ফরিদপুর শ্রীঅঙ্গনে মহানাম যজ্ঞের সমাপনী অনুষ্ঠান ২০ অক্টোবর
- আপডেট সময় : ১২:৩৫:১৮ পূর্বাহ্ন, সোমবার, ১৯ অক্টোবর ২০২৬ ৩৮ , ০৪ বার পড়া হয়েছে
ফরিদপুর শহরের গোয়ালচামটে অবস্থিত শ্রীধাম শ্রীঅঙ্গনে ২০ দিনব্যাপী শ্রীশ্রী মহানামযজ্ঞ শুভারম্ভ স্মরণোৎসবের সমাপনী অনুষ্ঠান আগামী ২০ অক্টোবর মঙ্গলবার অনুষ্ঠিত হবে। এ উপলক্ষে অষ্টপ্রহরব্যাপী মহানাম মহাকীর্তন, সংকীর্তনসহ নৌকাবিহার, সন্ধ্যারতি কীর্তন ও মহাপ্রসাদ বিতরণের আয়োজন করা হয়েছে।
আয়োজক সূত্রে জানা গেছে, গত ১ অক্টোবর থেকে শুরু হওয়া এ ধর্মীয় উৎসবের শেষ দিনে বিশেষ আকর্ষণ হিসেবে সন্ধ্যা ৬টায় পবিত্র বন্ধু কুণ্ডে সংকীর্তনসহ নৌকাবিহার অনুষ্ঠিত হবে। পরে চৌদ্দ মাদলে সন্ধ্যারতি কীর্তন ও ভক্তদের মধ্যে মহাপ্রসাদ বিতরণ করা হবে।
অনুষ্ঠানে আচার্য হিসেবে রয়েছেন মহানাম সম্প্রদায় বাংলাদেশের সভাপতি শ্রীমৎ কান্তিবন্ধু ব্রহ্মচারী মহারাজ। শ্রীধাম শ্রীঅঙ্গন ও শ্রীযুক্তেশ্বরী দিগম্বরী দেবী সেবা সংঘ, ফরিদপুর এ অনুষ্ঠানের আয়োজন করেছে।
শ্রীধাম শ্রীঅঙ্গনের সাধারণ সম্পাদক ড. শ্রীমৎ নিকুঞ্জ বন্ধু ব্রহ্মচারী এ উপলক্ষে ভক্ত ও দর্শনার্থীদের উপস্থিত থাকার আহ্বান জানিয়েছেন।



















