ঢাকা ০৪:৩৪ অপরাহ্ন, সোমবার, ২৩ নভেম্বর ২০২৬, ৯ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
ট্রেন্ডিং :
ফরিদপুরে নিষিদ্ধ পলিথিনবিরোধী অভিযান :: জব্দ ১৪ কেজি ও জরিমানা ৬৫০০ টাকা সাংবাদিক সিরাজুল ইসলাম হিরুর ছেলের প্রথম মৃত্যুবার্ষিকী পালিত টেপাখোলা প্রাথমিক বিদ্যালয় পরিদর্শনে এমপি নায়াব ইউসুফ :: শিক্ষার মানোন্নয়নে গুরুত্ব ফরিদপুরে পল্লী বিদ্যুতের অভিযান :: ১১ দোকান-মার্কেট মালিককে শেষ সতর্কবার্তা পদ্মার তলদেশে সাবমেরিন কেব্‌ল বিচ্ছিন্ন :: টানা পাঁচ মাসের বেশি সময় ধরে অন্ধকারে ফরিদপুরের ৪৩ গ্রাম ট্রাম্পের চিঠি ফেরাল পিয়ংইয়ং :: পারমাণবিক প্রশ্নে অনড় কিম জং উন আট দফা কমার পর দেশের বাজারে বাড়লো সোনার দাম :: ২২ ক্যারেটের ভরি ১ লাখ ৯৮ হাজার ১১৩ টাকা দেশ ছাড়ার চেষ্টাকালে শাহজালাল বিমানবন্দরে সুইডেন আসলাম গ্রেপ্তার ভাঙ্গায় কৃষক দল নেতা হত্যা :: নিক্সনসহ ৯৬ জনের নামে মামলা ফরিদপুর সদর হাসপাতালে দুদকের অভিযান :: ৫ টাকার টিকিট ১০ টাকা, ২০০ গ্রামের মাছ মিলছে ৮০ গ্রাম

সবুজ ও পরিচ্ছন্ন ফরিদপুর গড়তে পরিবেশ সচেতনতামূলক আলোচনা সভা

ষ্টাফ রিপোর্টার
  • আপডেট সময় : ০৯:৩৬:২৬ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬ ৫৬ , ০৪ বার পড়া হয়েছে

পরিবেশ রক্ষায় ফরিদপুরে আলোচনা সভা

সর্বশেষ সংবাদ পেতে গুগল নিউজ অনুসরণ করুন

ফরিদপুরে বায়ু ও শব্দদূষণ নিয়ন্ত্রণ এবং পরিবেশ সংরক্ষণে জনসচেতনতা বৃদ্ধির লক্ষ্যে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
আজ বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) দুপুর ১২ টায় জেলা প্রশাসকের কার্যালয়ের সম্মেলন কক্ষে জেলা প্রশাসন ও পরিবেশ অধিদপ্তর, ফরিদপুরের আয়োজনে এ কর্মসূচি অনুষ্ঠিত হয়। ফরিদপুরের ‌ জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট মাজহারুল ইসলামের সভাপতিত্বে বাংলাদেশ জলবায়ু পরিবর্তন ট্রাস্ট ফান্ডের অর্থায়নে পরিবেশ অধিদপ্তর বাস্তবায়নাধীন ‘মনিটরিং অ্যান্ড এনফোর্সমেন্ট উইংয়ের সক্ষমতা বৃদ্ধির মাধ্যমে পরিবেশ সংরক্ষণ ও মান উন্নয়ন এবং দূষণ নিয়ন্ত্রণ’ প্রকল্পের আওতায় এ সচেতনতামূলক কর্মসূচির আয়োজন করা হয়।
সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ‌পরিবেশ অধিদপ্তরের মহা-পরিচালক ড. মো. লুৎফর রহমান, ফরিদপুরের উপপরিচালক মো. সাঈদ আনোয়ার, পরিদর্শক মো. জিহাদ হোসেন, হিসাবরক্ষক নুসরাত জাহানসহ জেলার ইটভাটা ও ক্লিনিক মালিক এবং সংশ্লিষ্ট এনজিও কর্মীরা উপস্থিত ছিলেন।
সভায় ফরিদপুর জেলার বায়ু ও শব্দদূষণের বর্তমান পরিস্থিতি নিয়ে আলোচনা করা হয়। যানবাহনের কালো ধোঁয়া, ইটভাটা ও কলকারখানা থেকে সৃষ্ট বায়ুদূষণ নিয়ন্ত্রণে করণীয় এবং হাইড্রোলিক হর্ন, মাইক ব্যবহার ও নির্মাণকাজে শব্দদূষণ নিয়ন্ত্রণে আইন প্রয়োগের বিষয়ে আলোচনা হয়।
এ ছাড়া পরিবেশ অধিদপ্তরের মনিটরিং ও এনফোর্সমেন্ট কার্যক্রম জোরদার, স্কুল-কলেজ, মসজিদ-মন্দির ও হাট-বাজারে সচেতনতামূলক প্রচার এবং জেলা প্রশাসন, পরিবেশ অধিদপ্তর, পৌরসভা ও পুলিশ বিভাগের সমন্বিত উদ্যোগ গ্রহণের ওপর গুরুত্বারোপ করা হয়।

নিউজটি শেয়ার করুন

সবুজ ও পরিচ্ছন্ন ফরিদপুর গড়তে পরিবেশ সচেতনতামূলক আলোচনা সভা

আপডেট সময় : ০৯:৩৬:২৬ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬