ঢাকা ০৪:৩৬ অপরাহ্ন, সোমবার, ২৩ নভেম্বর ২০২৬, ৯ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
ট্রেন্ডিং :
ফরিদপুরে নিষিদ্ধ পলিথিনবিরোধী অভিযান :: জব্দ ১৪ কেজি ও জরিমানা ৬৫০০ টাকা সাংবাদিক সিরাজুল ইসলাম হিরুর ছেলের প্রথম মৃত্যুবার্ষিকী পালিত টেপাখোলা প্রাথমিক বিদ্যালয় পরিদর্শনে এমপি নায়াব ইউসুফ :: শিক্ষার মানোন্নয়নে গুরুত্ব ফরিদপুরে পল্লী বিদ্যুতের অভিযান :: ১১ দোকান-মার্কেট মালিককে শেষ সতর্কবার্তা পদ্মার তলদেশে সাবমেরিন কেব্‌ল বিচ্ছিন্ন :: টানা পাঁচ মাসের বেশি সময় ধরে অন্ধকারে ফরিদপুরের ৪৩ গ্রাম ট্রাম্পের চিঠি ফেরাল পিয়ংইয়ং :: পারমাণবিক প্রশ্নে অনড় কিম জং উন আট দফা কমার পর দেশের বাজারে বাড়লো সোনার দাম :: ২২ ক্যারেটের ভরি ১ লাখ ৯৮ হাজার ১১৩ টাকা দেশ ছাড়ার চেষ্টাকালে শাহজালাল বিমানবন্দরে সুইডেন আসলাম গ্রেপ্তার ভাঙ্গায় কৃষক দল নেতা হত্যা :: নিক্সনসহ ৯৬ জনের নামে মামলা ফরিদপুর সদর হাসপাতালে দুদকের অভিযান :: ৫ টাকার টিকিট ১০ টাকা, ২০০ গ্রামের মাছ মিলছে ৮০ গ্রাম

অবৈধ বিদ্যুৎ ব্যবহারের বিরুদ্ধে পল্লী বিদ্যুতের কড়া অ্যাকশন : ফরিদপুরে ১৬ দোকানকে হুশিয়ারি

ষ্টাফ রিপোর্টার
  • আপডেট সময় : ০৫:৫৯:৪৯ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২০ অক্টোবর ২০২৬ ৩২ , ০৪ বার পড়া হয়েছে
সর্বশেষ সংবাদ পেতে গুগল নিউজ অনুসরণ করুন

ফরিদপুরে অবৈধ বিদ্যুৎ ব্যবহার প্রতিরোধ ও বিদ্যুৎ অপচয় রোধে পল্লী বিদ্যুৎ সমিতির অভিযানে একটি অবৈধ বিদ্যুৎ সংযোগ ও আবাসিক সংযোগ থেকে বাণিজ্যিক কাজে ব্যবহৃত একটি পার্শ্ব সংযোগ বিচ্ছিন্ন করা হয়েছে।
এ ছাড়া রাত ১০টার পর মার্কেট ও দোকান খোলা রাখায় ১৬টি মার্কেট ও দোকানের মালিককে সতর্ক করা হয়েছে।
গতকাল সোমবার (১৯ অক্টোবর) রাতে ফরিদপুর পল্লী বিদ্যুৎ সমিতির সদর দপ্তর, জোনাল ও সাব-জোনাল অফিসের মোট নয়টি দল বিভিন্ন এলাকায় এ নাইট অপারেশন পরিচালনা করে।অভিযানকালে আবাসিক মিটারে বাণিজ্যিক কাজে বিদ্যুৎ ব্যবহার, সড়কবাতি, অটোরিকশা চার্জিং, গ্যারেজ ও ফুটপাতে বিদ্যুতের ব্যবহার এবং বিভিন্ন অটো চার্জিং স্টেশনের মিটার পরীক্ষা করা হয়।

এদিকে, শারদীয় দুর্গাপূজা উপলক্ষে নিরবচ্ছিন্ন বিদ্যুৎ সরবরাহ নিশ্চিত করতে বিভিন্ন পূজামণ্ডপ পরিদর্শন করেন অভিযান পরিচালনাকারী দলের সদস্যরা। এ সময় পূজা উদ্‌যাপন কমিটির সদস্যদের সঙ্গে কথা বলে বিদ্যুৎ সেবাসংক্রান্ত জরুরি প্রয়োজনে তাৎক্ষণিক সহায়তার আশ্বাস দেওয়া হয়।
ফরিদপুর পল্লী বিদ্যুৎ সমিতির অবৈধ বিদ্যুৎ ব্যবহার প্রতিরোধ, বিদ্যুৎ সাশ্রয় এবং সরকারি নির্দেশনা বাস্তবায়নে এ ধরনের অভিযান ও সচেতনতামূলক কার্যক্রম অব্যাহত থাকবে।

নিউজটি শেয়ার করুন

অবৈধ বিদ্যুৎ ব্যবহারের বিরুদ্ধে পল্লী বিদ্যুতের কড়া অ্যাকশন : ফরিদপুরে ১৬ দোকানকে হুশিয়ারি

আপডেট সময় : ০৫:৫৯:৪৯ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২০ অক্টোবর ২০২৬