ঢাকা ০৪:৩৭ অপরাহ্ন, সোমবার, ২৩ নভেম্বর ২০২৬, ৯ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
ট্রেন্ডিং :
ফরিদপুরে নিষিদ্ধ পলিথিনবিরোধী অভিযান :: জব্দ ১৪ কেজি ও জরিমানা ৬৫০০ টাকা সাংবাদিক সিরাজুল ইসলাম হিরুর ছেলের প্রথম মৃত্যুবার্ষিকী পালিত টেপাখোলা প্রাথমিক বিদ্যালয় পরিদর্শনে এমপি নায়াব ইউসুফ :: শিক্ষার মানোন্নয়নে গুরুত্ব ফরিদপুরে পল্লী বিদ্যুতের অভিযান :: ১১ দোকান-মার্কেট মালিককে শেষ সতর্কবার্তা পদ্মার তলদেশে সাবমেরিন কেব্‌ল বিচ্ছিন্ন :: টানা পাঁচ মাসের বেশি সময় ধরে অন্ধকারে ফরিদপুরের ৪৩ গ্রাম ট্রাম্পের চিঠি ফেরাল পিয়ংইয়ং :: পারমাণবিক প্রশ্নে অনড় কিম জং উন আট দফা কমার পর দেশের বাজারে বাড়লো সোনার দাম :: ২২ ক্যারেটের ভরি ১ লাখ ৯৮ হাজার ১১৩ টাকা দেশ ছাড়ার চেষ্টাকালে শাহজালাল বিমানবন্দরে সুইডেন আসলাম গ্রেপ্তার ভাঙ্গায় কৃষক দল নেতা হত্যা :: নিক্সনসহ ৯৬ জনের নামে মামলা ফরিদপুর সদর হাসপাতালে দুদকের অভিযান :: ৫ টাকার টিকিট ১০ টাকা, ২০০ গ্রামের মাছ মিলছে ৮০ গ্রাম

ফরিদপুরে প্রবাসীর বাড়িতে গভীর রাতে দুর্ধর্ষ ডাকাতি : ৩৩ লাখ টাকার মালামাল লুট

ষ্টাফ রিপোর্টার
  • আপডেট সময় : ১০:১২:০৫ পূর্বাহ্ন, শুক্রবার, ১৪ অগাস্ট ২০২৬ ৬৪ , ০৪ বার পড়া হয়েছে
সর্বশেষ সংবাদ পেতে গুগল নিউজ অনুসরণ করুন

ফরিদপুর সদর উপজেলার কৃষ্ণনগর ইউনিয়নের বড় মাধবপুর এলাকায় কুয়েতপ্রবাসী এক ব্যক্তির বাড়িতে দুর্ধর্ষ ডাকাতির ঘটনা ঘটেছে। অস্ত্রের মুখে পরিবারের সদস্যদের জিম্মি করে প্রায় ৫০ মিনিট ধরে ডাকাতি চালিয়ে ১৪ ভরি স্বর্ণালংকার, রুপার গহনা ও নগদ টাকা লুট করে নিয়ে গেছে ডাকাত দল। লুট হওয়া মালামালের আনুমানিক মূল্য ৩৩ লাখ ৪৯ হাজার টাকা। গত বুধবার ১২ আগস্ট দিবাগত রাত ১টার দিকে কৃষ্ণনগর ইউনিয়নের বড় মাধবপুর এলাকায় এ ঘটনা ঘটে।
এজাহার সূত্রে জানা যায়, কুয়েতপ্রবাসী হেলাল ভূঁইয়ার স্ত্রী তানিয়া আক্তার (৩৫), দুই ছেলে সাবিত ভূঁইয়া (১২) ও নাশাত ভূঁইয়া (৮) এবং শাশুড়ি শেফালী বেগম (৭০) ওই বাড়িতে বসবাস করেন। ১২ আগস্ট রাত সাড়ে ১০টার দিকে তারা বাড়ির লোহার কেচি গেটে দুটি তালা লাগিয়ে এবং মূল কাঠের দরজা ভেতর থেকে বন্ধ করে ঘুমিয়ে পড়েন।
রাত আনুমানিক ১টার দিকে ১০-১২ জনের একটি ডাকাত দল কেচি গেটের দুটি তালা ভেঙে বাড়িতে প্রবেশ করে। ডাকাতদের ৫-৬ জন ঘরের ভেতরে ঢুকে পরিবারের সদস্যদের অস্ত্রের মুখে জিম্মি করে এবং অন্যরা বাইরে পাহারা দেয়। তাদের কয়েকজনের হাতে পিস্তল, রামদা, চাপাতি, ছ্যানদা ও চাইনিজ কুড়াল ছিল বলে এজাহারে উল্লেখ করা হয়েছে। ডাকাতদের তিনজন মুখে মাস্ক পরা ছিল।
এ সময় ডাকাত দলের সদস্যরা বৃদ্ধা শেফালী বেগম ও তার নাতি সাবিত ভূঁইয়ার মাথায় পিস্তল ঠেকিয়ে ঘুম থেকে ডেকে তোলেন। পরে পরিবারের সবাইকে চুপ থাকতে বলেন। চিৎকার করলে গুলি করে হত্যার হুমকি দেওয়া হয়।
একপর্যায়ে ডাকাতরা শেফালী বেগমের কাছ থেকে আলমারির চাবি নিয়ে দুই কক্ষের দুটি স্টিলের আলমারি খুলে স্বর্ণালংকার ও রুপার গহনা লুট করে। এ সময় ১৪ ভরি স্বর্ণালংকার, প্রায় ১৩ ভরি রুপার গহনা এবং নগদ ২৫ হাজার টাকা নিয়ে যায় তারা।
এজাহারে বলা হয়েছে, ১৪ ভরি স্বর্ণালংকারের আনুমানিক মূল্য ৩২ লাখ ২০ হাজার টাকা এবং রুপার গহনার আনুমানিক মূল্য ১ লাখ ৪ হাজার টাকা। নগদ টাকাসহ মোট লুট হওয়া মালামালের মূল্য প্রায় ৩৩ লাখ ৪৯ হাজার টাকা।
ডাকাতরা প্রায় ৫০ মিনিট ধরে লুটপাট চালানোর পর ঘর থেকে বের হয়ে বাইরে থেকে দরজায় হ্যাজবোল্ট লাগিয়ে পরিবারের সদস্যদের ভেতরে আটকে রেখে চলে যায়। পরে শেফালী বেগম মোবাইল ফোনে তার জামাতা মো. আঃ হাকিম মিয়াকে বিষয়টি জানান। তিনি ঘটনাস্থলে এসে দরজা খুলে পরিবারের সদস্যদের উদ্ধার করেন।
এ সময় প্রতিবেশী জালিল ভূঁইয়া জাতীয় জরুরি সেবা ৯৯৯ নম্বরে ফোন করলে কোতয়ালি থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে তদন্ত করে।
এ ঘটনায় মো. আঃ হাকিম মিয়া বাদী হয়ে অজ্ঞাতনামা ১০-১২ জনের বিরুদ্ধে কোতোয়ালি থানায় এজাহার দায়ের করেছেন। পুলিশ ঘটনার সঙ্গে জড়িতদের শনাক্ত ও গ্রেপ্তারে তদন্ত করছে।
ডাকাতির ঘটনায় বড় মাধবপুর এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়েছে। স্থানীয়রা এলাকায় পুলিশের টহল ও নিরাপত্তা জোরদারের দাবি জানিয়েছেন।

নিউজটি শেয়ার করুন

ফরিদপুরে প্রবাসীর বাড়িতে গভীর রাতে দুর্ধর্ষ ডাকাতি : ৩৩ লাখ টাকার মালামাল লুট

আপডেট সময় : ১০:১২:০৫ পূর্বাহ্ন, শুক্রবার, ১৪ অগাস্ট ২০২৬