ট্রেন্ডিং :
বিমানবন্দরে বিশৃঙ্খলা : সাবেক মেজর আখতারুজ্জামান গ্রেপ্তার
ডেস্ক রিপোর্টার
- আপডেট সময় : ০৫:২৬:২২ পূর্বাহ্ন, শনিবার, ৩ অক্টোবর ২০২৬ ৩৮ , ০৪ বার পড়া হয়েছে
রাজধানীর হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে সরকারি কাজে বাধা, বিশৃঙ্খলা সৃষ্টি এবং দায়িত্বরত এক নিরাপত্তা কর্মকর্তাকে শারীরিকভাবে লাঞ্ছিত করার অভিযোগে করা মামলায় বাংলাদেশ জামায়াতে ইসলামীর নেতা ও সাবেক সংসদ সদস্য মেজর (অব.) আখতারুজ্জামানকে গ্রেপ্তার করেছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)। গতকাল ২ অক্টোবর শুক্রবার বিকেলে রাজধানীর সেনানিবাস এলাকার ডিওএইচএসের নিজস্ব বাসভবন থেকে তাকে গ্রেপ্তার করা হয়।
মামলার এজাহার ও সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, গত ১ অক্টোবর বৃহস্পতিবার মদিনা থেকে আসা বিমান বাংলাদেশ এয়ারলাইনসের একটি ফ্লাইটের যাত্রীরা লাগেজ ও ট্রলি সংকটের কারণে বিমানবন্দরে চরম ভোগান্তির শিকার হন। উক্ত ফ্লাইটের যাত্রী হিসেবে ওমরাহ পালন শেষে দেশে ফেরা মেজর (অব.) আখতারুজ্জামান বিমানবন্দরের এই অব্যবস্থাপনা নিয়ে তীব্র ক্ষোভ প্রকাশ করেন। বিমানবন্দরে দায়িত্বরত এক্সিকিউটিভ ডিরেক্টরসহ কর্মকর্তাদের সাথে লাগেজ বেল্ট এলাকায় তাঁর উত্তপ্ত বাক্যবিনিময় হয়।
মামলার এজাহার ও সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, গত ১ অক্টোবর বৃহস্পতিবার মদিনা থেকে আসা বিমান বাংলাদেশ এয়ারলাইনসের একটি ফ্লাইটের যাত্রীরা লাগেজ ও ট্রলি সংকটের কারণে বিমানবন্দরে চরম ভোগান্তির শিকার হন। উক্ত ফ্লাইটের যাত্রী হিসেবে ওমরাহ পালন শেষে দেশে ফেরা মেজর (অব.) আখতারুজ্জামান বিমানবন্দরের এই অব্যবস্থাপনা নিয়ে তীব্র ক্ষোভ প্রকাশ করেন। বিমানবন্দরে দায়িত্বরত এক্সিকিউটিভ ডিরেক্টরসহ কর্মকর্তাদের সাথে লাগেজ বেল্ট এলাকায় তাঁর উত্তপ্ত বাক্যবিনিময় হয়।
একপর্যায়ে সংরক্ষিত ‘কি পয়েন্ট ইনস্টলেশন’ (KPI) এলাকায় তাঁর সাথে থাকা ব্যক্তিরা মোবাইল ফোনে ভিডিও ধারণ করতে গেলে অন-ডিউটি নিরাপত্তা কর্মকর্তা বাধা প্রদান করেন। অভিযোগ ওঠে, এতে আখতারুজ্জামান ক্ষিপ্ত হয়ে দায়িত্বরত নিরাপত্তা কর্মকর্তাকে মৌখিকভাবে গালিগালাজ ও শারীরিকভাবে লাঞ্ছিত করেন এবং অন্য যাত্রীদের জমজমের পানির বোতল ট্রলি থেকে ফেলে দেন। এই ঘটনার একাধিক ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়লে ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়। পরবর্তীতে বিমানবন্দরের নিরাপত্তা কর্মকর্তা মো. শাহরিয়ার আলম সজিব বাদী হয়ে বিমানবন্দর থানায় দণ্ডবিধির একাধিক ধারায় একটি মামলা দায়ের করেন।
মেজর (অব.) আখতারুজ্জামানকে গ্রেপ্তারের ঘটনায় তীব্র নিন্দা ও ক্ষোভ প্রকাশ করে অবিলম্বে তাঁর নিঃশর্ত মুক্তি দাবি করেছে বাংলাদেশ জামায়াতে ইসলামী। এক যৌথ বিবৃতিতে দলের সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার বলেন, “পবিত্র ওমরাহ পালন শেষে বিমানবন্দরে নেমে সাধারণ যাত্রীদের মতোই চরম হয়রানি ও ভোগান্তির শিকার হন বীর মুক্তিযোদ্ধা আখতারুজ্জামান। এর প্রতিবাদে তিনি বৈধ ক্ষোভ প্রকাশ করেছিলেন. ইতিমধ্যে অব্যবস্থাপনার দায়ে বিমান বাংলাদেশের দুই কর্মকর্তাকে বরখাস্ত করা হয়েছে এবং পুলিশ ঘটনাটি তদন্ত করার কথা জানিয়েছিল. অথচ সুষ্ঠু তদন্তের আগেই উদ্দেশ্যমূলকভাবে উল্টো তাঁর বিরুদ্ধেই সাজানো মামলা দিয়ে তাঁকে গ্রেপ্তার করা হলো”।
আখতারুজ্জামানের গ্রেপ্তারের খবর ছড়িয়ে পড়ার পর রাজনৈতিক অঙ্গনে তীব্র প্রতিক্রিয়া সৃষ্টি হয়েছে। ঘটনার প্রতিবাদে ঢাকার উত্তরা ও আখতারুজ্জামানের জন্মস্থান কিশোরগঞ্জের কটিয়াদীতে তাৎক্ষণিক বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সভা করেছে স্থানীয় জামায়াতের নেতা-কর্মীরা। এছাড়া কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে রাজধানীর জাতীয় মসজিদ বায়তুল মোকাররমের উত্তর গেটে বিশাল বিক্ষোভ মিছিলে অংশ নিতে নেতা-কর্মীদের আহ্বান জানিয়েছে দলটি।
ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) গোয়েন্দা বিভাগের ঊর্ধ্বতন কর্মকর্তারা নিশ্চিত করেছেন যে, বিমানবন্দরে সরকারি কাজে বাধা এবং স্পর্শকাতর স্থানে বিশৃঙ্খলা সৃষ্টির সুনির্দিষ্ট মামলার পরিপ্রেক্ষিতেই তাঁকে গ্রেপ্তার করা হয়েছে। সিসিটিভি ফুটেজ ও প্রত্যক্ষদর্শীদের সাক্ষ্য বিশ্লেষণ করে বিষয়টি সম্পূর্ণ আইনি প্রক্রিয়ায় তদন্ত করা হচ্ছে বলে জানিয়েছে পুলিশ।
উল্লেখ্য, কিশোরগঞ্জ-২ আসন থেকে একাধিকবার সংসদ সদস্য নির্বাচিত হওয়া সাবেক এই বিএনপি নেতা দল থেকে বহিষ্কৃত হওয়ার পর, গত বছরের ডিসেম্বর মাসে জামায়াতে ইসলামীতে আনুষ্ঠানিকভাবে যোগদান করেন।



















