ট্রেন্ডিং :
গল্পকার ও দ্রোহের কবি বাবু ফরিদীর ১৮তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে ফরিদপুরে স্মরণসভা
ষ্টাফ রিপোর্টার
- আপডেট সময় : ০৯:৫২:৫৪ পূর্বাহ্ন, রবিবার, ১৯ জুলাই ২০২৬ ৪৪ , ০৪ বার পড়া হয়েছে
ফরিদপুর সাহিত্য পরিষদ উদ্যোগ গল্পকার ও দ্রোহের কবি বাবু ফরিদীর ১৮তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে আগামীকাল সোমবার ২০ জুলাই এক স্মরণসভা অনুষ্ঠিত হতে যাচ্ছে।
শহরের সাহিত্য ভবনে বিকেল পাঁচটায় এ অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে।
স্মরণসভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন বাংলা একাডেমির পরিচালক, কবি ও ফোকলোরবিদ ড. তপন বাগচী।
এ অনুষ্ঠানে বাবু ফরিদীর সাহিত্যকর্ম, জীবনদর্শন ও বাংলা সাহিত্যে তাঁর অবদান নিয়ে আলোচনা করা হবে। পাশাপাশি তাঁর স্মৃতির প্রতি শ্রদ্ধা নিবেদন করা হবে অনুষ্ঠানে জেলার কবি, সাহিত্যিক, সংস্কৃতিকর্মী, শিক্ষাবিদ ও সাহিত্য প্রেমীরা অংশ নেবেন।



















