ফরিদপুরে জাসাসের জমকালো বৃক্ষরোপণ কর্মসূচি উদ্বোধন
- আপডেট সময় : ০৯:৪৭:২০ পূর্বাহ্ন, বুধবার, ২২ জুলাই ২০২৬ ৫২ , ০৪ বার পড়া হয়েছে
পরিবেশ সংরক্ষণ ও সবুজায়নের লক্ষ্যে জাতীয়তাবাদী সামাজিক সাংস্কৃতিক সংস্থা (জাসাস) ফরিদপুর জেলা শাখার উদ্যোগে সম্প্রতি বৃক্ষরোপণ কর্মসূচি পালিত হয় ।কর্মসূচির উদ্বোধন করেন জাসাসের কেন্দ্রীয় কমিটির সদস্য সচিব জাকির হোসেন রোকন।
এ সময় উপস্থিত ছিলেন ফরিদপুর জেলা জাসাসের আহ্বায়ক অ্যাডভোকেট রাশেদুল আলম তুহিন, মহানগর জাসাসের আহ্বায়ক মো. শাহীন হক, জেলা জাসাসের সদস্য সচিব আরিফ বকু, মহানগর জাসাসের যুগ্ম আহ্বায়ক মিঠু, জেলা জাসাসের যুগ্ম আহ্বায়ক মো. ইমন মিয়া, সদস্য দেওয়ান মাসুম এবং কোতোয়ালি থানা জাসাসের সভাপতি মাহবুবুর রহমানসহ জেলা ও মহানগরের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা।
বক্তারা বলেন, পরিবেশের ভারসাম্য রক্ষা এবং ভবিষ্যৎ প্রজন্মের জন্য একটি সবুজ বাংলাদেশ গড়ে তুলতে বৃক্ষরোপণের বিকল্প নেই। তাই জাসাসের পক্ষ থেকে এ ধরনের জনকল্যাণমূলক কর্মসূচি ধারাবাহিকভাবে অব্যাহত থাকবে।




















