ট্রেন্ডিং :
ফরিদপুর জেলা স্টেডিয়ামে লক্ষ্মীপুর ফুটবল একাডেমিকে ৫টি ফুটবল প্রদান
ষ্টাফ রিপোর্টার
- আপডেট সময় : ০৪:৩৭:১২ অপরাহ্ন, শুক্রবার, ১৭ জুলাই ২০২৬ ৪৪ , ০৪ বার পড়া হয়েছে
ফরিদপুরের জেলা স্টেডিয়ামে নিবন্ধিত লক্ষ্মীপুর ফুটবল একাডেমির খেলোয়াড়দের উৎসাহিত করতে পাঁচটি ফুটবল প্রদান করেছে বেসরকারি উন্নয়ন সংস্থা BEES NGO, Faridpur।
এ উপলক্ষে ফুটবলগুলো একাডেমির কর্মকর্তাদের হাতে তুলে দেন Bangladesh Education Essential Services (BEES)-এর অডিট অফিসার প্রাণ গোপাল রায়।
তরুণ প্রজন্মকে খেলাধুলার প্রতি আগ্রহী করে তুলতে এবং ফুটবলের বিকাশে এ ধরনের সহযোগিতা গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। তারা ভবিষ্যতেও ক্রীড়াঙ্গনের উন্নয়নে এ ধরনের উদ্যোগ অব্যাহত রাখার আশাবাদ ব্যক্ত করেন।
ফুটবল উপহার পাওয়ায় লক্ষ্মীপুর ফুটবল একাডেমির পক্ষ থেকে BEES NGO এবং অডিট অফিসার প্রাণ গোপাল রায়ের প্রতি আন্তরিক অভিনন্দন ও কৃতজ্ঞতা প্রকাশ করা হয়।




















