ঢাকা ০৪:৩৭ অপরাহ্ন, সোমবার, ২৩ নভেম্বর ২০২৬, ৯ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
ট্রেন্ডিং :
ফরিদপুরে নিষিদ্ধ পলিথিনবিরোধী অভিযান :: জব্দ ১৪ কেজি ও জরিমানা ৬৫০০ টাকা সাংবাদিক সিরাজুল ইসলাম হিরুর ছেলের প্রথম মৃত্যুবার্ষিকী পালিত টেপাখোলা প্রাথমিক বিদ্যালয় পরিদর্শনে এমপি নায়াব ইউসুফ :: শিক্ষার মানোন্নয়নে গুরুত্ব ফরিদপুরে পল্লী বিদ্যুতের অভিযান :: ১১ দোকান-মার্কেট মালিককে শেষ সতর্কবার্তা পদ্মার তলদেশে সাবমেরিন কেব্‌ল বিচ্ছিন্ন :: টানা পাঁচ মাসের বেশি সময় ধরে অন্ধকারে ফরিদপুরের ৪৩ গ্রাম ট্রাম্পের চিঠি ফেরাল পিয়ংইয়ং :: পারমাণবিক প্রশ্নে অনড় কিম জং উন আট দফা কমার পর দেশের বাজারে বাড়লো সোনার দাম :: ২২ ক্যারেটের ভরি ১ লাখ ৯৮ হাজার ১১৩ টাকা দেশ ছাড়ার চেষ্টাকালে শাহজালাল বিমানবন্দরে সুইডেন আসলাম গ্রেপ্তার ভাঙ্গায় কৃষক দল নেতা হত্যা :: নিক্সনসহ ৯৬ জনের নামে মামলা ফরিদপুর সদর হাসপাতালে দুদকের অভিযান :: ৫ টাকার টিকিট ১০ টাকা, ২০০ গ্রামের মাছ মিলছে ৮০ গ্রাম

শতবর্ষে কবি সুকান্ত : ফরিদপুরে উৎসবমুখর পরিবেশে জন্মশতবার্ষিকী উদযাপন

ষ্টাফ রিপোর্টার
  • আপডেট সময় : ০৪:৫৪:০৫ অপরাহ্ন, শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬ ৪৫ , ০৪ বার পড়া হয়েছে

শ্রদ্ধাঞ্জলি ও আলোচনা সভায় মুখর সংস্কৃতি অঙ্গন

সর্বশেষ সংবাদ পেতে গুগল নিউজ অনুসরণ করুন

কবি সুকান্ত ভট্টাচার্যের জন্মশতবর্ষ উপলক্ষে ফরিদপুরে আলোচনা ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।
বাংলাদেশ উদীচী শিল্পীগোষ্ঠী, ফরিদপুর জেলা সংসদ এ অনুষ্ঠানের আয়োজন করে।
আজ শুক্রবার (১৮ সেপ্টেম্বর) বিকেল ৪টায় ফরিদপুর শিল্পকলা একাডেমি মিলনায়তনে অনুষ্ঠিত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সংগঠনের সভাপতি অধ্যাপক আব্দুল মোতালেব। প্রধান অতিথি ছিলেন কবি জাহাঙ্গীর খান। বিশেষ অতিথি ছিলেন সরকারি রাজেন্দ্র কলেজের বাংলা বিভাগের অধ্যাপক চৈতন্য চন্দ্র দাস। সংগঠনের সাধারণ সম্পাদক শাহাদত শাওন ও অনুষ্ঠান সঞ্চালনা করেন ‌ কবি গালিব রহমান।
অনুষ্ঠানের দ্বিতীয় পর্বে ‘শতবর্ষের সুকান্ত’ শীর্ষক পুস্তকের মোড়ক উন্মোচন করা হয়। পরে সংগঠনের সংগীত বিভাগের উদ্যোগে গান, আবৃত্তি বিভাগের উদ্যোগে কবিতা আবৃত্তি এবং নৃত্য বিভাগের উদ্যোগে নৃত্য পরিবেশন করা হয়।
আলোচনা পর্বে বক্তারা সুকান্ত ভট্টাচার্যের জীবন, সাহিত্যকর্ম ও সমাজভাবনা নিয়ে আলোচনা করেন। বাংলা সাহিত্যে তাঁর অবদান স্মরণ এবং নতুন প্রজন্মের কাছে তাঁর সাহিত্য ও মানবিক চিন্তাধারা তুলে ধরার ওপর গুরুত্বারোপ করা হয়।

নিউজটি শেয়ার করুন

শতবর্ষে কবি সুকান্ত : ফরিদপুরে উৎসবমুখর পরিবেশে জন্মশতবার্ষিকী উদযাপন

আপডেট সময় : ০৪:৫৪:০৫ অপরাহ্ন, শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬