গুজব ছড়ানোর চেষ্টা: ফরিদপুরে গুলি চালানোর দাবি ভিত্তিহীন বলল জেলা পুলিশ
- আপডেট সময় : ০৫:০৫:০৪ অপরাহ্ন, মঙ্গলবার, ১৪ জুলাই ২০২৬ ৬২ , ০৪ বার পড়া হয়েছে
সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রচারিত একটি ফটোকার্ডে ফরিদপুরে এইচএসসি পরীক্ষার্থীদের আন্দোলনে পুলিশ গুলি চালিয়েছে এবং একজন শিক্ষার্থী আহত হয়েছে বলে যে দাবি করা হয়েছে, তা সম্পূর্ণ ভিত্তিহীন ও বানোয়াট বলে জানিয়েছে ফরিদপুর জেলা পুলিশ।
আজ মঙ্গলবার ১৪ জুলাই জেলা পুলিশের পক্ষ থেকে দেওয়া এক আনুষ্ঠানিক বিবৃতিতে বলা হয়, ওই দিন ফরিদপুর প্রেসক্লাবের সামনে এইচএসসি পরীক্ষার্থীরা তাদের বিভিন্ন দাবি আদায়ে একটি শান্তিপূর্ণ মানববন্ধন ও বিক্ষোভ কর্মসূচি পালন করেন। কর্মসূচিটি অত্যন্ত সুশৃঙ্খলভাবে সম্পন্ন হয় এবং সেখানে কোনো ধরনের অপ্রীতিকর ঘটনা বা আইন-শৃঙ্খলা বাহিনীর হস্তক্ষেপের ঘটনা ঘটেনি।
বিবৃতিতে আরও বলা হয়, সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়া গুলি চালানোর দাবি সম্পূর্ণ মিথ্যা ও উদ্দেশ্যপ্রণোদিত। এ ধরনের গুজবে বিভ্রান্ত না হওয়ার জন্য সকলের প্রতি আহ্বান জানিয়েছে জেলা পুলিশ।
ফরিদপুর জেলা পুলিশ জানিয়েছে, জেলায় আইন-শৃঙ্খলা পরিস্থিতি সম্পূর্ণ স্বাভাবিক ও নিয়ন্ত্রণে রয়েছে।




















