ঢাকা ০৪:৩৩ অপরাহ্ন, সোমবার, ২৩ নভেম্বর ২০২৬, ৯ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
ট্রেন্ডিং :
সাংবাদিক সিরাজুল ইসলাম হিরুর ছেলের প্রথম মৃত্যুবার্ষিকী পালিত টেপাখোলা প্রাথমিক বিদ্যালয় পরিদর্শনে এমপি নায়াব ইউসুফ :: শিক্ষার মানোন্নয়নে গুরুত্ব ফরিদপুরে পল্লী বিদ্যুতের অভিযান :: ১১ দোকান-মার্কেট মালিককে শেষ সতর্কবার্তা পদ্মার তলদেশে সাবমেরিন কেব্‌ল বিচ্ছিন্ন :: টানা পাঁচ মাসের বেশি সময় ধরে অন্ধকারে ফরিদপুরের ৪৩ গ্রাম ট্রাম্পের চিঠি ফেরাল পিয়ংইয়ং :: পারমাণবিক প্রশ্নে অনড় কিম জং উন আট দফা কমার পর দেশের বাজারে বাড়লো সোনার দাম :: ২২ ক্যারেটের ভরি ১ লাখ ৯৮ হাজার ১১৩ টাকা দেশ ছাড়ার চেষ্টাকালে শাহজালাল বিমানবন্দরে সুইডেন আসলাম গ্রেপ্তার ভাঙ্গায় কৃষক দল নেতা হত্যা :: নিক্সনসহ ৯৬ জনের নামে মামলা ফরিদপুর সদর হাসপাতালে দুদকের অভিযান :: ৫ টাকার টিকিট ১০ টাকা, ২০০ গ্রামের মাছ মিলছে ৮০ গ্রাম নগরকান্দায় সন্ত্রাস ও নৈরাজ্যের প্রতিবাদে যুবদলের কর্মীসভা অনুষ্ঠিত

বিদ্যুৎস্পৃষ্টে প্রাণ গেল যুবকের : আহত ৩

ষ্টাফ রিপোর্টার
  • আপডেট সময় : ০৫:৪৯:৪০ অপরাহ্ন, মঙ্গলবার, ২১ জুলাই ২০২৬ ৪০ , ০৪ বার পড়া হয়েছে
সর্বশেষ সংবাদ পেতে গুগল নিউজ অনুসরণ করুন

ফরিদপুরের সদরপুর উপজেলার কৃষ্ণপুর ইউনিয়নের পূর্ব শৌলডুবী গ্রামে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মিলন মাতুব্বর (২৭) নামে এক যুবকের মৃত্যু হয়েছে। এ ঘটনায় তাকে উদ্ধার করতে গিয়ে আরও তিনজন আহত হয়েছেন। আজ মঙ্গলবার ২১ জুলাই দুপুর আনুমানিক ২টার দিকে এ দুর্ঘটনা ঘটে।
নিহত মিলন মাতুব্বর পূর্ব শৌলডুবী গ্রামের আব্দুর রব মাতুব্বরের ছেলে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, ভিকটিমের বাড়ির পাশের বিদ্যুতের প্রধান খুঁটি থেকে একটি তার ছিঁড়ে গোয়ালঘরের ওপর পড়ে। এতে তিনটি বসতঘরসহ আশপাশের এলাকায় বিদ্যুৎ ছড়িয়ে পড়ে। এ সময় গোসল শেষে ভেজা কাপড় শুকানোর জন্য উঠানে টানানো জিআই তারে কাপড় দিতে গেলে মিলন মাতুব্বর বিদ্যুৎস্পৃষ্ট হন। তাকে উদ্ধার করতে গেলে মিঠু মাতুব্বর (৩০), হেনা বেগম (২৪) ও ওবায়দুর শেখ (৩০) বিদ্যুৎস্পৃষ্ট হয়ে আহত হন।

স্থানীয়রা কাটাখালী বিদ্যুৎ অফিসে খবর দিলে দ্রুত বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করা হয়। পরে চারজনকে উদ্ধার করে সদরপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক মিলন মাতুব্বরকে মৃত ঘোষণা করেন। আহত তিনজনের অবস্থার অবনতি হওয়ায় তাদের ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে উন্নত চিকিৎসার জন্য পাঠানো হয়েছে।
খবর পেয়ে সদরপুর থানার এসআই (নিরস্ত্র) মো. রনি খালাশী সঙ্গীয় ফোর্স নিয়ে ঘটনাস্থল ও হাসপাতালে পৌঁছে মরদেহের সুরতহাল প্রতিবেদন প্রস্তুত করেন এবং মরদেহ পুলিশ হেফাজতে নেন।
সদরপুর থানা পুলিশ জানিয়েছে, এ ঘটনায় আইনগত কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।

নিউজটি শেয়ার করুন

বিদ্যুৎস্পৃষ্টে প্রাণ গেল যুবকের : আহত ৩

আপডেট সময় : ০৫:৪৯:৪০ অপরাহ্ন, মঙ্গলবার, ২১ জুলাই ২০২৬