ঢাকা ০৪:৩৮ অপরাহ্ন, সোমবার, ২৩ নভেম্বর ২০২৬, ৯ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
ট্রেন্ডিং :
ফরিদপুরে নিষিদ্ধ পলিথিনবিরোধী অভিযান :: জব্দ ১৪ কেজি ও জরিমানা ৬৫০০ টাকা সাংবাদিক সিরাজুল ইসলাম হিরুর ছেলের প্রথম মৃত্যুবার্ষিকী পালিত টেপাখোলা প্রাথমিক বিদ্যালয় পরিদর্শনে এমপি নায়াব ইউসুফ :: শিক্ষার মানোন্নয়নে গুরুত্ব ফরিদপুরে পল্লী বিদ্যুতের অভিযান :: ১১ দোকান-মার্কেট মালিককে শেষ সতর্কবার্তা পদ্মার তলদেশে সাবমেরিন কেব্‌ল বিচ্ছিন্ন :: টানা পাঁচ মাসের বেশি সময় ধরে অন্ধকারে ফরিদপুরের ৪৩ গ্রাম ট্রাম্পের চিঠি ফেরাল পিয়ংইয়ং :: পারমাণবিক প্রশ্নে অনড় কিম জং উন আট দফা কমার পর দেশের বাজারে বাড়লো সোনার দাম :: ২২ ক্যারেটের ভরি ১ লাখ ৯৮ হাজার ১১৩ টাকা দেশ ছাড়ার চেষ্টাকালে শাহজালাল বিমানবন্দরে সুইডেন আসলাম গ্রেপ্তার ভাঙ্গায় কৃষক দল নেতা হত্যা :: নিক্সনসহ ৯৬ জনের নামে মামলা ফরিদপুর সদর হাসপাতালে দুদকের অভিযান :: ৫ টাকার টিকিট ১০ টাকা, ২০০ গ্রামের মাছ মিলছে ৮০ গ্রাম

শিক্ষা আন্দোলনের বীর শহীদদের স্মরণে সমাজতান্ত্রিক ছাত্র ফ্রন্টের পুষ্পমাল্য অর্পণ

ষ্টাফ রিপোর্টার
  • আপডেট সময় : ১২:২৬:০০ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬ ৪৩ , ০৪ বার পড়া হয়েছে

মহান শিক্ষা দিবসে শহীদদের প্রতি সমাজতান্ত্রিক ছাত্র ফ্রন্টের শ্রদ্ধা ও আলোচনা সভা অনুষ্ঠিত

সর্বশেষ সংবাদ পেতে গুগল নিউজ অনুসরণ করুন

মহান শিক্ষা দিবস উপলক্ষে ফরিদপুরে সমাজতান্ত্রিক ছাত্র ফ্রন্টের উদ্যোগে পুষ্পমাল্য অর্পণ ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
আজ বৃহস্পতিবার ১৭ সেপ্টেম্বর মহান শিক্ষা দিবস উপলক্ষে আয়োজিত কর্মসূচির শুরুতে প্রতীকী শহীদ বেদিতে পুষ্পমাল্য অর্পণ করে ১৯৬২ সালের শিক্ষা আন্দোলনে শহীদদের প্রতি শ্রদ্ধা জানানো হয়। পরে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
সভায় বক্তারা বলেন, ১৯৬২ সালের ১৭ সেপ্টেম্বর সর্বজনীন শিক্ষার দাবিসহ তৎকালীন বৈষম্যমূলক, বাণিজ্যনির্ভর ও সংকীর্ণ শিক্ষানীতির বিরুদ্ধে গড়ে ওঠা ছাত্র আন্দোলনে শহীদদের আত্মত্যাগের মধ্য দিয়ে মহান শিক্ষা দিবসের সৃষ্টি। ৬৪ বছর পরও দেশে সর্বজনীন শিক্ষার দাবি অপূর্ণ রয়েছে।
তারা বলেন, সময়ের সঙ্গে শিক্ষা ক্রমেই ব্যয়বহুল, খণ্ডিত ও বৈষম্যমূলক হয়ে উঠছে। শিক্ষাকে সবার জন্য সহজলভ্য ও মানসম্মত করার পাশাপাশি সর্বজনীন শিক্ষা নিশ্চিত করার কোনো বিকল্প নেই। একটি দেশের উন্নয়ন ও অগ্রগতি শিক্ষার ওপর নির্ভরশীল বলেও বক্তারা উল্লেখ করেন।
সমাজতান্ত্রিক ছাত্র ফ্রন্টের জেলা সংগঠক মিফতি ইসলামের সঞ্চালনায় আলোচনা সভায় বক্তব্য দেন বিজ্ঞান আন্দোলন মঞ্চের জেলা আহ্বায়ক সজল বাড়ৈ, চারণ সাংস্কৃতিক কেন্দ্রের জেলা সাধারণ সম্পাদক অনুপম নন্দী, ছাত্র ফ্রন্টের সদস্য লিপ্ত, লাবিবসহ অন্যরা।
বক্তারা মহান শিক্ষা দিবসের ইতিহাস ও চেতনা নতুন প্রজন্মের শিক্ষার্থীদের মধ্যে ছড়িয়ে দেওয়ার ওপর গুরুত্বারোপ করেন।

নিউজটি শেয়ার করুন

শিক্ষা আন্দোলনের বীর শহীদদের স্মরণে সমাজতান্ত্রিক ছাত্র ফ্রন্টের পুষ্পমাল্য অর্পণ

আপডেট সময় : ১২:২৬:০০ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬