ঢাকা ০৪:৩৪ অপরাহ্ন, সোমবার, ২৩ নভেম্বর ২০২৬, ৯ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
ট্রেন্ডিং :
সাংবাদিক সিরাজুল ইসলাম হিরুর ছেলের প্রথম মৃত্যুবার্ষিকী পালিত টেপাখোলা প্রাথমিক বিদ্যালয় পরিদর্শনে এমপি নায়াব ইউসুফ :: শিক্ষার মানোন্নয়নে গুরুত্ব ফরিদপুরে পল্লী বিদ্যুতের অভিযান :: ১১ দোকান-মার্কেট মালিককে শেষ সতর্কবার্তা পদ্মার তলদেশে সাবমেরিন কেব্‌ল বিচ্ছিন্ন :: টানা পাঁচ মাসের বেশি সময় ধরে অন্ধকারে ফরিদপুরের ৪৩ গ্রাম ট্রাম্পের চিঠি ফেরাল পিয়ংইয়ং :: পারমাণবিক প্রশ্নে অনড় কিম জং উন আট দফা কমার পর দেশের বাজারে বাড়লো সোনার দাম :: ২২ ক্যারেটের ভরি ১ লাখ ৯৮ হাজার ১১৩ টাকা দেশ ছাড়ার চেষ্টাকালে শাহজালাল বিমানবন্দরে সুইডেন আসলাম গ্রেপ্তার ভাঙ্গায় কৃষক দল নেতা হত্যা :: নিক্সনসহ ৯৬ জনের নামে মামলা ফরিদপুর সদর হাসপাতালে দুদকের অভিযান :: ৫ টাকার টিকিট ১০ টাকা, ২০০ গ্রামের মাছ মিলছে ৮০ গ্রাম নগরকান্দায় সন্ত্রাস ও নৈরাজ্যের প্রতিবাদে যুবদলের কর্মীসভা অনুষ্ঠিত

গণভোটের রায় বাস্তবায়নের দাবিতে ফরিদপুরে ১১ দলীয় ঐক্য জোটের বিক্ষোভ মিছিল ও সমাবেশ

অনলাইন ষ্টাফ রিপোর্টার
  • আপডেট সময় : ১২:৫০:৩৮ অপরাহ্ন, রবিবার, ১২ এপ্রিল ২০২৬ ৪৮ , ০৪ বার পড়া হয়েছে
সর্বশেষ সংবাদ পেতে গুগল নিউজ অনুসরণ করুন

গণভোটের রায় বাস্তবায়নের দাবিতে ফরিদপুরে ১১ দলীয় ঐক্য জোটের উদ্যোগে বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। দেশব্যাপী কর্মসূচির অংশ হিসেবে ‌
আজ রবিবার ১২ এপ্রিল শহরের জনতা ব্যাংক মোড়ে এ কর্মসূচি পালন করা হয়।
এর আগে ফরিদপুর প্রেসক্লাবের সামনে থেকে একটি বিক্ষোভ মিছিল বের হয়ে শহরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ শেষে জনতা ব্যাংক মোড়ে এসে সমাবেশে মিলিত হয়।

১১ দলীয় ঐক্য জোটের ফরিদপুর জেলা শাখার আহ্বায়ক মাওলানা বদর উদ্দিনের সভাপতিত্বে এবং জোটের মুখপাত্র মুফতি আবু নাসির আইয়ুবী ও মুখপাত্র আব্দুল ওহাবের যৌথ সঞ্চালনায় অনুষ্ঠিত সমাবেশে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় শুরা সদস্য প্রফেসর আবদুত তাওয়াব।
বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন ১১ দলীয় জোটের সদস্য সচিব ও বাংলাদেশ খেলাফত মজলিসের কেন্দ্রীয় নির্বাহী সদস্য এবং ফরিদপুর জেলা শাখার সভাপতি মাওলানা আমজাদ হোসাইন। এছাড়াও বক্তব্য রাখেন ১১ দলীয় ঐক্য জোটের যুগ্ম আহ্বায়ক ও এনসিপি ফরিদপুর জেলা শাখার আহ্বায়ক ডা. শাহেদ এবং খেলাফত আন্দোলন ফরিদপুর জেলা শাখার সভাপতি কারী মিজানুর রহমানসহ অন্যান্য নেতৃবৃন্দ।
সমাবেশে বক্তারা বলেন, গণভোটে দেশের জনগণ জুলাই সনদ বাস্তবায়নের পক্ষে রায় দিয়েছে। তাই অনতিবিলম্বে গণভোটের জনরায় বাস্তবায়ন এবং জুলাই সনদ কার্যকর করার জন্য সরকারের প্রতি জোর দাবি জানান তারা। বক্তারা আরও বলেন, জনগণের মতামতের প্রতি শ্রদ্ধা জানিয়ে দ্রুত সময়ের মধ্যে এ দাবি বাস্তবায়ন করতে হবে, অন্যথায় ভবিষ্যতে আরও কঠোর কর্মসূচি ঘোষণা করা হবে।
এ সময় ১১ দলীয় ঐক্য জোটের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মী ও সমর্থকরা উপস্থিত ছিলেন।

নিউজটি শেয়ার করুন

গণভোটের রায় বাস্তবায়নের দাবিতে ফরিদপুরে ১১ দলীয় ঐক্য জোটের বিক্ষোভ মিছিল ও সমাবেশ

আপডেট সময় : ১২:৫০:৩৮ অপরাহ্ন, রবিবার, ১২ এপ্রিল ২০২৬