ট্রেন্ডিং :
শ্রীধাম শ্রীঅঙ্গনে আগামীকাল ১০ আগস্ট গঙ্গা জল অর্পণ অনুষ্ঠান
ষ্টাফ রিপোর্টার
- আপডেট সময় : ০৪:৪১:৫৪ অপরাহ্ন, রবিবার, ৯ অগাস্ট ২০২৬ ৪৩ , ০৪ বার পড়া হয়েছে
আগামীকাল ১০ আগস্ট সোমবার ভোর ৫টায় ফরিদপুরের ঐতিহ্যবাহী ধর্মীয় প্রতিষ্ঠান শ্রীধাম শ্রীঅঙ্গনে গঙ্গা জল অর্পণ অনুষ্ঠিত হবে। বাংলা ২৪শে শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ উপলক্ষে এ ধর্মীয় আয়োজনের উদ্যোগ নেওয়া হয়েছে।
আয়োজকরা জানান, সনাতন ধর্মীয় রীতি অনুযায়ী গঙ্গা জল অর্পণের মাধ্যমে ভক্তরা ধর্মীয় আচার-অনুষ্ঠানে অংশ নেবেন।
অনুষ্ঠানে সকল ভক্ত ও ধর্মপ্রাণ মানুষকে সপরিবারে ও স্বজনদের সঙ্গে উপস্থিত থাকার জন্য আমন্ত্রণ জানানো হয়েছে।
গঙ্গা জল অর্পণ শেষে শ্রীযুক্তেশ্বরী দিগম্বরী দেবী সেবা সংঘ, শ্রীধাম শ্রীঅঙ্গন, ফরিদপুরের উদ্যোগে মহাপ্রসাদ বিতরণ করা হবে।




















