ট্রেন্ডিং :
স্থানীয় সাহিত্যিক ও পাঠকদের অংশগ্রহণে হুমায়ূন আহমেদের স্মৃতি ও সৃষ্টির রোমন্থন
ষ্টাফ রিপোর্টার
- আপডেট সময় : ০৯:৪১:৩২ পূর্বাহ্ন, রবিবার, ১৯ জুলাই ২০২৬ ৫১ , ০৪ বার পড়া হয়েছে
প্রখ্যাত কথাসাহিত্যিক, নাট্যকার ও চলচ্চিত্র নির্মাতা হুমায়ূন আহমেদের ১৪তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে ফরিদপুরে স্মরণসভার আয়োজন করেছে ফরিদপুর সাহিত্য পরিষদ। আজ রবিবার ১৯ জুলাই বিকেল ৫টায় শহরের সাহিত্য ভবনে এ স্মরণসভা অনুষ্ঠিত হবে। অনুষ্ঠানে হুমায়ূন আহমেদের সাহিত্যকর্ম, জীবনদর্শন এবং বাংলা সাহিত্য-সংস্কৃতিতে তাঁর অনন্য অবদান নিয়ে আলোচনা করা হবে। বাংলা সাহিত্য হুমায়ূন আহমেদ এক অসাধারণ প্রতিভার নাম যাঁর লেখনী পাঠকদের আনন্দ দেয়, ভাবায়, স্বপ্ন দেখায় এবং জীবনের প্রতি নতুন করে ভালোবাসা জাগায়—সেই প্রিয় লেখক হুমায়ূন আহমেদকে গভীর শ্রদ্ধার সঙ্গে স্মরণ করতেই এ আয়োজন।
সংগঠনটি সাহিত্যপ্রেমী, সাংস্কৃতিক ব্যক্তিত্ব, শিক্ষার্থীসহ সর্বস্তরের মানুষকে অনুষ্ঠানে উপস্থিত থাকার আহ্বান জানিয়েছে।




















