ঢাকা ০৪:৩০ অপরাহ্ন, সোমবার, ২৩ নভেম্বর ২০২৬, ৯ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
ট্রেন্ডিং :
সাংবাদিক সিরাজুল ইসলাম হিরুর ছেলের প্রথম মৃত্যুবার্ষিকী পালিত টেপাখোলা প্রাথমিক বিদ্যালয় পরিদর্শনে এমপি নায়াব ইউসুফ :: শিক্ষার মানোন্নয়নে গুরুত্ব ফরিদপুরে পল্লী বিদ্যুতের অভিযান :: ১১ দোকান-মার্কেট মালিককে শেষ সতর্কবার্তা পদ্মার তলদেশে সাবমেরিন কেব্‌ল বিচ্ছিন্ন :: টানা পাঁচ মাসের বেশি সময় ধরে অন্ধকারে ফরিদপুরের ৪৩ গ্রাম ট্রাম্পের চিঠি ফেরাল পিয়ংইয়ং :: পারমাণবিক প্রশ্নে অনড় কিম জং উন আট দফা কমার পর দেশের বাজারে বাড়লো সোনার দাম :: ২২ ক্যারেটের ভরি ১ লাখ ৯৮ হাজার ১১৩ টাকা দেশ ছাড়ার চেষ্টাকালে শাহজালাল বিমানবন্দরে সুইডেন আসলাম গ্রেপ্তার ভাঙ্গায় কৃষক দল নেতা হত্যা :: নিক্সনসহ ৯৬ জনের নামে মামলা ফরিদপুর সদর হাসপাতালে দুদকের অভিযান :: ৫ টাকার টিকিট ১০ টাকা, ২০০ গ্রামের মাছ মিলছে ৮০ গ্রাম নগরকান্দায় সন্ত্রাস ও নৈরাজ্যের প্রতিবাদে যুবদলের কর্মীসভা অনুষ্ঠিত

সড়ক নিরাপত্তা ও শৃঙ্খলা রক্ষায় মতবিনিময় সভা

ষ্টাফ রিপোর্টার
  • আপডেট সময় : ০৪:৫২:১৪ অপরাহ্ন, সোমবার, ৩ অগাস্ট ২০২৬ ৩৮ , ০৪ বার পড়া হয়েছে

সড়ক পরিবহন ব্যবস্থাপনায় শৃঙ্খলা, নিরাপত্তা ও সমস্যা নিরসনে মতবিনিময় সভা

সর্বশেষ সংবাদ পেতে গুগল নিউজ অনুসরণ করুন

ফরিদপুরে সড়ক পরিবহন ব্যবস্থাপনায় শৃঙ্খলা প্রতিষ্ঠা, যাত্রী ও চালকদের নিরাপত্তা নিশ্চিতকরণ এবং বিদ্যমান বিভিন্ন সমস্যা নিরসনের লক্ষ্যে জেলা পুলিশের উদ্যোগে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
আজ সোমবার ৩ আগষ্ট বিকেলে জেলা পুলিশ আয়োজিত এ সভায় সভাপতিত্ব করেন ফরিদপুরের পুলিশ সুপার শাহরিয়ার মোহাম্মদ মিয়াজী।
সভায় বক্তব্য দেন শ্রমিক নেতা গোলাম আজাদ, বজলুর রশিদ, ইয়াসিন মোল্লা, আব্দুল হাকিম মিয়া, মোহাম্মদ সোহেল, রাজিবুর রহমান, মিলন বেপারী, সোলেমান মোল্লা, আবুল কালাম আজাদ, সাজ্জাদ হোসেন সুমন ও মারুফ মোল্লা।

এ সময় উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপস) শামসুল আজম, অতিরিক্ত পুলিশ সুপার (ডিএসবি) রায়হান গফুর, কোতোয়ালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মাহমুদুল হাসানসহ জেলা পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা।
আলোচনা সভায় সড়ক পরিবহন খাতের বিভিন্ন সমস্যা, যানজট নিরসন, ট্রাফিক আইন মেনে চলা, সড়কে শৃঙ্খলা বজায় রাখা, দুর্ঘটনা হ্রাস এবং সংশ্লিষ্ট সকল পক্ষের সমন্বিত উদ্যোগের ওপর গুরুত্বারোপ করা হয়।
সভায় পরিবহন মালিক-শ্রমিক প্রতিনিধি, সংশ্লিষ্ট সরকারি কর্মকর্তা, ট্রাফিক বিভাগের সদস্যসহ বিভিন্ন অংশীজন সড়ক পরিবহন ব্যবস্থার বিদ্যমান সমস্যা তুলে ধরেন এবং কার্যকর সমাধানের লক্ষ্যে বিভিন্ন সুপারিশ প্রদান করেন। এছাড়া ‌, নিরাপদ ও শৃঙ্খলাপূর্ণ সড়ক ব্যবস্থা গড়ে তুলতে আইন প্রয়োগের পাশাপাশি জনসচেতনতা বৃদ্ধি এবং সকল পক্ষের আন্তরিক সহযোগিতা প্রয়োজন। সড়কে শৃঙ্খলা বজায় রাখতে জেলা পুলিশের প্রয়োজনীয় কার্যক্রম অব্যাহত থাকবে।
সভায় আরও সিদ্ধান্তমূলক কয়েকটি বিষয়ে গুরুত্বারোপ করা হয়। এর মধ্যে রয়েছে— চালকদের বৈধ ড্রাইভিং লাইসেন্স যাচাই, প্রয়োজন অনুযায়ী ডোপ টেস্ট পরিচালনা এবং মাদকাসক্ত বা পরীক্ষায় পজিটিভ চালকদের গাড়ি চালানো থেকে বিরত রাখা, সড়কের ওপর বাজার না বসতে দেওয়া, নির্ধারিত স্থানে যানবাহন পার্কিং নিশ্চিত করা, পুলিশের টহল জোরদার, হাইওয়ে পুলিশের কার্যক্রম আরও সক্রিয় করা এবং মাদকের বিস্তার রোধে সর্বস্তরের জনগণকে এগিয়ে আসার আহ্বান।
সভায় ফরিদপুর জেলা বাস মালিক গ্রুপ, মিনিবাস মালিক গ্রুপ, ফরিদপুর জেলা মোটর ওয়ার্কার্স ইউনিয়ন-১০৫৫, ফরিদপুর আন্তঃজেলা শ্রমিক ইউনিয়ন, ফরিদপুর জেলা মাইক্রোবাস মালিক-শ্রমিক ইউনিয়ন, ফরিদপুর জেলা অটো-টেম্পু শ্রমিক ইউনিয়ন, ফরিদপুর জেলা অ্যাম্বুলেন্স মালিক সমিতিসহ বিভিন্ন পরিবহন মালিক ও শ্রমিক সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

নিউজটি শেয়ার করুন

সড়ক নিরাপত্তা ও শৃঙ্খলা রক্ষায় মতবিনিময় সভা

আপডেট সময় : ০৪:৫২:১৪ অপরাহ্ন, সোমবার, ৩ অগাস্ট ২০২৬