ঢাকা ০৪:৩০ অপরাহ্ন, সোমবার, ২৩ নভেম্বর ২০২৬, ৯ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
ট্রেন্ডিং :
সাংবাদিক সিরাজুল ইসলাম হিরুর ছেলের প্রথম মৃত্যুবার্ষিকী পালিত টেপাখোলা প্রাথমিক বিদ্যালয় পরিদর্শনে এমপি নায়াব ইউসুফ :: শিক্ষার মানোন্নয়নে গুরুত্ব ফরিদপুরে পল্লী বিদ্যুতের অভিযান :: ১১ দোকান-মার্কেট মালিককে শেষ সতর্কবার্তা পদ্মার তলদেশে সাবমেরিন কেব্‌ল বিচ্ছিন্ন :: টানা পাঁচ মাসের বেশি সময় ধরে অন্ধকারে ফরিদপুরের ৪৩ গ্রাম ট্রাম্পের চিঠি ফেরাল পিয়ংইয়ং :: পারমাণবিক প্রশ্নে অনড় কিম জং উন আট দফা কমার পর দেশের বাজারে বাড়লো সোনার দাম :: ২২ ক্যারেটের ভরি ১ লাখ ৯৮ হাজার ১১৩ টাকা দেশ ছাড়ার চেষ্টাকালে শাহজালাল বিমানবন্দরে সুইডেন আসলাম গ্রেপ্তার ভাঙ্গায় কৃষক দল নেতা হত্যা :: নিক্সনসহ ৯৬ জনের নামে মামলা ফরিদপুর সদর হাসপাতালে দুদকের অভিযান :: ৫ টাকার টিকিট ১০ টাকা, ২০০ গ্রামের মাছ মিলছে ৮০ গ্রাম নগরকান্দায় সন্ত্রাস ও নৈরাজ্যের প্রতিবাদে যুবদলের কর্মীসভা অনুষ্ঠিত

বর্জ্য থেকে জ্বালানি তেল উৎপাদনে সহযোগিতার আশ্বাস প্রধানমন্ত্রীর

ষ্টাফ রিপোর্টার
  • আপডেট সময় : ১২:৪১:৫১ পূর্বাহ্ন, রবিবার, ১১ অক্টোবর ২০২৬ ৩৬ , ০৪ বার পড়া হয়েছে
সর্বশেষ সংবাদ পেতে গুগল নিউজ অনুসরণ করুন

১০০–১২০ কোটি টাকা ব্যয়ে পাইলট প্ল্যান্ট স্থাপনের পরিকল্পনা, বছরে হাজার কোটি টাকা বৈদেশিক মুদ্রা সাশ্রয়ের সম্ভাবনা

মানববর্জ্য, রান্নাঘরের বর্জ্য, পয়ঃশোধনাগারের বর্জ্য ও কৃষিজ অবশিষ্টাংশ থেকে জ্বালানি তেল উৎপাদনের উদ্ভাবনী প্রকল্প বাস্তবায়নে প্রয়োজনীয় সহযোগিতার আশ্বাস দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। দেশে জ্বালানি আমদানির ওপর নির্ভরতা কমানো এবং বর্জ্য ব্যবস্থাপনার সমস্যা সমাধানে নতুন সম্ভাবনা তৈরি করতে পারে এ প্রযুক্তি।

গতকাল শনিবার (১০ অক্টোবর) রাজধানীর তেজগাঁওয়ে প্রধানমন্ত্রীর কার্যালয়ে বর্জ্য থেকে জ্বালানি তেল উৎপাদনের এ প্রকল্পের প্রদর্শনী পরিদর্শন করেন প্রধানমন্ত্রী। এ সময় গবেষকরা প্রযুক্তিটির কার্যপদ্ধতি, গবেষণার অগ্রগতি ও বাস্তবায়ন পরিকল্পনা তুলে ধরেন। প্রধানমন্ত্রীর উপ-প্রেস সচিব মো. সুজাউদ্দৌলা এ তথ্য জানান।

প্রকল্পটির গবেষক খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (কুয়েট) অধ্যাপক ড. মো. খালেকুজ্জামান প্রধানমন্ত্রীকে জানান, প্রায় ১০ বছর ধরে এ প্রযুক্তি নিয়ে গবেষণা চলছে। ‘হাইড্রোথার্মাল লিকুইফ্যাকশন’ (এইচটিএল) প্রযুক্তি ব্যবহার করে বিভিন্ন ধরনের জৈব বর্জ্য থেকে জৈব অপরিশোধিত তেল বা ‘বায়োক্রুড’ উৎপাদনে উল্লেখযোগ্য অগ্রগতি অর্জিত হয়েছে।

গবেষকদের তথ্য অনুযায়ী, পরীক্ষাগারে এ প্রযুক্তি ব্যবহার করে ৫০ থেকে ৫৫ শতাংশ পর্যন্ত বায়োক্রুড উৎপাদনের ফল পাওয়া গেছে। পাশাপাশি ডিজেলসমৃদ্ধ বায়োক্রুড উৎপাদনেও অগ্রগতি হয়েছে।

প্রতিদিন ১ থেকে ৩ টন বর্জ্য প্রক্রিয়াকরণের পরিকল্পনা

গবেষণার পরবর্তী ধাপে প্রতিদিন এক থেকে তিন টন বর্জ্য প্রক্রিয়াকরণে সক্ষম একটি পাইলট প্ল্যান্ট স্থাপনের পরিকল্পনা রয়েছে। এ প্ল্যান্টের মাধ্যমে প্রযুক্তিটির কার্যকারিতা, উৎপাদন ব্যয় এবং বাণিজ্যিকভাবে বাস্তবায়নের সম্ভাবনা যাচাই করা হবে। প্রস্তাবিত প্রকল্পটি বাস্তবায়নে আনুমানিক ১০০ থেকে ১২০ কোটি টাকা প্রয়োজন হতে পারে।

গবেষকদের হিসাব অনুযায়ী, প্রযুক্তিটি বাণিজ্যিক পর্যায়ে সফলভাবে সম্প্রসারণ করা গেলে ভবিষ্যতে আমদানিকৃত অপরিশোধিত তেলের প্রায় ১০ থেকে ১৫ শতাংশের বিকল্প হিসেবে বায়োক্রুড ব্যবহারের সম্ভাবনা রয়েছে। এর ফলে বছরে আনুমানিক ৬ হাজার ৫০০ কোটি থেকে ১৩ হাজার কোটি টাকা সমপরিমাণ বৈদেশিক মুদ্রা সাশ্রয় হতে পারে বলে তাঁরা ধারণা করছেন।

তবে এ সম্ভাবনা বাস্তবে কতটা কার্যকর হবে, তা নিশ্চিত করতে বৃহৎ পরিসরে প্রযুক্তিগত পরীক্ষা, উৎপাদন ব্যয় বিশ্লেষণ এবং অর্থনৈতিক সক্ষমতা যাচাই করা প্রয়োজন।

জ্বালানি সংকট ও পরিবেশদূষণ কমানোর সম্ভাবনা

প্রকল্পসংশ্লিষ্ট গবেষকদের প্রত্যাশা, সরকারি সহযোগিতায় প্রযুক্তিটি বাণিজ্যিক পর্যায়ে নেওয়া সম্ভব হলে দেশের জ্বালানি খাতে নতুন সম্ভাবনা তৈরি হবে। একই সঙ্গে বর্জ্যের কার্যকর ব্যবহার নিশ্চিত করা, পরিবেশদূষণ কমানো, জ্বালানি আমদানিনির্ভরতা হ্রাস এবং দেশীয় জ্বালানি শিল্পের বিকাশে এটি ভূমিকা রাখতে পারে।

প্রকল্পটির সম্ভাবনা বিবেচনায় বাস্তবায়নে প্রয়োজনীয় সহযোগিতার আশ্বাস দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।

প্রদর্শনীতে বিদ্যুৎ ও জ্বালানিমন্ত্রী ইকবাল হাসান মাহমুদ টুকু, প্রতিমন্ত্রী অনিন্দ্য ইসলাম অমিত, বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের (ইউজিসি) সদস্য অধ্যাপক আব্দুল্লাহ আল মামুন, কুয়েটের উপাচার্য অধ্যাপক মোহাম্মদ মাছুদ এবং বাংলাদেশ পেট্রোলিয়াম করপোরেশনের (বিপিসি) চেয়ারম্যান ড. মোহাম্মদ রফিকুল ইসলাম উপস্থিত ছিলেন।

নিউজটি শেয়ার করুন

বর্জ্য থেকে জ্বালানি তেল উৎপাদনে সহযোগিতার আশ্বাস প্রধানমন্ত্রীর

আপডেট সময় : ১২:৪১:৫১ পূর্বাহ্ন, রবিবার, ১১ অক্টোবর ২০২৬