ঢাকা ০৪:৩৪ অপরাহ্ন, সোমবার, ২৩ নভেম্বর ২০২৬, ৯ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
ট্রেন্ডিং :
সাংবাদিক সিরাজুল ইসলাম হিরুর ছেলের প্রথম মৃত্যুবার্ষিকী পালিত টেপাখোলা প্রাথমিক বিদ্যালয় পরিদর্শনে এমপি নায়াব ইউসুফ :: শিক্ষার মানোন্নয়নে গুরুত্ব ফরিদপুরে পল্লী বিদ্যুতের অভিযান :: ১১ দোকান-মার্কেট মালিককে শেষ সতর্কবার্তা পদ্মার তলদেশে সাবমেরিন কেব্‌ল বিচ্ছিন্ন :: টানা পাঁচ মাসের বেশি সময় ধরে অন্ধকারে ফরিদপুরের ৪৩ গ্রাম ট্রাম্পের চিঠি ফেরাল পিয়ংইয়ং :: পারমাণবিক প্রশ্নে অনড় কিম জং উন আট দফা কমার পর দেশের বাজারে বাড়লো সোনার দাম :: ২২ ক্যারেটের ভরি ১ লাখ ৯৮ হাজার ১১৩ টাকা দেশ ছাড়ার চেষ্টাকালে শাহজালাল বিমানবন্দরে সুইডেন আসলাম গ্রেপ্তার ভাঙ্গায় কৃষক দল নেতা হত্যা :: নিক্সনসহ ৯৬ জনের নামে মামলা ফরিদপুর সদর হাসপাতালে দুদকের অভিযান :: ৫ টাকার টিকিট ১০ টাকা, ২০০ গ্রামের মাছ মিলছে ৮০ গ্রাম নগরকান্দায় সন্ত্রাস ও নৈরাজ্যের প্রতিবাদে যুবদলের কর্মীসভা অনুষ্ঠিত

ফরিদপুর শহরে নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের ঝটিকা মিছিল

ষ্টাফ রিপোর্টার
  • আপডেট সময় : ০৫:০০:৪৬ অপরাহ্ন, শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬ ১১৮ , ০৪ বার পড়া হয়েছে

প্রায় ৩০ থেকে ৩৫ জনকে অংশ নিতে দেখা যায়

সর্বশেষ সংবাদ পেতে গুগল নিউজ অনুসরণ করুন
ফরিদপুর শহরে নিষিদ্ধ ঘোষিত ছাত্রসংগঠন ছাত্রলীগের নেতাকর্মীরা একটি ঝটিকা মিছিল করেছে বলে খবর পাওয়া গেছে। মিছিলের একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ার পর এ নিয়ে ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। তবে মিছিলের সুনির্দিষ্ট স্থান নিয়ে ভিন্নমত পোষণ করেছে স্থানীয় পুলিশ প্রশাসন।
গতকাল বৃহস্পতিবার (১৭ সেপ্টেম্বর) সন্ধ্যা ৭টায় মধুখালী উপজেলা ছাত্রলীগের যুগ্ম সাধারণ সম্পাদক মির্জা দিশান নিজের ফেসবুক আইডিতে ৫২ সেকেন্ডের একটি ভিডিও পোস্ট করেন। ক্যাপশনে তিনি দাবি করেন, গতকাল বৃহস্পতিবার দিনের কোনো একসময়ে ফরিদপুর শহরের খন্দকার নুরু মিয়া বাইপাস সড়কে এই মিছিলটি অনুষ্ঠিত হয়। মিছিলটির নেতৃত্ব দেন ফরিদপুর জেলা ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদক আফিক বিন ইসলাম।
ছড়িয়ে পড়া ওই ভিডিওতে দেখা যায়, প্রায় ৩০ থেকে ৩৫ জন যুবক মিছিলে অংশ নিয়েছেন। তাদের মধ্যে বেশ কয়েকজন হেলমেট পরা ছিলেন এবং বাকিদের প্রায় সবার মুখেই মাস্ক ছিল। মিছিলের ব্যানারে বড় লাল অক্ষরে লেখা ছিল ‘প্রত্যাবর্তন ২.০’ এবং নিচে স্লোগান লেখা ছিল— ‘শেখ হাসিনা আসবে, বাংলাদেশ হাসবে’। ভিডিওতে ব্যানারের সামনে থেকে ছাত্রলীগ নেতা আফিক বিন ইসলামকে সরাসরি স্লোগান দিতে দেখা যায়।
এদিকে, ফরিদপুর শহরের গুরুত্বপূর্ণ সড়কে নিষিদ্ধ সংগঠনের এই ধরনের প্রকাশ্য কার্যক্রম নিয়ে জনমনে নানা প্রশ্ন দেখা দিয়েছে। তবে পুলিশ বলছে, মিছিলের স্থানটি নিয়ে তাদের যথেষ্ট সন্দেহ রয়েছে।
এ বিষয়ে ফরিদপুর কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহমুদুল হাসান জানান, “ভিডিওটি আমরা দেখেছি। তবে মিছিলটি যে ফরিদপুর শহরের খন্দকার নুরু মিয়া বাইপাস সড়কে করা হয়েছে, ভিডিও দেখে আমাদের তেমনটি মনে হয়নি। ধারণা করা হচ্ছে, অন্য কোনো নির্জন বা ভিন্ন জায়গায় ভিডিওটি ধারণ করে ফরিদপুর শহরের বাইপাস সড়কের বলে চালানো হতে পারে।”
ওসি আরও জানান, বিষয়টি পুরোপুরি নিশ্চিত হতে এবং এর পেছনে কারা জড়িত তা জানতে পুলিশ ইতিমধ্যেই তদন্ত শুরু করেছে।

নিউজটি শেয়ার করুন

ফরিদপুর শহরে নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের ঝটিকা মিছিল

আপডেট সময় : ০৫:০০:৪৬ অপরাহ্ন, শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬