ঢাকা ০৪:৩৩ অপরাহ্ন, সোমবার, ২৩ নভেম্বর ২০২৬, ৯ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
ট্রেন্ডিং :
সাংবাদিক সিরাজুল ইসলাম হিরুর ছেলের প্রথম মৃত্যুবার্ষিকী পালিত টেপাখোলা প্রাথমিক বিদ্যালয় পরিদর্শনে এমপি নায়াব ইউসুফ :: শিক্ষার মানোন্নয়নে গুরুত্ব ফরিদপুরে পল্লী বিদ্যুতের অভিযান :: ১১ দোকান-মার্কেট মালিককে শেষ সতর্কবার্তা পদ্মার তলদেশে সাবমেরিন কেব্‌ল বিচ্ছিন্ন :: টানা পাঁচ মাসের বেশি সময় ধরে অন্ধকারে ফরিদপুরের ৪৩ গ্রাম ট্রাম্পের চিঠি ফেরাল পিয়ংইয়ং :: পারমাণবিক প্রশ্নে অনড় কিম জং উন আট দফা কমার পর দেশের বাজারে বাড়লো সোনার দাম :: ২২ ক্যারেটের ভরি ১ লাখ ৯৮ হাজার ১১৩ টাকা দেশ ছাড়ার চেষ্টাকালে শাহজালাল বিমানবন্দরে সুইডেন আসলাম গ্রেপ্তার ভাঙ্গায় কৃষক দল নেতা হত্যা :: নিক্সনসহ ৯৬ জনের নামে মামলা ফরিদপুর সদর হাসপাতালে দুদকের অভিযান :: ৫ টাকার টিকিট ১০ টাকা, ২০০ গ্রামের মাছ মিলছে ৮০ গ্রাম নগরকান্দায় সন্ত্রাস ও নৈরাজ্যের প্রতিবাদে যুবদলের কর্মীসভা অনুষ্ঠিত

ভাঙ্গায় সড়ক দুর্ঘটনায় আহত ৩

ষ্টাফ রিপোর্টার
  • আপডেট সময় : ১১:৪৯:৪১ পূর্বাহ্ন, শনিবার, ১৭ অক্টোবর ২০২৬ ৩৬ , ০৪ বার পড়া হয়েছে
সর্বশেষ সংবাদ পেতে গুগল নিউজ অনুসরণ করুন

ফরিদপুরের ভাঙ্গায় ঢাকা-ভাঙ্গা মহাসড়কে দুটি যাত্রীবাহী বাসের সংঘর্ষে এক বাসের হেলপারসহ তিনজন গুরুতর আহত হয়েছেন। আজ শনিবার (১৭ অক্টোবর) সকাল ১০টা ৪৫ মিনিটের দিকে ভাঙ্গা উপজেলার আজিমনগর ইউনিয়নের পুলিয়া বাসস্ট্যান্ডের প্রায় ১০০ গজ পূর্বে এ দুর্ঘটনা ঘটে।

আহতরা হলেন বাসের হেলপার মো. আরিফ (২৪), পটুয়াখালীর দুমকি উপজেলার দক্ষিণ মুরাদিয়া এলাকার বাসিন্দা; যাত্রী রেজাউল করিম (৩৫), গোপালগঞ্জের কোটালীপাড়া উপজেলার পূর্ণবতী এলাকার বাসিন্দা এবং ফাহিমা (৩০), বরিশাল কোতোয়ালি থানার শালুকা এলাকার বাসিন্দা।

পুলিশ সূত্রে জানা যায়, ঢাকা থেকে আসা বিএফএম পরিবহনের একটি বাস পুলিয়া বাসস্ট্যান্ড এলাকায় যাত্রী নামানোর সময় একই দিক থেকে আসা এফএম পরিবহনের আরেকটি বাস পেছন থেকে সজোরে ধাক্কা দেয়। এতে বাসের হেলপার আরিফসহ তিনজন গুরুতর আহত হন।

পরে স্থানীয় লোকজন আহতদের উদ্ধার করে ভাঙ্গা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন। তাঁরা বর্তমানে সেখানে চিকিৎসাধীন রয়েছেন।

খবর পেয়ে শিবচর হাইওয়ে থানার সার্জেন্ট মো. শাহাদাত হোসেন সঙ্গীয় ফোর্স নিয়ে ঘটনাস্থলে পৌঁছে দুর্ঘটনাকবলিত বাস দুটি নিজেদের হেফাজতে নেন।

নিউজটি শেয়ার করুন

ভাঙ্গায় সড়ক দুর্ঘটনায় আহত ৩

আপডেট সময় : ১১:৪৯:৪১ পূর্বাহ্ন, শনিবার, ১৭ অক্টোবর ২০২৬