ঢাকা ০৪:৩২ অপরাহ্ন, সোমবার, ২৩ নভেম্বর ২০২৬, ৯ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
ট্রেন্ডিং :
সাংবাদিক সিরাজুল ইসলাম হিরুর ছেলের প্রথম মৃত্যুবার্ষিকী পালিত টেপাখোলা প্রাথমিক বিদ্যালয় পরিদর্শনে এমপি নায়াব ইউসুফ :: শিক্ষার মানোন্নয়নে গুরুত্ব ফরিদপুরে পল্লী বিদ্যুতের অভিযান :: ১১ দোকান-মার্কেট মালিককে শেষ সতর্কবার্তা পদ্মার তলদেশে সাবমেরিন কেব্‌ল বিচ্ছিন্ন :: টানা পাঁচ মাসের বেশি সময় ধরে অন্ধকারে ফরিদপুরের ৪৩ গ্রাম ট্রাম্পের চিঠি ফেরাল পিয়ংইয়ং :: পারমাণবিক প্রশ্নে অনড় কিম জং উন আট দফা কমার পর দেশের বাজারে বাড়লো সোনার দাম :: ২২ ক্যারেটের ভরি ১ লাখ ৯৮ হাজার ১১৩ টাকা দেশ ছাড়ার চেষ্টাকালে শাহজালাল বিমানবন্দরে সুইডেন আসলাম গ্রেপ্তার ভাঙ্গায় কৃষক দল নেতা হত্যা :: নিক্সনসহ ৯৬ জনের নামে মামলা ফরিদপুর সদর হাসপাতালে দুদকের অভিযান :: ৫ টাকার টিকিট ১০ টাকা, ২০০ গ্রামের মাছ মিলছে ৮০ গ্রাম নগরকান্দায় সন্ত্রাস ও নৈরাজ্যের প্রতিবাদে যুবদলের কর্মীসভা অনুষ্ঠিত

ফরিদপুরে সাদাছড়ি দিবস পালনে সচেতনতামূলক কর্মসূচি

ষ্টাফ রিপোর্টার
  • আপডেট সময় : ১০:০৪:০১ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬ ৩৩ , ০৪ বার পড়া হয়েছে
সর্বশেষ সংবাদ পেতে গুগল নিউজ অনুসরণ করুন

‘দৃষ্টি যেখানে সীমিত, সম্ভাবনা সেখানে সীমাহীন’—প্রতিপাদ্যকে সামনে রেখে ফরিদপুরে বিশ্ব সাদাছড়ি নিরাপত্তা দিবস পালিত হয়েছে। দিবসটি উপলক্ষে র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
আজ বৃহস্পতিবার (১৫ অক্টোবর) সকাল ৯টা ১০ মিনিটে ফরিদপুর জেলা প্রশাসকের কার্যালয় প্রাঙ্গণে র‍্যালি উপলক্ষে অংশগ্রহণকারীরা সমবেত হন। পরে জেলা প্রশাসকের কার্যালয়ের দ্বিতীয় তলায় সম্মেলনকক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
জেলা প্রশাসন, জেলা সমাজসেবা কার্যালয় এবং প্রতিবন্ধী সেবা ও সাহায্য কেন্দ্র, ফরিদপুরের আয়োজনে সভায় সভাপতিত্ব করেন জেলা সমাজসেবা কার্যালয়ের উপপরিচালক মোহাম্মদ এহিয়াতুজ্জামান। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ফরিদপুরের জেলা প্রশাসক মাজহারুল ইসলাম।

এ সময় অতিরিক্ত জেলা প্রশাসক সার্বিক মোঃ সোহরাব হোসেন পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপস) মো. শামছুল আজম, জেলা প্রশাসন, সমাজসেবা কার্যালয় ও প্রতিবন্ধী সেবা ও সাহায্য কেন্দ্রের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।
আলোচনা সভায় বক্তারা বলেন, দৃষ্টি প্রতিবন্ধী ব্যক্তিদের নিরাপদ চলাচল ও অধিকার নিশ্চিত করতে সাদাছড়ির সঠিক ব্যবহার সম্পর্কে জনসচেতনতা বাড়ানো জরুরি। পাশাপাশি তাঁদের শিক্ষা ও কর্মসংস্থানের সুযোগ সম্প্রসারণ, সরকারি সুযোগ-সুবিধা নিশ্চিতকরণ, পুনর্বাসন কার্যক্রম জোরদার এবং সামাজিক বৈষম্য দূর করতে সম্মিলিতভাবে কাজ করতে হবে।
বক্তারা আরও বলেন, দৃষ্টি প্রতিবন্ধী ব্যক্তিদের স্বাবলম্বী করে তোলা এবং তাঁদের জন্য মর্যাদাপূর্ণ জীবন নিশ্চিত করতে পরিবার, সমাজ ও সংশ্লিষ্ট প্রতিষ্ঠানগুলোকে আরও দায়িত্ব‌শীল ভূমিকা পালন করতে হবে।

নিউজটি শেয়ার করুন

ফরিদপুরে সাদাছড়ি দিবস পালনে সচেতনতামূলক কর্মসূচি

আপডেট সময় : ১০:০৪:০১ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬