ঢাকা ০৪:৪২ অপরাহ্ন, সোমবার, ২৩ নভেম্বর ২০২৬, ৯ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
ট্রেন্ডিং :
পদোন্নতিজনিত বিদায় :: ফরিদপুর সদর এসিল্যান্ড শফিকুল ইসলামকে সংবর্ধনা ফরিদপুরে নিষিদ্ধ পলিথিনবিরোধী অভিযান :: জব্দ ১৪ কেজি ও জরিমানা ৬৫০০ টাকা সাংবাদিক সিরাজুল ইসলাম হিরুর ছেলের প্রথম মৃত্যুবার্ষিকী পালিত টেপাখোলা প্রাথমিক বিদ্যালয় পরিদর্শনে এমপি নায়াব ইউসুফ :: শিক্ষার মানোন্নয়নে গুরুত্ব ফরিদপুরে পল্লী বিদ্যুতের অভিযান :: ১১ দোকান-মার্কেট মালিককে শেষ সতর্কবার্তা পদ্মার তলদেশে সাবমেরিন কেব্‌ল বিচ্ছিন্ন :: টানা পাঁচ মাসের বেশি সময় ধরে অন্ধকারে ফরিদপুরের ৪৩ গ্রাম ট্রাম্পের চিঠি ফেরাল পিয়ংইয়ং :: পারমাণবিক প্রশ্নে অনড় কিম জং উন আট দফা কমার পর দেশের বাজারে বাড়লো সোনার দাম :: ২২ ক্যারেটের ভরি ১ লাখ ৯৮ হাজার ১১৩ টাকা দেশ ছাড়ার চেষ্টাকালে শাহজালাল বিমানবন্দরে সুইডেন আসলাম গ্রেপ্তার ভাঙ্গায় কৃষক দল নেতা হত্যা :: নিক্সনসহ ৯৬ জনের নামে মামলা

ফরিদপুরে প্রথম আলো বন্ধুসভার উদ্যোগে বৃক্ষরোপণ কর্মসূচি সম্পন্ন

ষ্টাফ রিপোর্টার
  • আপডেট সময় : ০৯:১০:৪২ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ৩০ জুলাই ২০২৬ ৪৩ , ০৪ বার পড়া হয়েছে
সর্বশেষ সংবাদ পেতে গুগল নিউজ অনুসরণ করুন

সারাদেশব্যাপী বৃক্ষরোপণ কর্মসূচির অংশ হিসেবে ফরিদপুরে প্রথম আলো বন্ধু সভার উদ্যোগে বৃক্ষরোপণ কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে। আজ বৃহস্পতিবার ৩০ জুলাই দুপুর ২টার দিকে ফরিদপুর প্রেসক্লাব প্রাঙ্গণে এ কর্মসূচির উদ্বোধন করা হয়।

এ সময় একটি বকুল ফুলের গাছ এবং একটি কাঞ্চন গাছের চারা রোপণ করা হয়। কর্মসূচিতে উপস্থিত ছিলেন প্রথম আলোর নিজস্ব প্রতিবেদক ও প্রথম আলো বন্ধু সভার উপদেষ্টা পান্না বালা, ফরিদপুর প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মাহবুব হোসেন পিয়াল, সিনিয়র সাংবাদিক সাজ্জাদ হোসেন রনি, আরটিভির জেলা প্রতিনিধি জাকির হোসেন, আনন্দ টিভির জেলা প্রতিনিধি এস. এম. মনিরুজ্জামান, সাংবাদিক মানিক দাস, প্রথম আলো বন্ধু সভার সভাপতি জহির হোসেন, সাধারণ সম্পাদক সজীব দত্ত এবং সহ-সভাপতি মানিক কুণ্ডুসহ সংগঠনের অন্যান্য সদস্যরা।

এ সময় বক্তারা পরিবেশের ভারসাম্য রক্ষা ও সবুজায়ন বৃদ্ধিতে বৃক্ষরোপণের গুরুত্ব তুলে ধরেন। প্রথম আলো বন্ধু সভার পক্ষ থেকে জানানো হয়, এ কর্মসূচির আওতায় ফরিদপুর জেলার বিভিন্ন উপজেলায় পর্যায়ক্রমে প্রায় অর্ধশত ফলজ ও বনজ গাছের চারা রোপণ করা হবে।

নিউজটি শেয়ার করুন

ফরিদপুরে প্রথম আলো বন্ধুসভার উদ্যোগে বৃক্ষরোপণ কর্মসূচি সম্পন্ন

আপডেট সময় : ০৯:১০:৪২ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ৩০ জুলাই ২০২৬