ট্রেন্ডিং :
নতুন কুঁড়ি স্পোর্টস-২০২৬ : টাইব্রেকার রোমাঞ্চে ফরিদপুর অঞ্চলকে হারিয়ে ময়মনসিংহের জয়
ষ্টাফ রিপোর্টার
- আপডেট সময় : ০৬:২১:৪১ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৩ জুলাই ২০২৬ ৫৩ , ০৪ বার পড়া হয়েছে
ক্রীড়া পরিদপ্তর, যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের আয়োজনে অনুষ্ঠিত ‘নতুন কুঁড়ি স্পোর্টস-২০২৬’এর জাতীয় পর্যায়ের ফুটবল প্রতিযোগিতায় রোমাঞ্চকর লড়াইয়ের পর টাইব্রেকারে ময়মনসিংহ অঞ্চল দলের হেরে গেছে ফরিদপুর দল।
ম্যাচের শুরু থেকেই দুই দল আক্রমণাত্মক ফুটবল উপহার দেয়। পুরো ম্যাচজুড়ে ছিল হাড্ডাহাড্ডি লড়াই, দারুণ গতি ও উত্তেজনা। নির্ধারিত সময়ে কোনো দলই জয় নিশ্চিত করতে না পারায় ম্যাচের ফল নির্ধারণে গড়ায় টাইব্রেকারে।
টাইব্রেকারে ময়মনসিংহ অঞ্চল দল ৩-২ ব্যবধানে জয় তুলে নেয়।
অন্যদিকে, শেষ পর্যন্ত লড়াই করেও পরাজয় মেনে নিতে হয় ফরিদপুর অঞ্চল দলকে।
প্রতিযোগিতায় ফরিদপুর অঞ্চলের খেলোয়াড়রা নিজেদের সেরাটা দেওয়ার চেষ্টা করেন এবং তাদের নৈপুণ্য দর্শকদের প্রশংসা কুড়ায়।




















