ট্রেন্ডিং :
ফরিদপুরে ভ্রাম্যমাণ আদালতের অভিযান
বন্ধ হলো ৪ হাসপাতাল ও ১ ডায়াগনস্টিক
ষ্টাফ রিপোর্টার
- আপডেট সময় : ০৮:৪৪:২১ পূর্বাহ্ন, মঙ্গলবার, ৪ অগাস্ট ২০২৬ ৪৪ , ০৪ বার পড়া হয়েছে
ফরিদপুরে বিভিন্ন অনিয়মের অভিযোগে ভ্রাম্যমাণ আদালতের অভিযানে চারটি বেসরকারি হাসপাতাল ও একটি ডায়াগনস্টিক সেন্টার বন্ধ করে দিলো।
ফরিদপুরে বিভিন্ন অনিয়মের অভিযোগে ভ্রাম্যমাণ আদালতের অভিযানে চারটি বেসরকারি হাসপাতাল ও একটি ডায়াগনস্টিক সেন্টার বন্ধ ঘোষণা করা হয়েছে। আজ মঙ্গলবার ৪ জুলাই বেলা ১২টা ৩০ মিনিট থেকে ১টা ৫০ মিনিট পর্যন্ত ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালের সামনের এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়।
অভিযানে নেতৃত্ব দেন ফরিদপুরের সিভিল সার্জন ডা. মাহমুদুল হাসান। এ সময় নির্বাহী ম্যাজিস্ট্রেট আতিকুর রহমান ও নাজমুন নাহার নাঈম উপস্থিত ছিলেন।

অভিযান শেষে বিভিন্ন অনিয়মের কারণে আল-জারা প্রাইভেট হাসপাতাল, মেডিকেল প্রাইভেট হাসপাতাল অ্যান্ড ডায়াগনস্টিক সেন্টার, লিলি প্রাইভেট হাসপাতাল, হলি সিটি প্রাইভেট হাসপাতাল এবং মা-মনি ডায়াগনস্টিক সেন্টার, ক্লিনিক ও হাসপাতাল বন্ধ ঘোষণা করা হয়।

এছাড়া সংশ্লিষ্ট প্রতিষ্ঠানে ভর্তি থাকা রোগীদের ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতাল অথবা অন্য উপযুক্ত হাসপাতালে স্থানান্তরের নির্দেশ দেওয়া হয়েছে।
এ ঘটনায় পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের কার্যক্রম সিভিল সার্জনের কার্যালয় প্রক্রিয়াধীন রয়েছে।



















