ঢাকা ০৪:৩৩ অপরাহ্ন, সোমবার, ২৩ নভেম্বর ২০২৬, ৯ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
ট্রেন্ডিং :
সাংবাদিক সিরাজুল ইসলাম হিরুর ছেলের প্রথম মৃত্যুবার্ষিকী পালিত টেপাখোলা প্রাথমিক বিদ্যালয় পরিদর্শনে এমপি নায়াব ইউসুফ :: শিক্ষার মানোন্নয়নে গুরুত্ব ফরিদপুরে পল্লী বিদ্যুতের অভিযান :: ১১ দোকান-মার্কেট মালিককে শেষ সতর্কবার্তা পদ্মার তলদেশে সাবমেরিন কেব্‌ল বিচ্ছিন্ন :: টানা পাঁচ মাসের বেশি সময় ধরে অন্ধকারে ফরিদপুরের ৪৩ গ্রাম ট্রাম্পের চিঠি ফেরাল পিয়ংইয়ং :: পারমাণবিক প্রশ্নে অনড় কিম জং উন আট দফা কমার পর দেশের বাজারে বাড়লো সোনার দাম :: ২২ ক্যারেটের ভরি ১ লাখ ৯৮ হাজার ১১৩ টাকা দেশ ছাড়ার চেষ্টাকালে শাহজালাল বিমানবন্দরে সুইডেন আসলাম গ্রেপ্তার ভাঙ্গায় কৃষক দল নেতা হত্যা :: নিক্সনসহ ৯৬ জনের নামে মামলা ফরিদপুর সদর হাসপাতালে দুদকের অভিযান :: ৫ টাকার টিকিট ১০ টাকা, ২০০ গ্রামের মাছ মিলছে ৮০ গ্রাম নগরকান্দায় সন্ত্রাস ও নৈরাজ্যের প্রতিবাদে যুবদলের কর্মীসভা অনুষ্ঠিত

ফরিদপুরে চলতি বছরে হাম রোগে আক্রান্ত ২৯৮, মৃত্যু ৪

অনলাইন ষ্টাফ রিপোর্টার
  • আপডেট সময় : ০৪:৩৮:০৯ পূর্বাহ্ন, বুধবার, ১৫ এপ্রিল ২০২৬ ৪৯ , ০৪ বার পড়া হয়েছে
সর্বশেষ সংবাদ পেতে গুগল নিউজ অনুসরণ করুন

ফরিদপুরে হামের সর্বশেষ আপডেট প্রকাশ করেছে সিভিল সার্জন এর কার্যালয়। আজ বুধবার ১৫ এপ্রিল সকালে একই ইমেইলের মাধ্যমে তারা জানায়, ফরিদপুর জেলায় চলতি বছরের ১ জানুয়ারি ২০২৬ থেকে ১৫ এপ্রিল ২০২৬ তারিখ সকাল ৮টা পর্যন্ত সময়ে হাম রোগে মোট ২৯৮ জন সন্দেহভাজন রোগী শনাক্ত হয়েছে। এ সময়ের মধ্যে ৪ জনের মৃত্যু হয়েছে বলে জেলা স্বাস্থ্য বিভাগের সূত্রে জানা গেছে।
সর্বশেষ ২৪ ঘণ্টায় (সকাল ৮টা থেকে পরবর্তী দিন সকাল ৮টা পর্যন্ত) নতুন করে ২০ জন হাম রোগে আক্রান্ত হিসেবে শনাক্ত হয়েছেন। তবে এই সময়ে কোনো নতুন মৃত্যুর ঘটনা ঘটেনি। উপজেলা ভিত্তিক তথ্যে দেখা যায়—
আলফাডাঙ্গায় ১০ জন, বোয়ালমারীতে ১২ জন, ভাঙ্গায় ৮ জন, চরভদ্রাসনে ৪ জন, নগরকান্দায় ২ জন, মধুখালীতে ৩ জন, সদরপুরে ৭ জন, ফরিদপুর সদরে ১৪ জন এবং সালথায় ৫ জন সন্দেহভাজন হাম রোগী শনাক্ত হয়েছেন। অন্যদিকে চিকিৎসাধীন রোগীদের মধ্যে ফরিদপুর জেনারেল হাসপাতালে গত ২৪ ঘণ্টায় নতুন ভর্তি হয়েছেন ৩ জন এবং ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে নতুন ভর্তি হয়েছেন ১৭ জন। বর্তমানে দুই হাসপাতালে মোট ৫৭ জন রোগী ভর্তি রয়েছেন। গত ২৪ ঘণ্টায় দুই হাসপাতাল থেকে ৫ জন রোগী ছাড়পত্র পেয়েছেন। জেলা স্বাস্থ্য বিভাগ জানিয়েছে, হাম প্রতিরোধে টিকাদান কার্যক্রম জোরদার করার পাশাপাশি অভিভাবকদের সচেতন থাকার আহ্বান জানানো হয়েছে।

নিউজটি শেয়ার করুন

ফরিদপুরে চলতি বছরে হাম রোগে আক্রান্ত ২৯৮, মৃত্যু ৪

আপডেট সময় : ০৪:৩৮:০৯ পূর্বাহ্ন, বুধবার, ১৫ এপ্রিল ২০২৬