ঢাকা ০৪:৩৭ অপরাহ্ন, সোমবার, ২৩ নভেম্বর ২০২৬, ৯ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
ট্রেন্ডিং :
ফরিদপুরে নিষিদ্ধ পলিথিনবিরোধী অভিযান :: জব্দ ১৪ কেজি ও জরিমানা ৬৫০০ টাকা সাংবাদিক সিরাজুল ইসলাম হিরুর ছেলের প্রথম মৃত্যুবার্ষিকী পালিত টেপাখোলা প্রাথমিক বিদ্যালয় পরিদর্শনে এমপি নায়াব ইউসুফ :: শিক্ষার মানোন্নয়নে গুরুত্ব ফরিদপুরে পল্লী বিদ্যুতের অভিযান :: ১১ দোকান-মার্কেট মালিককে শেষ সতর্কবার্তা পদ্মার তলদেশে সাবমেরিন কেব্‌ল বিচ্ছিন্ন :: টানা পাঁচ মাসের বেশি সময় ধরে অন্ধকারে ফরিদপুরের ৪৩ গ্রাম ট্রাম্পের চিঠি ফেরাল পিয়ংইয়ং :: পারমাণবিক প্রশ্নে অনড় কিম জং উন আট দফা কমার পর দেশের বাজারে বাড়লো সোনার দাম :: ২২ ক্যারেটের ভরি ১ লাখ ৯৮ হাজার ১১৩ টাকা দেশ ছাড়ার চেষ্টাকালে শাহজালাল বিমানবন্দরে সুইডেন আসলাম গ্রেপ্তার ভাঙ্গায় কৃষক দল নেতা হত্যা :: নিক্সনসহ ৯৬ জনের নামে মামলা ফরিদপুর সদর হাসপাতালে দুদকের অভিযান :: ৫ টাকার টিকিট ১০ টাকা, ২০০ গ্রামের মাছ মিলছে ৮০ গ্রাম

মরহুম সাংবাদিকদের স্মরণে মধুখালী প্রেসক্লাবের শোকসভা ও দোয়া মাহফিল

ষ্টাফ রিপোর্টার
  • আপডেট সময় : ০৪:৩৮:৫৭ অপরাহ্ন, সোমবার, ১৭ অগাস্ট ২০২৬ ৪৮ , ০৪ বার পড়া হয়েছে

ফরিদপুরের মধুখালী প্রেসক্লাবের আয়োজনে স্মরণসভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে

সর্বশেষ সংবাদ পেতে গুগল নিউজ অনুসরণ করুন

ফরিদপুরের মধুখালী প্রেসক্লাবের আয়োজনে স্মরণসভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। আজ সোমবার ১৭ আগস্ট বিকেল ৪টায় মধুখালী প্রেসক্লাব মিলনায়তনে এ স্মরণসভা ও দোয়া মাহফিলের আয়োজন করা হয়। প্রেসক্লাবের সভাপতি মনিরুজ্জামান মুন্নুর সভাপতিত্বে এবং সহ-সভাপতি মতিয়ার রহমান মিঞার সঞ্চালনায় স্মরণসভায় বক্তব্য দেন প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মেহেদী হোসেন পলাশ ও যুগ্ম সম্পাদক সালেহীন সোয়াদ সাম্মী।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন দৈনিক ভোরের ডাকের প্রয়াত সাংবাদিক এস. এম. আবুল বাসারের ছোট ভাই মো. সেলিম মোল্যা ও মামা তাহাজ্জোত হোসেন, প্রেসক্লাবের সহ-সভাপতি রমজান আলী বিশ্বাস, সহ-অর্থ সম্পাদক মানিক সিকদার, সাংবাদিক শহিদুল ইসলাম, গৌতম বিশ্বাস, নাজমুল, পার্থসহ অন্যরা।
এ সময় প্রেসক্লাবের উপদেষ্টা মেহেদী হাসান মুন্নু ও দপ্তর সম্পাদক মো. শহিদুল ইসলামের সুস্থতা কামনা করা হয়। পাশাপাশি প্রেসক্লাবের সাবেক সাংগঠনিক সম্পাদক ও প্রয়াত সাংবাদিক এস. এম. আবুল বাসারের রুহের মাগফিরাত কামনা করে বিশেষ দোয়া অনুষ্ঠিত হয়। দোয়া পরিচালনা করেন হুজুর মফিজুর রহমান মুবিন।

নিউজটি শেয়ার করুন

মরহুম সাংবাদিকদের স্মরণে মধুখালী প্রেসক্লাবের শোকসভা ও দোয়া মাহফিল

আপডেট সময় : ০৪:৩৮:৫৭ অপরাহ্ন, সোমবার, ১৭ অগাস্ট ২০২৬