ঢাকা ০৪:৩৮ অপরাহ্ন, সোমবার, ২৩ নভেম্বর ২০২৬, ৯ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
ট্রেন্ডিং :
ফরিদপুরে নিষিদ্ধ পলিথিনবিরোধী অভিযান :: জব্দ ১৪ কেজি ও জরিমানা ৬৫০০ টাকা সাংবাদিক সিরাজুল ইসলাম হিরুর ছেলের প্রথম মৃত্যুবার্ষিকী পালিত টেপাখোলা প্রাথমিক বিদ্যালয় পরিদর্শনে এমপি নায়াব ইউসুফ :: শিক্ষার মানোন্নয়নে গুরুত্ব ফরিদপুরে পল্লী বিদ্যুতের অভিযান :: ১১ দোকান-মার্কেট মালিককে শেষ সতর্কবার্তা পদ্মার তলদেশে সাবমেরিন কেব্‌ল বিচ্ছিন্ন :: টানা পাঁচ মাসের বেশি সময় ধরে অন্ধকারে ফরিদপুরের ৪৩ গ্রাম ট্রাম্পের চিঠি ফেরাল পিয়ংইয়ং :: পারমাণবিক প্রশ্নে অনড় কিম জং উন আট দফা কমার পর দেশের বাজারে বাড়লো সোনার দাম :: ২২ ক্যারেটের ভরি ১ লাখ ৯৮ হাজার ১১৩ টাকা দেশ ছাড়ার চেষ্টাকালে শাহজালাল বিমানবন্দরে সুইডেন আসলাম গ্রেপ্তার ভাঙ্গায় কৃষক দল নেতা হত্যা :: নিক্সনসহ ৯৬ জনের নামে মামলা ফরিদপুর সদর হাসপাতালে দুদকের অভিযান :: ৫ টাকার টিকিট ১০ টাকা, ২০০ গ্রামের মাছ মিলছে ৮০ গ্রাম

ফরিদপুরে ইটভাটায় মর্মান্তিক দুর্ঘটনায় প্রাণ গেল বেলালের

ষ্টাফ রিপোর্টার
  • আপডেট সময় : ০৫:১৪:৫৪ অপরাহ্ন, বুধবার, ১৪ অক্টোবর ২০২৬ ৪৬ , ০৪ বার পড়া হয়েছে
সর্বশেষ সংবাদ পেতে গুগল নিউজ অনুসরণ করুন

ফরিদপুরে ইটভাটার মাটি মেশানোর মিক্সার মেশিনে দুর্ঘটনায় বেল্লাল শেখ (৩২) নামে এক শ্রমিকের মৃত্যু হয়েছে।

আজ বুধবার (১৪ অক্টোবর) বিকেল সাড়ে ৩টার দিকে ফরিদপুরের কোতোয়ালী থানাধীন জোয়াইরার মোড় এলাকায় শওকতের ইটভাটায় এ দুর্ঘটনা ঘটে।

নিহত বেল্লাল শেখ সাতক্ষীরা জেলার শ্যামনগর থানার হরিনগর গ্রামের বাসিন্দা। জানা যায়, ইটভাটায় কাজ করার সময় অসাবধানতা বশত বেল্লাল শেখের পা মাটি মেশানোর মিক্সার মেশিনের ভেতরে ঢুকে যায়। এ সময় সহকর্মীরা তাঁকে উদ্ধার করে দ্রুত ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে যান। সেখানে কর্তব্যরত চিকিৎসক বিকেল ৪টা ২০ মিনিটে তাঁকে মৃত ঘোষণা করেন।

এ ঘটনায় কোতোয়ালী থানা পুলিশকে অবহিত করা হয়েছে। মৃত্যুর ঘটনায় পরবর্তী আইনগত কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে বলে জানা গেছে।

নিউজটি শেয়ার করুন

ফরিদপুরে ইটভাটায় মর্মান্তিক দুর্ঘটনায় প্রাণ গেল বেলালের

আপডেট সময় : ০৫:১৪:৫৪ অপরাহ্ন, বুধবার, ১৪ অক্টোবর ২০২৬