ঢাকা ০৪:৩৮ অপরাহ্ন, সোমবার, ২৩ নভেম্বর ২০২৬, ৯ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
ট্রেন্ডিং :
ফরিদপুরে নিষিদ্ধ পলিথিনবিরোধী অভিযান :: জব্দ ১৪ কেজি ও জরিমানা ৬৫০০ টাকা সাংবাদিক সিরাজুল ইসলাম হিরুর ছেলের প্রথম মৃত্যুবার্ষিকী পালিত টেপাখোলা প্রাথমিক বিদ্যালয় পরিদর্শনে এমপি নায়াব ইউসুফ :: শিক্ষার মানোন্নয়নে গুরুত্ব ফরিদপুরে পল্লী বিদ্যুতের অভিযান :: ১১ দোকান-মার্কেট মালিককে শেষ সতর্কবার্তা পদ্মার তলদেশে সাবমেরিন কেব্‌ল বিচ্ছিন্ন :: টানা পাঁচ মাসের বেশি সময় ধরে অন্ধকারে ফরিদপুরের ৪৩ গ্রাম ট্রাম্পের চিঠি ফেরাল পিয়ংইয়ং :: পারমাণবিক প্রশ্নে অনড় কিম জং উন আট দফা কমার পর দেশের বাজারে বাড়লো সোনার দাম :: ২২ ক্যারেটের ভরি ১ লাখ ৯৮ হাজার ১১৩ টাকা দেশ ছাড়ার চেষ্টাকালে শাহজালাল বিমানবন্দরে সুইডেন আসলাম গ্রেপ্তার ভাঙ্গায় কৃষক দল নেতা হত্যা :: নিক্সনসহ ৯৬ জনের নামে মামলা ফরিদপুর সদর হাসপাতালে দুদকের অভিযান :: ৫ টাকার টিকিট ১০ টাকা, ২০০ গ্রামের মাছ মিলছে ৮০ গ্রাম

হারানো ৩৫ মোবাইল ও বিকাশের ৫০ হাজার টাকা মালিকদের ফিরিয়ে দিল মাগুরা জেলা পুলিশ

মাগুরা প্রতিনিধি
  • আপডেট সময় : ০৯:০৮:৪৭ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ৩০ জুলাই ২০২৬ ৪৫ , ০৪ বার পড়া হয়েছে
সর্বশেষ সংবাদ পেতে গুগল নিউজ অনুসরণ করুন

মাগুরা জেলা পুলিশের সাইবার ক্রাইম ইনভেস্টিগেশন সেলের উদ্যোগে উদ্ধারকৃত আইফোনসহ ৩৫টি মোবাইল ফোন এবং বিকাশ প্রতারণার ৫০ হাজার টাকা প্রকৃত মালিকদের কাছে হস্তান্তর করা হয়েছে। আজ বৃহস্পতিবার ৩০ জুলাই পুলিশ সুপারের কার্যালয়ে আয়োজিত এক অনুষ্ঠানে উদ্ধার হওয়া মোবাইল ফোন ও প্রতারণার অর্থ মালিকদের হাতে তুলে দেওয়া হয়। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন মাগুরা জেলার পুলিশ সুপার মোল্লা আজাদ হোসেন, পিপিএম-সেবা।

জেলা পুলিশ সূত্রে জানা যায়, সাইবার ক্রাইম ইনভেস্টিগেশন সেলের ধারাবাহিক অভিযানে জুন ২০২৬ মাসে হারানো ও বিভিন্ন সময়ে সাধারণ ডায়েরিভুক্ত (জিডি) আইফোনসহ মোট ৩৫টি মোবাইল ফোন উদ্ধার করা হয়, যার আনুমানিক মূল্য ৬ লাখ ৪০ হাজার টাকা। একই সঙ্গে বিকাশ প্রতারণার ৫০ হাজার টাকাও উদ্ধার করা হয়েছে।

অনুষ্ঠানে পুলিশ সুপার মোল্লা আজাদ হোসেন বলেন, বর্তমান সময়ে মোবাইল ফোন শুধু যোগাযোগের মাধ্যম নয়, এটি ব্যক্তিগত ও আর্থিক তথ্য সংরক্ষণেরও গুরুত্বপূর্ণ মাধ্যম। তাই মোবাইল ফোন ব্যবহারে সবাইকে সচেতন থাকতে হবে। কোনো মোবাইল হারিয়ে গেলে বা চুরি হলে দ্রুত নিকটস্থ থানায় সাধারণ ডায়েরি (জিডি) করার আহ্বান জানান তিনি।
তিনি আরও বলেন, তথ্যপ্রযুক্তির সর্বোচ্চ ব্যবহার নিশ্চিত করে মাগুরা জেলা পুলিশের সাইবার ক্রাইম ইনভেস্টিগেশন সেল হারানো মোবাইল উদ্ধার এবং সাইবার অপরাধ দমনে নিরলসভাবে কাজ করে যাচ্ছে। ভবিষ্যতেও এ ধরনের কার্যক্রম অব্যাহত থাকবে।

হারানো মোবাইল ফোন ফিরে পেয়ে অনেকেই আবেগাপ্লুত হয়ে জেলা পুলিশের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন। এ উদ্যোগে সাধারণ মানুষের মধ্যে স্বস্তি ও পুলিশের প্রতি আস্থা আরও বৃদ্ধি পেয়েছে বলে অনুষ্ঠানে উপস্থিতরা জানান।
জেলা পুলিশ জানায়, তথ্যপ্রযুক্তির সহায়তায় মোবাইল ফোন ট্র্যাকিং ও অনুসন্ধানের মাধ্যমে এসব মোবাইল উদ্ধার করা সম্ভব হয়েছে। পাশাপাশি ফেসবুক-সংক্রান্ত অভিযোগের তদন্ত, অনলাইন জুয়ার বিরুদ্ধে অভিযান এবং ক্লুলেস হত্যা, ডাকাতি ও চুরি মামলার রহস্য উদঘাটন ও অপরাধী গ্রেপ্তারেও সাইবার ক্রাইম ইনভেস্টিগেশন সেল গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে।
অনুষ্ঠানে অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপস) থান্দার খায়রুল হাসান, পিপিএম, মাগুরা জেলার চার থানার অফিসার ইনচার্জসহ জেলা পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

নিউজটি শেয়ার করুন

হারানো ৩৫ মোবাইল ও বিকাশের ৫০ হাজার টাকা মালিকদের ফিরিয়ে দিল মাগুরা জেলা পুলিশ

আপডেট সময় : ০৯:০৮:৪৭ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ৩০ জুলাই ২০২৬