ঢাকা ০৪:৪০ অপরাহ্ন, সোমবার, ২৩ নভেম্বর ২০২৬, ৯ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
ট্রেন্ডিং :
পদোন্নতিজনিত বিদায় :: ফরিদপুর সদর এসিল্যান্ড শফিকুল ইসলামকে সংবর্ধনা ফরিদপুরে নিষিদ্ধ পলিথিনবিরোধী অভিযান :: জব্দ ১৪ কেজি ও জরিমানা ৬৫০০ টাকা সাংবাদিক সিরাজুল ইসলাম হিরুর ছেলের প্রথম মৃত্যুবার্ষিকী পালিত টেপাখোলা প্রাথমিক বিদ্যালয় পরিদর্শনে এমপি নায়াব ইউসুফ :: শিক্ষার মানোন্নয়নে গুরুত্ব ফরিদপুরে পল্লী বিদ্যুতের অভিযান :: ১১ দোকান-মার্কেট মালিককে শেষ সতর্কবার্তা পদ্মার তলদেশে সাবমেরিন কেব্‌ল বিচ্ছিন্ন :: টানা পাঁচ মাসের বেশি সময় ধরে অন্ধকারে ফরিদপুরের ৪৩ গ্রাম ট্রাম্পের চিঠি ফেরাল পিয়ংইয়ং :: পারমাণবিক প্রশ্নে অনড় কিম জং উন আট দফা কমার পর দেশের বাজারে বাড়লো সোনার দাম :: ২২ ক্যারেটের ভরি ১ লাখ ৯৮ হাজার ১১৩ টাকা দেশ ছাড়ার চেষ্টাকালে শাহজালাল বিমানবন্দরে সুইডেন আসলাম গ্রেপ্তার ভাঙ্গায় কৃষক দল নেতা হত্যা :: নিক্সনসহ ৯৬ জনের নামে মামলা

ফরিদপুরে আন্তর্জাতিক প্রবীণ দিবস পালিত

ষ্টাফ রিপোর্টার
  • আপডেট সময় : ০৭:২২:৫৬ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১ অক্টোবর ২০২৬ ৪৩ , ০৪ বার পড়া হয়েছে
সর্বশেষ সংবাদ পেতে গুগল নিউজ অনুসরণ করুন

‘দীর্ঘায়িত আয়ু, সুস্থ ও মর্যাদাপূর্ণ বার্ধক্য’ প্রতিপাদ্যকে সামনে রেখে ফরিদপুরে ৩৬তম আন্তর্জাতিক প্রবীণ দিবস উপলক্ষে র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

আজ বৃহস্পতিবার (১ অক্টোবর) সকাল সাড়ে ১০টায় জেলা প্রশাসন, জেলা সমাজসেবা কার্যালয় ও বিভিন্ন এনজিওর আয়োজনে জেলা প্রশাসকের কার্যালয়ের সম্মেলন কক্ষে এ আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন জেলা সমাজসেবা কার্যালয়ের উপপরিচালক মোহাম্মদ এহিয়াতুজ্জামান। সভায় প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসক মাজহারুল ইসলাম। এ সময় উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক সার্বিক ‌সোহরাব হোসেন, মহানগর বিএনপি ফরিদপুরের আহ্বায়ক এ এফ এম কাইউম জঙ্গী, জেলা সমাজসেবা কার্যালয়ের প্রশাসনিক কর্মকর্তা অনুপ কুমার ঠাকুর, এফডিএর ফরিদপুরের আজহারুল ইসলাম, ফরিদপুর ডায়াবেটিস সমিতির সাবেক সভাপতি অধ্যাপক এম এ সামাদ ও এসডিসি নির্বাহী পরিচালক ‌কাজী আশরাফুল হাসান সহ ‌বিভিন্ন এনজিওর প্রতিনিধি ও প্রবীণরা উপস্থিত ছিলেন।

আলোচনা সভায় বক্তারা বলেন, প্রবীণদের সুস্থতা, মর্যাদা ও নিরাপদ জীবন নিশ্চিত করতে প্রবীণবান্ধব সমাজ ও কার্যকর সামাজিক সুরক্ষা ব্যবস্থা গড়ে তুলতে হবে। তাঁদের স্বাস্থ্যসেবা ও মানসিক সুস্থতার পাশাপাশি প্রবীণ ভাতা ও সামাজিক নিরাপত্তা কর্মসূচি আরও কার্যকর করার ওপর গুরুত্বারোপ করা হয়।

বক্তারা প্রবীণদের পারিবারিক ও সামাজিক কর্মকাণ্ডে সম্পৃক্ত রাখা, ডিজিটাল সেবা ব্যবহারে তাঁদের সক্ষমতা বাড়ানো এবং প্রবীণ নির্যাতন, অবহেলা ও বৈষম্য প্রতিরোধে পরিবার ও সমাজের সবাইকে সমন্বিতভাবে কাজ করার আহ্বান জানান। পাশাপাশি প্রবীণদের অভিজ্ঞতা ও দক্ষতাকে নতুন প্রজন্মের উন্নয়নে কাজে লাগানোর ওপর গুরুত্ব দেওয়া হয়।

নিউজটি শেয়ার করুন

ফরিদপুরে আন্তর্জাতিক প্রবীণ দিবস পালিত

আপডেট সময় : ০৭:২২:৫৬ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১ অক্টোবর ২০২৬