ট্রেন্ডিং :
ফুচকা খাওয়ার সময় হাসাহাসি নিয়ে দুই পক্ষের সংঘর্ষ : আহত ৬
ষ্টাফ রিপোর্টার
- আপডেট সময় : ০৫:০৭:৫৭ পূর্বাহ্ন, শনিবার, ১২ সেপ্টেম্বর ২০২৬ ৪১ , ০৪ বার পড়া হয়েছে
বোয়ালমারী উপজেলা পার্কের সামনে চটপটি-ফুচকা খাওয়ার সময় এক পক্ষের কিশোরদের উচ্চস্বরে হাসাহাসি করাকে কেন্দ্র করে অন্য পক্ষের সাথে কথা-কাটাকাটি হয়। একপর্যায়ে তা ধাওয়া-পাল্টাধাওয়া ও দেশীয় অস্ত্রের সংঘর্ষে রূপ নেয়। এতে ছুরিকাঘাতে একজনসহ অন্তত ৬ জন আহত হন, যাদের মধ্যে দুজনকে গুরুতর অবস্থায় হাসপাতালে ভর্তি করা হয়েছে। পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।




















