ঢাকা ০৪:৩৩ অপরাহ্ন, সোমবার, ২৩ নভেম্বর ২০২৬, ৯ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
ট্রেন্ডিং :
সাংবাদিক সিরাজুল ইসলাম হিরুর ছেলের প্রথম মৃত্যুবার্ষিকী পালিত টেপাখোলা প্রাথমিক বিদ্যালয় পরিদর্শনে এমপি নায়াব ইউসুফ :: শিক্ষার মানোন্নয়নে গুরুত্ব ফরিদপুরে পল্লী বিদ্যুতের অভিযান :: ১১ দোকান-মার্কেট মালিককে শেষ সতর্কবার্তা পদ্মার তলদেশে সাবমেরিন কেব্‌ল বিচ্ছিন্ন :: টানা পাঁচ মাসের বেশি সময় ধরে অন্ধকারে ফরিদপুরের ৪৩ গ্রাম ট্রাম্পের চিঠি ফেরাল পিয়ংইয়ং :: পারমাণবিক প্রশ্নে অনড় কিম জং উন আট দফা কমার পর দেশের বাজারে বাড়লো সোনার দাম :: ২২ ক্যারেটের ভরি ১ লাখ ৯৮ হাজার ১১৩ টাকা দেশ ছাড়ার চেষ্টাকালে শাহজালাল বিমানবন্দরে সুইডেন আসলাম গ্রেপ্তার ভাঙ্গায় কৃষক দল নেতা হত্যা :: নিক্সনসহ ৯৬ জনের নামে মামলা ফরিদপুর সদর হাসপাতালে দুদকের অভিযান :: ৫ টাকার টিকিট ১০ টাকা, ২০০ গ্রামের মাছ মিলছে ৮০ গ্রাম নগরকান্দায় সন্ত্রাস ও নৈরাজ্যের প্রতিবাদে যুবদলের কর্মীসভা অনুষ্ঠিত

ফরিদপুরে সংসদ সদস্য মাসব্যাপী শিল্প ও বাণিজ্য মেলার উদ্বোধন করেন

অনলাইন ষ্টাফ রিপোটার
  • আপডেট সময় : ০৬:৪২:৩১ পূর্বাহ্ন, শুক্রবার, ৩ এপ্রিল ২০২৬ ৯৬ , ০৪ বার পড়া হয়েছে

ফরিদপুর-৩ আসনের সংসদ সদস্য চৌধুরী নায়াব ইউসুফ মেলা উদ্বোধন করছে। ছবি- সংগৃহীত।

সর্বশেষ সংবাদ পেতে গুগল নিউজ অনুসরণ করুন

ফরিদপুর শহরের রাজেন্দ্র কলেজ মাঠে মাসব্যাপী শিল্প ও বাণিজ্য মেলার উদ্বোধন করা হয়েছে। আজ শুক্রবার ৩ এপ্রিল সকালে বর্ণাঢ্য আয়োজনের মধ্য দিয়ে মেলার আনুষ্ঠানিক উদ্বোধন করেন ফরিদপুর-৩ আসনের সংসদ সদস্য চৌধুরী নায়াব ইউসুফ। মেলার ব্যবস্থাপনার দায়িত্বে রয়েছে রণো ইভেন্ট ম্যানেজমেন্ট। উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ফরিদপুর রাজেন্দ্র কলেজের অধ্যক্ষ প্রফেসর এম. এ. হালিম, কোতয়ালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. শহিদুল ইসলাম সহ বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ, ব্যবসায়ী প্রতিনিধি ও মেলা কমিটির সদস্যরা। উদ্বোধনী অনুষ্ঠানে সংক্ষিপ্ত বক্তব্যে প্রধান অতিথি চৌধুরী নায়াব ইউসুফ মেলার সফলতা কামনা করে বলেন, এ ধরনের শিল্প ও বাণিজ্য মেলা দেশের অর্থনীতিতে গুরুত্বপূর্ণ অবদান রাখবে।

এখান থেকে নতুন উদ্যোক্তা তৈরি হবে এবং তারা ভবিষ্যতে দেশের অর্থনৈতিক উন্নয়নে ভূমিকা রাখবে। তিনি প্রতি বছর এ মেলা নিয়মিত আয়োজনের আশাবাদ ব্যক্ত করেন। পাশাপাশি বিদ্যুতের সাশ্রয়ী ব্যবহারের ওপর গুরুত্বারোপ করে অপ্রয়োজনীয় আলোকসজ্জা পরিহারের আহ্বান জানান। মেলা কর্তৃপক্ষ জানায়, মাসব্যাপী এই মেলা প্রতিদিন সকাল ১১টা থেকে রাত ৯টা পর্যন্ত দর্শনার্থীদের জন্য উন্মুক্ত থাকবে।

মেলায় প্রায় ৪০ থেকে ৪৫টি স্টল অংশগ্রহণ করছে, যেখানে ফরিদপুরসহ আশপাশের বিভিন্ন জেলার স্টল মালিকরা তাদের পণ্য প্রদর্শন ও বিক্রি করছেন। এছাড়া দর্শনার্থীদের জন্য প্রবেশমূল্য নির্ধারণ করা হয়েছে ২০ টাকা। তবে রাজেন্দ্র কলেজের শিক্ষার্থীরা বৈধ পরিচয়পত্র প্রদর্শন করলে বিনামূল্যে মেলায় প্রবেশের সুযোগ পাবেন বলে আয়োজকরা জানিয়েছেন।

নিউজটি শেয়ার করুন

ফরিদপুরে সংসদ সদস্য মাসব্যাপী শিল্প ও বাণিজ্য মেলার উদ্বোধন করেন

আপডেট সময় : ০৬:৪২:৩১ পূর্বাহ্ন, শুক্রবার, ৩ এপ্রিল ২০২৬