ট্রেন্ডিং :
শ্রীধাম শ্রীঅঙ্গনে চৌদ্দ মাদলের সুরে ভক্তির জোয়ার
ষ্টাফ রিপোর্টার
- আপডেট সময় : ০৩:২৫:৫৭ পূর্বাহ্ন, বুধবার, ২১ অক্টোবর ২০২৬ ৩১ , ০৪ বার পড়া হয়েছে
ফরিদপুরে শ্রীধাম শ্রী অঙ্গনের উদ্যোগে চৌদ্দ মাদল অনুষ্ঠিত হয়েছে। গতকাল মঙ্গলবার (২০ অক্টোবর) রাতে শহরের বন্ধু কুণ্ডে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।
অনুষ্ঠানে মহানাম সম্প্রদায়ের সদস্যসহ হিন্দু সম্প্রদায়ের অসংখ্য ভক্ত উপস্থিত ছিলেন।
এর আগে সন্ধ্যা ৬টায় পবিত্র বন্ধু কুণ্ডে সংকীর্তনসহ নৌকাবিহার অনুষ্ঠিত হয়। এ সময় প্রভু জগদ্বন্ধুর বিগ্রহ নিয়ে নৌকায় পরিভ্রমণ করা হয়। সংকীর্তন ও ধর্মীয় আয়োজনের মধ্য দিয়ে ভক্তিমুখর পরিবেশের সৃষ্টি হয়।
অনুষ্ঠান শেষে উপস্থিত ভক্তদের মধ্যে মহাপ্রসাদ বিতরণ করা হয়।



















