ফরিদপুরে বাড়ছে হামের প্রকোপ : ২৪ ঘণ্টায় নতুন রোগী ৩৩ জন
- আপডেট সময় : ০৯:৪৮:০৩ পূর্বাহ্ন, রবিবার, ৩০ অগাস্ট ২০২৬ ৫২ , ০৪ বার পড়া হয়েছে
ফরিদপুর জেলায় গত ২৪ ঘণ্টায় নতুন করে ৩৩ জনকে হাম (Measles) আক্রান্ত হিসেবে সন্দেহ করা হয়েছে। এ নিয়ে চলতি বছরের ১ জানুয়ারি থেকে ৩০ আগস্ট পর্যন্ত জেলায় মোট ৫ হাজার ৯২ জন সন্দেহভাজন হাম রোগী শনাক্ত হয়েছে। একই সময়ে হামজনিত মৃত্যুর সংখ্যা দাঁড়িয়েছে ২১ জনে।
আজ রবিবার ৩০ আগস্ট সকাল ৮টা থেকে সকাল ৮টা পর্যন্ত জেলার হাম পরিস্থিতির প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।
প্রতিবেদন অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় ফরিদপুরের বিভিন্ন উপজেলায় নতুন কোনো হাম রোগী শনাক্ত হয়নি। তবে ফরিদপুর জেনারেল হাসপাতালে ৮ জন এবং ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে ২৫ জনসহ মোট ৩৩ জন নতুন রোগী হিসেবে যুক্ত হয়েছেন।
এ সময়ে কোনো নতুন হামজনিত মৃত্যুর ঘটনা ঘটেনি। তবে ১ জানুয়ারি থেকে এ পর্যন্ত হামজনিত মৃত্যুর মোট সংখ্যা ২১ জন।
হাসপাতালভিত্তিক তথ্যে দেখা যায়, ফরিদপুর জেনারেল হাসপাতালে বর্তমানে ১৩ জন রোগী ভর্তি রয়েছেন এবং ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে রয়েছেন ৭২ জন। দুই হাসপাতালে মোট ভর্তি রোগীর সংখ্যা ৮৫ জন। গত ২৪ ঘণ্টায় দুই হাসপাতাল থেকে মোট ৪৬ জন রোগী ছাড়পত্র পেয়েছেন।
এ ছাড়া ৩০ আগস্ট ফরিদপুর জেলার ২১ জন এবং অন্যান্য জেলার ১২ জন সন্দেহভাজন হাম রোগী হাসপাতালে চিকিৎসার জন্য এসেছেন বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে।




















