ঢাকা ০৪:৩৩ অপরাহ্ন, সোমবার, ২৩ নভেম্বর ২০২৬, ৯ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
ট্রেন্ডিং :
সাংবাদিক সিরাজুল ইসলাম হিরুর ছেলের প্রথম মৃত্যুবার্ষিকী পালিত টেপাখোলা প্রাথমিক বিদ্যালয় পরিদর্শনে এমপি নায়াব ইউসুফ :: শিক্ষার মানোন্নয়নে গুরুত্ব ফরিদপুরে পল্লী বিদ্যুতের অভিযান :: ১১ দোকান-মার্কেট মালিককে শেষ সতর্কবার্তা পদ্মার তলদেশে সাবমেরিন কেব্‌ল বিচ্ছিন্ন :: টানা পাঁচ মাসের বেশি সময় ধরে অন্ধকারে ফরিদপুরের ৪৩ গ্রাম ট্রাম্পের চিঠি ফেরাল পিয়ংইয়ং :: পারমাণবিক প্রশ্নে অনড় কিম জং উন আট দফা কমার পর দেশের বাজারে বাড়লো সোনার দাম :: ২২ ক্যারেটের ভরি ১ লাখ ৯৮ হাজার ১১৩ টাকা দেশ ছাড়ার চেষ্টাকালে শাহজালাল বিমানবন্দরে সুইডেন আসলাম গ্রেপ্তার ভাঙ্গায় কৃষক দল নেতা হত্যা :: নিক্সনসহ ৯৬ জনের নামে মামলা ফরিদপুর সদর হাসপাতালে দুদকের অভিযান :: ৫ টাকার টিকিট ১০ টাকা, ২০০ গ্রামের মাছ মিলছে ৮০ গ্রাম নগরকান্দায় সন্ত্রাস ও নৈরাজ্যের প্রতিবাদে যুবদলের কর্মীসভা অনুষ্ঠিত

ফরিদপুরের উন্নয়নে মাস্টার প্ল্যান ও সাংবাদিকদের পাশে থাকার আশ্বাস নায়াব ইউসুফের

ষ্টাফ রিপোর্টার
  • আপডেট সময় : ০৯:৪০:২৪ পূর্বাহ্ন, শুক্রবার, ৪ সেপ্টেম্বর ২০২৬ ৭৫ , ০৪ বার পড়া হয়েছে

সাংবাদিকদের পাশে থাকার আশ্বাস নায়াব ইউসুফের

সর্বশেষ সংবাদ পেতে গুগল নিউজ অনুসরণ করুন

ফরিদপুরের সার্বিক উন্নয়নে মাস্টার প্ল্যান প্রণয়ন, শহরের যানজট নিরসন, সাংবাদিকদের নিরাপত্তা নিশ্চিতকরণ এবং মাদকের বিরুদ্ধে সামাজিক আন্দোলন গড়ে তোলার দাবি জানিয়েছেন বক্তারা।
আজ শুক্রবার ৪ সেপ্টেম্বর সকালে ফরিদপুর প্রেসক্লাবের সামসুদ্দিন মোল্লা মিলনায়তনে সংসদ সদস্য চৌধুরী নায়াব ইউসুফের প্রেসক্লাব পরিদর্শন ও সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় সভায় এসব দাবি জানানো হয়। একই সঙ্গে প্রেসক্লাবের হলরুম আধুনিকায়নেরও দাবি ওঠে।
সভায় বক্তারা সাবেক এমপি ও মন্ত্রী চৌধুরী কামাল ইবনে ইউসুফের অবদানের কথা তুলে ধরে তাঁর দেখানো পথে নায়াব ইউসুফের নেতৃত্বে ফরিদপুরের উন্নয়ন আরও এগিয়ে নেওয়ার আশাবাদ ব্যক্ত করেন।

নায়াব ইউসুফ বলেন, “আমাদের পরিবার যুগ যুগ ধরে মানুষের সেবা করে আসছে। আপনারা ফরিদপুরের উন্নয়ন ও সাধারণ মানুষের কথা স্বাধীনভাবে লিখবেন। সেবামূলক প্রতিষ্ঠানে মানুষ যাতে কাঙ্ক্ষিত সেবা পায়, তা নিশ্চিত করতে হবে। আমরা সবাই মিলে একটি চমৎকার ফরিদপুর গড়ে তুলবো—এটাই আমাদের স্বপ্ন।”
তিনি সাংবাদিকদের সব সময় পাশে থাকার আশ্বাস দেন। ফরিদপুর প্রেসক্লাবের সভাপতি কবিরুল ইসলাম সিদ্দিকীর সভাপতিত্বে সভায় বক্তব্য দেন বীর মুক্তিযোদ্ধা আমিনুর রহমান ফরিদ, ফারিয়ান ইউসুফ, আলিমুজ্জামান রনি, এস এ মাসুদুর রহমান তরুণ, তরিকুল ইসলাম হিমেল, এস এম মনিরুজ্জামান, আসাদুজ্জামান দুলাল ও শেখ সাইফুল ইসলাম অহিদ। অনুষ্ঠান পরিচালনা করেন সাধারণ সম্পাদক মাহবুব হোসেন পিয়াল। এ সময় প্রেসক্লাবের সদস্যরা উপস্থিত ছিলেন।‌ এর পূর্বে ‌ তিনি প্রেসক্লাবে এসে পৌঁছলেন ‌ প্রেসক্লাবের ‌ সদস্যবৃন্দ তাকে ফুলেল শুভেচ্ছা প্রদান করে।

নিউজটি শেয়ার করুন

ফরিদপুরের উন্নয়নে মাস্টার প্ল্যান ও সাংবাদিকদের পাশে থাকার আশ্বাস নায়াব ইউসুফের

আপডেট সময় : ০৯:৪০:২৪ পূর্বাহ্ন, শুক্রবার, ৪ সেপ্টেম্বর ২০২৬