ট্রেন্ডিং :
২৪ ঘণ্টার ব্যবধানে সালথায় ছাত্রলীগের আরেক সহসভাপতি গ্রেপ্তার
ষ্টাফ রিপোর্টার
- আপডেট সময় : ০৪:১৪:০৬ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১ অক্টোবর ২০২৬ ২৭ , ০৪ বার পড়া হয়েছে
ফরিদপুরের সালথা উপজেলায় ২৪ ঘণ্টার ব্যবধানে নিষিদ্ধঘোষিত সংগঠন ছাত্রলীগের আরও এক সহসভাপতিকে গ্রেপ্তার করেছে পুলিশ। গতকাল বুধবার (৩০ সেপ্টেম্বর) সন্ধ্যা ৭টার দিকে উপজেলার আটঘর ইউনিয়নের নকুলহাটি বাজার এলাকা থেকে মো. শাকিল হোসেন (২৭) নামের ওই নেতাকে গ্রেপ্তার করা হয়।
তিনি আটঘর ইউনিয়নের পশ্চিম বিভাগদী গ্রামের আনোয়ার মোল্যার ছেলে। এর আগে গত মঙ্গলবার (২৯ সেপ্টেম্বর) একই কমিটির সহসভাপতি মো. নাঈমুজ্জামান নাঈমকে গ্রেপ্তার করা হয়েছিল।

সালথা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. বাবলুর রহমান খান জানান, একাধিক মামলার আসামি শাকিল হোসেনকে গোপন সংবাদের ভিত্তিতে গ্রেপ্তার করা হয়েছে। আইনি প্রক্রিয়া শেষে তাকে আদালতে সোপর্দ করা হবে। ২৪ ঘণ্টার ব্যবধানে ছাত্রলীগের দুই শীর্ষ নেতার গ্রেপ্তারে এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।



















