ঢাকা ০৪:৪২ অপরাহ্ন, সোমবার, ২৩ নভেম্বর ২০২৬, ৯ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
ট্রেন্ডিং :
পদোন্নতিজনিত বিদায় :: ফরিদপুর সদর এসিল্যান্ড শফিকুল ইসলামকে সংবর্ধনা ফরিদপুরে নিষিদ্ধ পলিথিনবিরোধী অভিযান :: জব্দ ১৪ কেজি ও জরিমানা ৬৫০০ টাকা সাংবাদিক সিরাজুল ইসলাম হিরুর ছেলের প্রথম মৃত্যুবার্ষিকী পালিত টেপাখোলা প্রাথমিক বিদ্যালয় পরিদর্শনে এমপি নায়াব ইউসুফ :: শিক্ষার মানোন্নয়নে গুরুত্ব ফরিদপুরে পল্লী বিদ্যুতের অভিযান :: ১১ দোকান-মার্কেট মালিককে শেষ সতর্কবার্তা পদ্মার তলদেশে সাবমেরিন কেব্‌ল বিচ্ছিন্ন :: টানা পাঁচ মাসের বেশি সময় ধরে অন্ধকারে ফরিদপুরের ৪৩ গ্রাম ট্রাম্পের চিঠি ফেরাল পিয়ংইয়ং :: পারমাণবিক প্রশ্নে অনড় কিম জং উন আট দফা কমার পর দেশের বাজারে বাড়লো সোনার দাম :: ২২ ক্যারেটের ভরি ১ লাখ ৯৮ হাজার ১১৩ টাকা দেশ ছাড়ার চেষ্টাকালে শাহজালাল বিমানবন্দরে সুইডেন আসলাম গ্রেপ্তার ভাঙ্গায় কৃষক দল নেতা হত্যা :: নিক্সনসহ ৯৬ জনের নামে মামলা

ফরিদপুর জেলা পুলিশের মাসিক অপরাধ পর্যালোচনা সভা অনুষ্ঠিত

ষ্টাফ রিপোর্টার
  • আপডেট সময় : ০৪:৫৬:৫৯ অপরাহ্ন, বুধবার, ১৬ সেপ্টেম্বর ২০২৬ ৪৪ , ০৪ বার পড়া হয়েছে

ফরিদপুরে পুলিশ সুপার শাহরিয়ার মোহাম্মদ মিয়াজীর সভাপতিত্বে অপরাধ সভা অনুষ্ঠিত

সর্বশেষ সংবাদ পেতে গুগল নিউজ অনুসরণ করুন
ফরিদপুর জেলা পুলিশের মাসিক অপরাধ পর্যালোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল মঙ্গলবার (১৫ সেপ্টেম্বর) ফরিদপুর পুলিশ সুপারের কার্যালয়ের সম্মেলন কক্ষে এই সভা অনুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্ব করেন ফরিদপুরের পুলিশ সুপার শাহরিয়ার মোহাম্মদ মিয়াজী।
সভায় ফরিদপুর জেলার সার্বিক আইন-শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণ, অপরাধ দমন এবং জনসাধারণের নিরাপত্তা নিশ্চিতকরণে বিভিন্ন গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত ও দিক-নির্দেশনা প্রদান করা হয়।
অপরাধ পর্যালোচনা সভায় ফরিদপুর জেলা পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তাসহ জেলার সকল থানার অফিসার ইনচার্জ (ওসি), বিভিন্ন তদন্ত কেন্দ্র ও পুলিশ ফাঁড়ির ইনচার্জ এবং অন্যান্য ইউনিটের পুলিশ কর্মকর্তাবৃন্দ অংশগ্রহণ করেন। এছাড়া জেলা পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দসহ সরকারের বিভিন্ন আইন-শৃঙ্খলা ও গোয়েন্দা সংস্থার ঊর্ধ্বতন কর্মকর্তারাও সভায় উপস্থিত ছিলেন।
পেশাদারিত্ব ও দক্ষতার সাথে দায়িত্ব পালনের তাগিদ দিয়ে পুলিশ সুপার শাহরিয়ার মোহাম্মদ মিয়াজী সভায় উপস্থিত কর্মকর্তাদের উদ্দেশ্যে বিভিন্ন দিক-নির্দেশনা মূলক বক্তব্য দেন। তিনি দ্রুত মামলা নিষ্পত্তি, ওয়ারেন্ট তামিল (গ্রেপ্তারি পরোয়ানা কার্যকর), মাদক ও অবৈধ অস্ত্র উদ্ধার অভিযান আরও জোরদার করার নির্দেশ দেন। একই সাথে ফরিদপুর জেলার সার্বিক আইন-শৃঙ্খলা রক্ষায় যেকোনো ধরনের অপরাধমূলক কর্মকাণ্ডের বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি বজায় রাখতে পুলিশ কর্মকর্তাদের কড়া নির্দেশনা প্রদান করেন।
সভায় বিগত মাসের অপরাধচিত্র তুলে ধরে বিভিন্ন থানার পারফরম্যান্স মূল্যায়ন করা হয় এবং জেলার আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখায় পুলিশ সদস্যদের তৎপর থাকার আহ্বান জানানো হয়।

নিউজটি শেয়ার করুন

ফরিদপুর জেলা পুলিশের মাসিক অপরাধ পর্যালোচনা সভা অনুষ্ঠিত

আপডেট সময় : ০৪:৫৬:৫৯ অপরাহ্ন, বুধবার, ১৬ সেপ্টেম্বর ২০২৬