ঢাকা ০৪:৩৮ অপরাহ্ন, সোমবার, ২৩ নভেম্বর ২০২৬, ৯ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
ট্রেন্ডিং :
ফরিদপুরে নিষিদ্ধ পলিথিনবিরোধী অভিযান :: জব্দ ১৪ কেজি ও জরিমানা ৬৫০০ টাকা সাংবাদিক সিরাজুল ইসলাম হিরুর ছেলের প্রথম মৃত্যুবার্ষিকী পালিত টেপাখোলা প্রাথমিক বিদ্যালয় পরিদর্শনে এমপি নায়াব ইউসুফ :: শিক্ষার মানোন্নয়নে গুরুত্ব ফরিদপুরে পল্লী বিদ্যুতের অভিযান :: ১১ দোকান-মার্কেট মালিককে শেষ সতর্কবার্তা পদ্মার তলদেশে সাবমেরিন কেব্‌ল বিচ্ছিন্ন :: টানা পাঁচ মাসের বেশি সময় ধরে অন্ধকারে ফরিদপুরের ৪৩ গ্রাম ট্রাম্পের চিঠি ফেরাল পিয়ংইয়ং :: পারমাণবিক প্রশ্নে অনড় কিম জং উন আট দফা কমার পর দেশের বাজারে বাড়লো সোনার দাম :: ২২ ক্যারেটের ভরি ১ লাখ ৯৮ হাজার ১১৩ টাকা দেশ ছাড়ার চেষ্টাকালে শাহজালাল বিমানবন্দরে সুইডেন আসলাম গ্রেপ্তার ভাঙ্গায় কৃষক দল নেতা হত্যা :: নিক্সনসহ ৯৬ জনের নামে মামলা ফরিদপুর সদর হাসপাতালে দুদকের অভিযান :: ৫ টাকার টিকিট ১০ টাকা, ২০০ গ্রামের মাছ মিলছে ৮০ গ্রাম

ফরিদপুর সদর উপজেলা নির্বাচন অফিসে হালনাগাদ খসড়া ভোটার তালিকা প্রকাশ

ষ্টাফ রিপোর্টার
  • আপডেট সময় : ০৪:৩৬:৫৩ অপরাহ্ন, রবিবার, ৯ অগাস্ট ২০২৬ ২৯ , ০৪ বার পড়া হয়েছে
সর্বশেষ সংবাদ পেতে গুগল নিউজ অনুসরণ করুন

ফরিদপুর সদর উপজেলার সকল ভোটার এলাকার হালনাগাদ কৃত খসড়া ভোটার তালিকা প্রকাশ করা হয়েছে। আজ রবিবার ৯ আগস্ট উপজেলা নির্বাচন অফিসার ও রেজিস্ট্রেশন অফিসারের কার্যালয় থেকে এ সংক্রান্ত গণবিজ্ঞপ্তি প্রকাশ করা হয়।
উপজেলা নির্বাচন অফিসার ও রেজিস্ট্রেশন অফিসার মো. সাহারুজ্জামান স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে জানানো হয়, নির্বাচন কমিশন সচিবালয়ের ৯ জুলাই ২০২৬ তারিখের স্মারকের পরিপ্রেক্ষিতে ভোটার তালিকার ডাটাবেইজে অন্তর্ভুক্ত ৩১ জুলাই ২০০৮ তারিখ বা তার পূর্বে জন্মগ্রহণকারী নিবন্ধিত নাগরিকদের চূড়ান্ত ভোটার তালিকায় অন্তর্ভুক্তির লক্ষ্যে এ খসড়া তালিকা প্রকাশ করা হয়েছে।
ভোটার তালিকা আইন, ২০০৯-এর ধারা ৩(জ) এবং ভোটার তালিকা বিধিমালা-২০১২-এর বিধি ২৫ অনুযায়ী ফরিদপুর পৌরসভার ১ থেকে ২৭ নম্বর ওয়ার্ড এবং ফরিদপুর সদর উপজেলার ১২টি ইউনিয়নের ১ থেকে ৯ নম্বর ওয়ার্ডের ভোটার এলাকাসমূহের হালনাগাদ খসড়া ভোটার তালিকা প্রকাশ করা হয়েছে।
১২টি ইউনিয়ন হলো—ঈশানগোপালপুর, চরমাধবদিয়া, নর্থচ্যানেল, আলিয়াবাদ, ডিক্রীরচর, মাচ্চর, অম্বিকাপুর, কৃষ্ণনগর, কানাইপুর, কৈজুরী, গেরদা ও চাঁদপুর।
বিজ্ঞপ্তিতে সংশ্লিষ্ট সকলকে খসড়া ভোটার তালিকা পর্যালোচনা করার জন্য জানানো হয়েছে। পাশাপাশি সংশ্লিষ্ট পৌরসভা ও ইউনিয়ন পরিষদের নোটিশ বোর্ডে বিজ্ঞপ্তি প্রকাশ এবং সংশ্লিষ্ট ভোটার এলাকাগুলোতে প্রচারের ব্যবস্থা করতে বলা হয়েছে।
উপজেলা নির্বাচন অফিস সূত্রে জানা গেছে, প্রকাশিত খসড়া তালিকার ভিত্তিতে প্রয়োজনীয় আইনানুগ কার্যক্রম শেষে চূড়ান্ত ভোটার তালিকা প্রণয়ন করা হবে।

নিউজটি শেয়ার করুন

ফরিদপুর সদর উপজেলা নির্বাচন অফিসে হালনাগাদ খসড়া ভোটার তালিকা প্রকাশ

আপডেট সময় : ০৪:৩৬:৫৩ অপরাহ্ন, রবিবার, ৯ অগাস্ট ২০২৬