পৌর এলাকায় স্বাবলম্বী প্রকল্প ও নিরাপদ পানি নিশ্চিতকরণে এমপি নায়াব ইউসুফের অনুদান
- আপডেট সময় : ০১:৪৭:৩৫ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৩ অগাস্ট ২০২৬ ৫৭ , ০৪ বার পড়া হয়েছে
ফরিদপুর পৌরসভার সমাজ উন্নয়ন শাখার উদ্যোগে দরিদ্র ও অসহায় মানুষের মাঝে ক্ষুদ্রঋণ বিতরণ করেছেন ফরিদপুর-৩ আসনের সংসদ সদস্য চৌধুরী নায়াব ইউসুফ। আজ বৃহস্পতিবার ১৩ আগস্ট ফরিদপুর পৌরসভায় এ ক্ষুদ্রঋণ বিতরণ করা হয়। এ সময় উপস্থিত ছিলেন ফরিদপুর পৌরসভার প্রশাসক ইলিয়াসুর রহমান, পৌর নির্বাহী কর্মকর্তা তানজিলুর রহমান ও সমাজ উন্নয়ন কর্মকর্তা সৈয়দ মোহাম্মদ আহাদুজ্জামানসহ পৌরসভার কর্মকর্তা-কর্মচারীরা।

ক্ষুদ্রঋণ বিতরণকালে সংশ্লিষ্টরা জানান, এ ঋণের মাধ্যমে সুবিধাবঞ্চিত মানুষ আয়বর্ধক কর্মকাণ্ডে বিনিয়োগ করে স্বাবলম্বী হওয়ার সুযোগ পাবেন। পাশাপাশি নিজেদের ও পরিবারের আর্থিক অবস্থার উন্নয়নেও ভূমিকা রাখতে পারবেন।
এদিকে, একই অনুষ্ঠানে ফরিদপুর পৌরসভার ১৩টি পৌর প্রাক-প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের জন্য সুপেয় পানির ব্যবস্থা নিশ্চিত করতে জগ, গ্লাস ও পানির ফিল্টার বিতরণ করা হয়।
পৌরসভার এ উদ্যোগকে দরিদ্র ও অসহায় মানুষের আর্থিক স্বাবলম্বিতা অর্জন এবং বিদ্যালয়ের কোমলমতি শিক্ষার্থীদের জন্য নিরাপদ ও সুপেয় পানির সুবিধা নিশ্চিত করার ক্ষেত্রে গুরুত্বপূর্ণ পদক্ষেপ হিসেবে দেখছেন সংশ্লিষ্টরা।



















