ঢাকা ০৪:৩৫ অপরাহ্ন, সোমবার, ২৩ নভেম্বর ২০২৬, ৯ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
ট্রেন্ডিং :
ফরিদপুরে নিষিদ্ধ পলিথিনবিরোধী অভিযান :: জব্দ ১৪ কেজি ও জরিমানা ৬৫০০ টাকা সাংবাদিক সিরাজুল ইসলাম হিরুর ছেলের প্রথম মৃত্যুবার্ষিকী পালিত টেপাখোলা প্রাথমিক বিদ্যালয় পরিদর্শনে এমপি নায়াব ইউসুফ :: শিক্ষার মানোন্নয়নে গুরুত্ব ফরিদপুরে পল্লী বিদ্যুতের অভিযান :: ১১ দোকান-মার্কেট মালিককে শেষ সতর্কবার্তা পদ্মার তলদেশে সাবমেরিন কেব্‌ল বিচ্ছিন্ন :: টানা পাঁচ মাসের বেশি সময় ধরে অন্ধকারে ফরিদপুরের ৪৩ গ্রাম ট্রাম্পের চিঠি ফেরাল পিয়ংইয়ং :: পারমাণবিক প্রশ্নে অনড় কিম জং উন আট দফা কমার পর দেশের বাজারে বাড়লো সোনার দাম :: ২২ ক্যারেটের ভরি ১ লাখ ৯৮ হাজার ১১৩ টাকা দেশ ছাড়ার চেষ্টাকালে শাহজালাল বিমানবন্দরে সুইডেন আসলাম গ্রেপ্তার ভাঙ্গায় কৃষক দল নেতা হত্যা :: নিক্সনসহ ৯৬ জনের নামে মামলা ফরিদপুর সদর হাসপাতালে দুদকের অভিযান :: ৫ টাকার টিকিট ১০ টাকা, ২০০ গ্রামের মাছ মিলছে ৮০ গ্রাম

ফরিদপুরে পল্লী বিদ্যুতের বিশেষ টিম: অন্ধকারের সুযোগে চলা ৩ অবৈধ সংযোগ বিচ্ছিন্ন

ষ্টাফ রিপোর্টার
  • আপডেট সময় : ০৯:৫৮:৪৩ পূর্বাহ্ন, শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬ ৩৫ , ০৪ বার পড়া হয়েছে

ফরিদপুরে পল্লী বিদ্যুতের কড়া অবস্থান

সর্বশেষ সংবাদ পেতে গুগল নিউজ অনুসরণ করুন

সরকারি নির্দেশনা বাস্তবায়ন ও বিদ্যুৎ অপচয় রোধে ফরিদপুরে পল্লী বিদ্যুৎ সমিতির উদ্যোগে নাইট অপারেশন পরিচালনা করা হয়েছে। গতকাল বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) রাতে সদর দপ্তর, জোনাল ও সাব-জোনাল অফিসের আওতাধীন বিভিন্ন এলাকায় মোট ১০টি টিম এ অভিযান পরিচালনা করে।
অভিযানে আবাসিক মিটার থেকে বাণিজ্যিক কাজে, রাস্তার বাতি, অটো চার্জিং, গ্যারেজ ও ফুটপাতে অবৈধভাবে বিদ্যুৎ ব্যবহার হচ্ছে কি না তা পরীক্ষা করা হয়। পাশাপাশি বিভিন্ন অটো চার্জিং স্টেশনের মিটারও পরিদর্শন করা হয়।
অভিযানে সদর দপ্তরের আওতাধীন এলাকায় আবাসিক মিটারের সার্ভিস ছিদ্র করে অবৈধভাবে বিদ্যুৎ ব্যবহারের দায়ে একটি সংযোগ বিচ্ছিন্ন করা হয়। এছাড়া সালথা সাব-জোনাল অফিসের আওতাধীন এলাকায় আবাসিক সংযোগ থেকে বাণিজ্যিক কাজে বিদ্যুৎ ব্যবহারের দায়ে দুটি পার্শ্ব সংযোগ বিচ্ছিন্ন করা হয়েছে।

এ সময় রাত ৮টার পর দোকান ও মার্কেট খোলা রাখায় ৩২ জন দোকান ও মার্কেট মালিককে সতর্ক করা হয়।
ফরিদপুর পল্লী বিদ্যুৎ সমিতির সিনিয়র জেনারেল ম্যানেজার মো. আকমল হোসেন জানান, অবৈধ বিদ্যুৎ ব্যবহার প্রতিরোধ ও বিদ্যুৎ সাশ্রয়ে সরকারি নির্দেশনা বাস্তবায়নে এ ধরনের অভিযান ও সচেতনতামূলক কার্যক্রম অব্যাহত থাকবে।

নিউজটি শেয়ার করুন

ফরিদপুরে পল্লী বিদ্যুতের বিশেষ টিম: অন্ধকারের সুযোগে চলা ৩ অবৈধ সংযোগ বিচ্ছিন্ন

আপডেট সময় : ০৯:৫৮:৪৩ পূর্বাহ্ন, শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬