ঢাকা ০৪:৩৮ অপরাহ্ন, সোমবার, ২৩ নভেম্বর ২০২৬, ৯ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
ট্রেন্ডিং :
ফরিদপুরে নিষিদ্ধ পলিথিনবিরোধী অভিযান :: জব্দ ১৪ কেজি ও জরিমানা ৬৫০০ টাকা সাংবাদিক সিরাজুল ইসলাম হিরুর ছেলের প্রথম মৃত্যুবার্ষিকী পালিত টেপাখোলা প্রাথমিক বিদ্যালয় পরিদর্শনে এমপি নায়াব ইউসুফ :: শিক্ষার মানোন্নয়নে গুরুত্ব ফরিদপুরে পল্লী বিদ্যুতের অভিযান :: ১১ দোকান-মার্কেট মালিককে শেষ সতর্কবার্তা পদ্মার তলদেশে সাবমেরিন কেব্‌ল বিচ্ছিন্ন :: টানা পাঁচ মাসের বেশি সময় ধরে অন্ধকারে ফরিদপুরের ৪৩ গ্রাম ট্রাম্পের চিঠি ফেরাল পিয়ংইয়ং :: পারমাণবিক প্রশ্নে অনড় কিম জং উন আট দফা কমার পর দেশের বাজারে বাড়লো সোনার দাম :: ২২ ক্যারেটের ভরি ১ লাখ ৯৮ হাজার ১১৩ টাকা দেশ ছাড়ার চেষ্টাকালে শাহজালাল বিমানবন্দরে সুইডেন আসলাম গ্রেপ্তার ভাঙ্গায় কৃষক দল নেতা হত্যা :: নিক্সনসহ ৯৬ জনের নামে মামলা ফরিদপুর সদর হাসপাতালে দুদকের অভিযান :: ৫ টাকার টিকিট ১০ টাকা, ২০০ গ্রামের মাছ মিলছে ৮০ গ্রাম

ফরিদপুরে অটোচালক নাঈম হত্যা মামলায় দুইজনের যাবজ্জীবন

ষ্টাফ রিপোর্টার
  • আপডেট সময় : ১১:৩৮:৫৬ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২১ জুলাই ২০২৬ ৫১ , ০৪ বার পড়া হয়েছে
সর্বশেষ সংবাদ পেতে গুগল নিউজ অনুসরণ করুন

ফরিদপুরে অটোরিকশা চালক নাঈম শেখ হত্যা মামলায় দুই আসামিকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত। দণ্ডপ্রাপ্তরা হলেন আসমত শেখ ও সাগর মোল্লা। একই মামলার অপর আসামি আশিক শেখের বিচার শিশু আদালতে চলমান রয়েছে। আজ
মঙ্গলবার ২১ জুলাই ফরিদপুরের জেলা ও দায়রা জজ আদালতের বিচারক অশোক কুমার দত্ত এ রায় ঘোষণা করেন। রায় ঘোষণার সময় দণ্ডপ্রাপ্ত দুই আসামি আদালতে উপস্থিত ছিলেন।
আদালত সূত্রে জানা যায়, ২০২২ সালের ২১ এপ্রিল অটোরিকশা ছিনতাইয়ের উদ্দেশ্যে চালক নাঈম শেখকে গলায় গামছা পেঁচিয়ে শ্বাসরোধ করে হত্যা করা হয়। পরে হত্যার ঘটনা গোপন করতে তার মরদেহ মাটিতে পুঁতে রাখা হয়।

ঘটনার পরদিন ২২ এপ্রিল নিহতের ভাই রাসেদ শেখ বাদী হয়ে ফরিদপুর কোতোয়ালি থানায় একটি হত্যা মামলা দায়ের করেন। মামলায় আসমত শেখ, সাগর মোল্লা ও আশিক শেখকে আসামি করা হয়।
মামলার তদন্ত শেষে ২০২২ সালের ১৫ মে তদন্তকারী কর্মকর্তা আদালতে অভিযোগপত্র (চার্জশিট) দাখিল করেন। দীর্ঘ বিচারিক প্রক্রিয়া, সাক্ষ্য-প্রমাণ গ্রহণ এবং উভয় পক্ষের যুক্তিতর্ক শেষে আদালত এ রায় প্রদান করেন।
ফরিদপুর জেলা ও দায়রা জজ আদালতের পাবলিক প্রসিকিউটর (পিপি) অ্যাডভোকেট মো. আজিজুর রহমান বলেন, আদালতে উপস্থাপিত সাক্ষ্য-প্রমাণে দুই আসামির বিরুদ্ধে অভিযোগ প্রমাণিত হওয়ায় বিচারক তাদের যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন। অপর আসামির বয়স কম হওয়ায় তার বিচার শিশু আদালতে চলছে।
তিনি আরও বলেন, এ রায়ের মাধ্যমে ন্যায়বিচার প্রতিষ্ঠিত হয়েছে। একই সঙ্গে সমাজে অপরাধ দমনে এটি একটি ইতিবাচক বার্তা দেবে এবং ভবিষ্যতে এ ধরনের অপরাধ প্রবণতা কমাতে সহায়ক হবে।

নিউজটি শেয়ার করুন

ফরিদপুরে অটোচালক নাঈম হত্যা মামলায় দুইজনের যাবজ্জীবন

আপডেট সময় : ১১:৩৮:৫৬ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২১ জুলাই ২০২৬