাঙ্গায় গোলাপি শোভাযাত্রায় স্তন ক্যান্সার প্রতিরোধের বার্তা

আপডেট সময় : ০৯:৫৩:২৫ পূর্বাহ্ন, শুক্রবার, ২৩ অক্টোবর ২০২৬