ট্রেন্ডিং :
বিদ্যুৎ অপচয় রোধ : ফরিদপুরে ৩০ দোকান মালিককে সতর্কবার্তা
ষ্টাফ রিপোর্টার
- আপডেট সময় : ০৫:২৭:৪৮ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর ২০২৬ ৫১ , ০৪ বার পড়া হয়েছে
সরকারি নির্দেশনা অনুযায়ী অবৈধ বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন ও বিদ্যুৎ অপচয় রোধে ফরিদপুরে নাইট অপারেশন পরিচালনা করেছে ফরিদপুর পল্লী বিদ্যুৎ সমিতি।
গতকাল সোমবার (২৮ সেপ্টেম্বর) রাতে পল্লী বিদ্যুৎ সমিতির সদর দপ্তর, জোনাল ও সাব-জোনাল অফিসের উদ্যোগে ১০টি টিম বিভিন্ন এলাকায় অভিযান চালায়।

অভিযানে আবাসিক মিটার থেকে বাণিজ্যিক কাজে, রাস্তার বাতি, অটো চার্জিং, গ্যারেজ ও ফুটপাতে বিদ্যুৎ ব্যবহার করা হচ্ছে কি না তা পরীক্ষা করা হয়। পাশাপাশি বিভিন্ন অটো চার্জিং স্টেশনের মিটারও পরিদর্শন করা হয়।

এ সময় রাত ৮টার পর দোকান ও মার্কেট খোলা রাখার কারণে ৩০টি দোকান ও মার্কেটের মালিককে সতর্ক করা হয়।
ফরিদপুর পল্লী বিদ্যুৎ সমিতির অবৈধ বিদ্যুৎ ব্যবহার প্রতিরোধ ও বিদ্যুৎ সাশ্রয়ে সরকারি নির্দেশনা বাস্তবায়নে এ ধরনের অভিযান ও সচেতনতামূলক কার্যক্রম অব্যাহত থাকবে।



















