ঢাকা ০৪:৩০ অপরাহ্ন, সোমবার, ২৩ নভেম্বর ২০২৬, ৯ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
ট্রেন্ডিং :
সাংবাদিক সিরাজুল ইসলাম হিরুর ছেলের প্রথম মৃত্যুবার্ষিকী পালিত টেপাখোলা প্রাথমিক বিদ্যালয় পরিদর্শনে এমপি নায়াব ইউসুফ :: শিক্ষার মানোন্নয়নে গুরুত্ব ফরিদপুরে পল্লী বিদ্যুতের অভিযান :: ১১ দোকান-মার্কেট মালিককে শেষ সতর্কবার্তা পদ্মার তলদেশে সাবমেরিন কেব্‌ল বিচ্ছিন্ন :: টানা পাঁচ মাসের বেশি সময় ধরে অন্ধকারে ফরিদপুরের ৪৩ গ্রাম ট্রাম্পের চিঠি ফেরাল পিয়ংইয়ং :: পারমাণবিক প্রশ্নে অনড় কিম জং উন আট দফা কমার পর দেশের বাজারে বাড়লো সোনার দাম :: ২২ ক্যারেটের ভরি ১ লাখ ৯৮ হাজার ১১৩ টাকা দেশ ছাড়ার চেষ্টাকালে শাহজালাল বিমানবন্দরে সুইডেন আসলাম গ্রেপ্তার ভাঙ্গায় কৃষক দল নেতা হত্যা :: নিক্সনসহ ৯৬ জনের নামে মামলা ফরিদপুর সদর হাসপাতালে দুদকের অভিযান :: ৫ টাকার টিকিট ১০ টাকা, ২০০ গ্রামের মাছ মিলছে ৮০ গ্রাম নগরকান্দায় সন্ত্রাস ও নৈরাজ্যের প্রতিবাদে যুবদলের কর্মীসভা অনুষ্ঠিত

জামু ফকির হত্যা: সালথায় ‘মামলা বাণিজ্যের’ কবলে সাধারণ মানুষ!

ষ্টাফ রিপোর্টার
  • আপডেট সময় : ১০:৩৮:২০ পূর্বাহ্ন, বুধবার, ২৩ সেপ্টেম্বর ২০২৬ ৩৮ , ০৪ বার পড়া হয়েছে

সালথায় জামু হত্যা মামলা নিয়ে এলাকায় চরম উত্তেজনা

সর্বশেষ সংবাদ পেতে গুগল নিউজ অনুসরণ করুন
ফরিদপুরের সালথা উপজেলার যদুনন্দী ইউনিয়নের কুমারকান্দা গ্রামের চাঞ্চল্যকর পান্নু ফকির ওরফে জামু ফকির হত্যা মামলাকে কেন্দ্র করে এলাকায় চরম উত্তেজনা ও পাল্টাপাল্টি অভিযোগ উঠেছে। মামলার আসামিদের জামিন ও হুমকি-ধমকির অভিযোগের বিপরীতে বিবাদীপক্ষ ও স্থানীয়দের একাংশ দাবি করেছে, আইনি নিয়মনীতি মেনে আদালত থেকে জামিন পাওয়া ব্যক্তিদের বিরুদ্ধে মামলা ও নতুন করে গ্রেপ্তারের ভয় দেখিয়ে এলাকায় একশ্রেণির স্বার্থান্বেষী মহল চরম চাঁদাবাজি ও সাধারণ মানুষকে হয়রানি করছে।
স্থানীয় সূত্রে জানা যায়, নিহত জামু ফকির এলাকায় কেবল একজন রাজনৈতিক কর্মীই ছিলেন না, বরং তাঁর বিরুদ্ধে সালথা থানাসহ বিভিন্ন স্থানে অন্তত ১০টি মামলা রয়েছে। ২০২১ সালের ৫ এপ্রিল রাতে সালথা উপজেলা কার্যালয় ও থানায় আগুন দেওয়ার আলোচিত সহিংসতার ঘটনার মামলার ৮২ নম্বর আসামি ছিলেন তিনি।
যদুনন্দী ইউনিয়নের ৬ নং ওয়ার্ডের সাবেক ইউপি সদস্য সিদ্দিক মাতুব্বর বলেন, “আওয়ামী লীগের সময় জামুর বাড়িতে অন্তত ৬ মাস নৌকা প্রতীক ঝুলিয়ে রাখা হতো। ২০২৪ সালের ৫ আগস্টের পর হঠাৎ করে সে বিএনপির সমর্থক হয়ে যায়। অপরাধীরা বিভিন্ন দল পরিবর্তন করে সন্ত্রাসী কার্যক্রম চালিয়ে যায়, জামুও এর ব্যতিক্রম ছিল না।” বিবাদীপক্ষের দাবি, জামু দীর্ঘদিন ধরে এলাকায় অপরাধমূলক কর্মকাণ্ডের সাথে যুক্ত ছিলেন এবং সে সবসময় ক্ষমতাসীনদের পক্ষ অবলম্বন করে অপরাধের বিস্তার ঘটাতেন। তাই তাঁর শত্রু পক্ষ ছিল বহু বিস্তৃত।
এলাকাবাসীর অভিযোগ, জামু হত্যার পর কুমারকান্দা গ্রামের সাধারণ মানুষের বাড়ির ছাগল, গরু, ধান-পাটসহ সবকিছু লুটে নেওয়া হয়েছে এবং কাজে বাধা দেওয়া হচ্ছে। মানুষকে মামলার ভয় দেখিয়ে হাতিয়ে নেওয়া হয়েছে লাখ লাখ টাকা। জামু হত্যাকাণ্ডের পর থেকে একটি নির্দিষ্ট গোষ্ঠী সাধারণ মানুষকে আসামি করার ভয় দেখিয়ে চাঁদা দাবি করছে। টাকা না দিলে মামলার অজ্ঞাতনামা আসামির তালিকায় নাম জুড়ে দেওয়ার হুমকিতে দিশেহারা অনেক নির্দোষ গ্রামবাসী। তাদের দাবি, মানববন্ধনের মাধ্যমে মূলত সেই চাঁদাবাজি ঢাকতে ও আইনি তদন্ত অন্যদিকে মোড় ঘুরাতে ‘সহানুভূতি কার্ড’ খেলা হচ্ছে।
জামিনে থাকা আসামীদের পরিবারের দাবি, শারীরিক অসুস্থতা ও আইনি শর্ত মেনেই আদালত থেকে জামিন দেওয়া হয়েছে। এলাকায় জোরপূর্বক স্বাক্ষর বা হুমকির অভিযোগ সম্পূর্ণ বানোয়াট ও উদ্দেশ্যপ্রণোদিত। বিবাদীপক্ষের বক্তব্য, “আমরা আইনি লড়াই লড়ছি। মানববন্ধনের নামে আদালত ও আইনশৃঙ্খলা বাহিনীর ওপর মনস্তাত্ত্বিক চাপ সৃষ্টির চেষ্টা করা হচ্ছে।”
তবে এসব অভিযোগ সম্পূর্ণ অস্বীকার করেছেন নিহত জামু ফকিরের স্ত্রী রুপা বেগম। তিনি বলেন, ‘আমার পাঁচ দিনের বাচ্চা রেখে যারা আমার স্বামীকে নৃশংসভাবে হত্যা করেছে, তাদের দ্রুত গ্রেপ্তার করে দৃষ্টান্তমূলক শাস্তি চাই।’
এ বিষয়ে মামলার তদন্তকারী কর্মকর্তা ও সালথা থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) ইন্দ্রজিৎ রায় বলেন, ‘বিজ্ঞ আদালতের আদেশ মেনেই জামিন প্রক্রিয়া পরিচালিত হয়। এ মামলায় একজনকে গ্রেপ্তার করা হয়েছিল এবং বাকিরা উচ্চ আদালত থেকে জামিন নিয়েছিল। ওই মেয়াদ শেষ হওয়ার আগে আদালতে আরও ৯ জন জামিন চেয়েছিল, তাঁদের মধ্যে ৭ জনকে জামিন না মঞ্জুর করে কারাগারে পাঠানো হয়েছে এবং দুইজনকে জামিন দিয়েছে আদালত। এছাড়া বাকি ৫ জন পুনরায় উচ্চ আদালত থেকে ৬ সপ্তাহের জামিন নিয়েছে। অভিযোগ-পাল্টা অভিযোগ যাই থাক, পুলিশের তদন্ত নিরপেক্ষভাবেই চলছে এবং তথ্য-প্রমাণের ভিত্তিতেই চার্জশিট দাখিল করা হবে।’
ফরিদপুরের সহকারী পুলিশ সুপার (নগরকান্দা-সালথা সার্কেল) মুহম্মদ আল ফাহাদ বলেন, ‘মামলাটি সম্পূর্ণ নিরপেক্ষভাবে তদন্ত করা হচ্ছে। নিরীহ কেউ যেন হয়রানির শিকার না হয় সেটাও দেখা হচ্ছে। জামু হত্যার সাথে জড়িতদের খুঁজে বের করতে মাঠে তৎপর রয়েছে পুলিশ। কোনো অপরাধীকে ছাড় দেওয়া হবে না।’

নিউজটি শেয়ার করুন

জামু ফকির হত্যা: সালথায় ‘মামলা বাণিজ্যের’ কবলে সাধারণ মানুষ!

আপডেট সময় : ১০:৩৮:২০ পূর্বাহ্ন, বুধবার, ২৩ সেপ্টেম্বর ২০২৬