ঢাকা ০৪:৩০ অপরাহ্ন, সোমবার, ২৩ নভেম্বর ২০২৬, ৯ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
ট্রেন্ডিং :
সাংবাদিক সিরাজুল ইসলাম হিরুর ছেলের প্রথম মৃত্যুবার্ষিকী পালিত টেপাখোলা প্রাথমিক বিদ্যালয় পরিদর্শনে এমপি নায়াব ইউসুফ :: শিক্ষার মানোন্নয়নে গুরুত্ব ফরিদপুরে পল্লী বিদ্যুতের অভিযান :: ১১ দোকান-মার্কেট মালিককে শেষ সতর্কবার্তা পদ্মার তলদেশে সাবমেরিন কেব্‌ল বিচ্ছিন্ন :: টানা পাঁচ মাসের বেশি সময় ধরে অন্ধকারে ফরিদপুরের ৪৩ গ্রাম ট্রাম্পের চিঠি ফেরাল পিয়ংইয়ং :: পারমাণবিক প্রশ্নে অনড় কিম জং উন আট দফা কমার পর দেশের বাজারে বাড়লো সোনার দাম :: ২২ ক্যারেটের ভরি ১ লাখ ৯৮ হাজার ১১৩ টাকা দেশ ছাড়ার চেষ্টাকালে শাহজালাল বিমানবন্দরে সুইডেন আসলাম গ্রেপ্তার ভাঙ্গায় কৃষক দল নেতা হত্যা :: নিক্সনসহ ৯৬ জনের নামে মামলা ফরিদপুর সদর হাসপাতালে দুদকের অভিযান :: ৫ টাকার টিকিট ১০ টাকা, ২০০ গ্রামের মাছ মিলছে ৮০ গ্রাম নগরকান্দায় সন্ত্রাস ও নৈরাজ্যের প্রতিবাদে যুবদলের কর্মীসভা অনুষ্ঠিত

এনসিপি নেতাদের ওপর হামলার প্রতিবাদে ফরিদপুরে বিক্ষোভ-সমাবেশ

ষ্টাফ রিপোর্টার
  • আপডেট সময় : ০৪:৩৪:০৯ অপরাহ্ন, বুধবার, ২৯ জুলাই ২০২৬ ৫১ , ০৪ বার পড়া হয়েছে
সর্বশেষ সংবাদ পেতে গুগল নিউজ অনুসরণ করুন

হবিগঞ্জে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)-এর মুখ্য সংগঠক সারজিস আলম, মুখ্য সমন্বয়ক নাসির উদ্দিন পাটোয়ারীসহ দলটির নেতৃবৃন্দের ওপর হামলার অভিযোগের প্রতিবাদে ফরিদপুরে বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। আজ বুধবার ২৯ জুলাই বিকেলে ফরিদপুর প্রেসক্লাবের সামনে থেকে একটি বিক্ষোভ মিছিল বের করা হয়। মিছিলটি শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে হাসিবুল হাসান লাভলু সড়কে অবস্থিত ‘জুলাই ৩৬’ মঞ্চের সামনে গিয়ে প্রতিবাদ সমাবেশে মিলিত হয়।
সমাবেশে এনসিপি ফরিদপুর জেলা শাখার সদস্য সচিব সাইফ খান সভাপতিত্ব করেন। এতে বক্তব্য রাখেন দলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক ডা. বাইজিদ আহমেদ শাহেদ, ছাত্রশক্তির আহ্বায়ক সাইফুল ইসলাম এবং এনসিপির সাংগঠনিক সম্পাদক নাজমুল হুদা। এ সময় সাংগঠনিক সম্পাদক মোহাম্মদ বাচ্চু শেখসহ দলের অন্যান্য নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

বক্তারা হবিগঞ্জে এনসিপির নেতাকর্মীদের ওপর হামলার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়ে ঘটনার সঙ্গে জড়িতদের দ্রুত গ্রেপ্তার এবং দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান। তারা বলেন, অবিলম্বে দোষীদের আইনের আওতায় আনা না হলে আগামীতে আরও কঠোর কর্মসূচি ঘোষণা করা হবে।

নিউজটি শেয়ার করুন

এনসিপি নেতাদের ওপর হামলার প্রতিবাদে ফরিদপুরে বিক্ষোভ-সমাবেশ

আপডেট সময় : ০৪:৩৪:০৯ অপরাহ্ন, বুধবার, ২৯ জুলাই ২০২৬