ফরিদপুরে বাড়তি বিদ্যুৎ চাহিদা ও গ্রিড সংকটে লোডশেডিং
- আপডেট সময় : ১০:২৮:০৪ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১১ অগাস্ট ২০২৬ ৩৬ , ০৪ বার পড়া হয়েছে
তীব্র তাপদাহের কারণে বিদ্যুতের চাহিদা বৃদ্ধি এবং বৈশ্বিক জ্বালানি সংকটের প্রভাবে ফরিদপুর পল্লী বিদ্যুৎ সমিতির আওতাধীন বিভিন্ন এলাকায় লোডশেডিং হচ্ছে।
ফরিদপুর পল্লী বিদ্যুৎ সমিতির এক বিশেষ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, বর্তমানে জাতীয় গ্রিড থেকে চাহিদার তুলনায় প্রায় ৪০ থেকে ৫০ শতাংশ কম বিদ্যুৎ বরাদ্দ পাওয়া যাচ্ছে। একই সঙ্গে তাপদাহের কারণে বিদ্যুতের চাহিদা বেড়ে যাওয়ায় সরবরাহ পরিস্থিতির ওপর অতিরিক্ত চাপ সৃষ্টি হয়েছে। ফলে সমিতির আওতাধীন বিভিন্ন এলাকায় সাময়িকভাবে লোডশেডিং করতে হচ্ছে।
বিজ্ঞপ্তিতে আরও জানানো হয়, পরিস্থিতি দ্রুত স্বাভাবিক হবে বলে আশা করা হচ্ছে। সাময়িক এই অসুবিধার জন্য গ্রাহক সদস্যদের কাছে আন্তরিক দুঃখ প্রকাশ করেছে ফরিদপুর পল্লী বিদ্যুৎ সমিতি কর্তৃপক্ষ।
বিদ্যুৎ সরবরাহ পরিস্থিতি স্বাভাবিক না হওয়া পর্যন্ত গ্রাহকদের ধৈর্য ধারণ ও কর্তৃপক্ষকে সহযোগিতা করার আহ্বান জানানো হয়েছে।




















